Train Fire News: চলন্ত ট্রেনে ভয়ানক আগুন! উত্তরপ্রদেশে শহিদ এক্সপ্রেসে তীব্র আতঙ্ক,অল্পের জন্য রক্ষা
ABP Ananda LIVE : ফের চলন্ত ট্রেনে আগুন, তীব্র আতঙ্কে যাত্রীরা। উত্তরপ্রদেশের বিজনৌরে শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন। চলন্ত ট্রেনে আগুনের জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক । যাত্রীদের তৎপরতায় ট্রেন থামান চালক, নীচে নামেন যাত্রীরা । স্থানীয় দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রায় এক ঘণ্টা পর ফের ট্রেন ছাড়ে, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আরও খবর...
পুরভোটে একলা চলো, বার্তা বিজেপির ২ হেভিওয়েটের
পুরভোটে একলা চলো, বার্তা বিজেপির ২ হেভিওয়েটের। একলাই লড়ছি আপাতত, জানিয়েছেন শমীক। মানুষ জামা বদলানোর জন্য বিজেপিকে ভোট দেয়নি। স্পষ্ট বার্তা শমীকের।
আরও খবর...
ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে সিপিএমের পার্টি অফিসে হামলা । ভিতরে ঢুকে টেলিভিশন-সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর। রাতের অন্ধকারে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।





















