Sri Lanka : কলম্বোর সুপার মার্কেটগুলিতে ক্রমেই কমছে খাবার-দাবার, গ্যাস-কেরোসিন, চিনি, গুঁড়ো দুধ, ওষুধপত্রের আকাল
কলম্বোর সুপার মার্কেটগুলিতে ক্রমেই কমছে খাবার-দাবার। গ্যাস-কেরোসিন, চিনি, গুঁড়ো দুধ, ওষুধপত্রের আকাল। যতটুকুনি খাবার পড়ে আছে, তাও বিকোচ্ছে অগ্নিমূল্যে। সঙ্কটের মধ্যে জ্বালানি ব্যবহারের মাত্রা বেঁধে দিতে শ্রীলঙ্কায় চালু ফুয়েল পাস। দেশে জ্বালানি সরবরাহ বজায় রাখতে রাশিয়ার সঙ্গে আলোচনায় শ্রীলঙ্কা। জ্বালানি-খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে জরুরি ত্রাণ কর্মসূচি চালুর ঘোষণা। জ্বালানি সঙ্কটের জেরে উদীয়মান ক্রিকেটার চামিকা করুণারত্নে যেতে পারছেন না প্র্যাকটিসে।
বিক্ষোভ, প্রতিবাদ অব্যাহত শ্রীলঙ্কায়। এবার বিক্ষোভ দেখাতে গিয়ে বিভিন্ন দেশে আটক বা গ্রেফতার শ্রীলঙ্কার নাগরিকদের অবিলম্বে মুক্তির দাবিতে কলম্বোয় ভারতীয় হাই কমিশনের সামনে মৌন প্রতিবাদ শ্রীলঙ্কাবাসীর।






















