Suvendu Adhikari: 'আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন', বললেন শুভেন্দু
ABP Ananda LIVE : 'সমালোচনা থাকা ভাল, বিরোধীদের উপস্থিতি থাকা দরকার। আমার সঙ্গে কথা বললে লজ্জা পেলে আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন। আমরা ঠিক করেছি সপ্তাহে আলাদা করে আমাদের ব্যবস্থাতেই ২ দিন শিশুদের ডিম সিদ্ধর ব্যবস্থা করব। আশা করি বিরোধীরা মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন। আমি মিছিলকারীদের উদ্দেশে বলি, একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যূত হবেন না', বললেন মুখ্যমন্ত্রী
আরও খবর
পশ্চিমবঙ্গে জঙ্গি গ্রেফতারে তোলপাড়ের মধ্যেই কাশ্মীরে লস্কর হানা। কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা। একজনের মৃত্যু, একজন আহত। পহেলগাঁওকাণ্ডের ছায়া এবার দেখা গেল কুলগামে। গত ২০২৫ সালের ২২ এপ্রিল , ভূস্বর্গের বৈসরন ভ্যালিতে ঘটে হাড়হিম করা হত্যাকাণ্ড। ধর্ম জিগ্যেস করে করে পর্যটকদের হত্যা করে সন্ত্রাসবাদীরা। বেছে বেছে পুরুষদের মেরে ফেলা হয়। সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছিল জঙ্গিরা। এবার তেমন ঘটনার পুনরাবৃত্তি। জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত হলেন ২ পরিযায়ী শ্রমিক।

















