TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?
কলকাতা : রাজ্যসভার সাংসদ হওয়ার কয়েক মাসের মধ্যেই ভোলবদল। সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা রায় এবং প্রকাশ চিক বরাইক। বিজেপিতে যোগদান করেছেন তাঁরা। এবার এই আবহে সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন তিনি। যদিও এই সাক্ষাৎকে 'সৌজন্য' সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন তিনি। এদিকে ওয়াকিবহাল মহল, তাঁরা প্রশ্ন তুলছে, তা হলে কি বিজেপিতে যোগ দিতে চলেছেন কোয়েল? তবে একা কোয়েল নন, কালীঘাট তৃণমূলের ভাঙন পর্বে মমতার শিবির থেকে দূরত্ব তৈরি করতে পারেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ঋতব্রত তৃণমূলের দিকেই ঝোঁক বাড়ছে তাঁর। এমনকি সেই কথা নিজেও স্বীকার করেছেন তিনি। শুক্রবারই যোগ দিতে পারেন 'বিদ্রোহী-শিবিরে'।

















