এক্সপ্লোর

Panchayat Elections: পড়ে রয়েছে কয়েক হাজার কোটি টাকা ! পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নে জোর দিতে নির্দেশ নবান্নের

West Bengal Government : সূত্রের খবর, বর্তমানে পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা পড়ে রয়েছে।  

হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে গ্রামীণ এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে জোর দিল রাজ্য সরকার (West Bengl Government)। নবান্ন সূত্রে খবর, জুন মাসের মধ্যে পঞ্চদশ কমিশনের পড়ে থাকা টাকা খরচ করে ফেলার জন্য সব জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্নর (Nabanna) নির্দেশে বলা হয়েছে, মূলত পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরি, পানীয় জলের সংযোগ দেওয়া, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ, ১০০ দিনের কাজ, পঞ্চায়েত উন্নয়নের কাজে এই টাকা ব্যবহার করতে হবে। গ্রামীণ অঞ্চলে স্কিল লেবারদের কর্মসংস্থান তৈরিতেও এই টাকা খরচ করা যাবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, বর্তমানে পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা পড়ে রয়েছে।  

রাজ্যে দুয়ারে পঞ্চায়েত ভোট। কিন্তু গ্রাম বাংলার নির্বাচন ঠিক কবে হবে তা নিয়ে কোনও নিশ্চয়তা এখনও নেই। প্রথমে মে মাসের শেষের দিকে পঞ্চায়েত নির্বাচন আয়োজনের প্রাথমিক ভাবনা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। বিভিন্ন সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে জুলাই মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই নবজোয়ার যাত্রার মাঝে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, নবজোয়ার যাত্রা শেষ হলেও রাজ্যে আয়োজিত হবে পঞ্চায়েত নির্বাচন। যদিও সরকারিস্তর থেকে এখনও কোনও সবুজ সংকেত এখনও মেলেনি। কোনও নিশ্চিত তথ্য এখনও জানায়নি রাজ্য নির্বাচন কমিশনও। যদিও পঞ্চায়েত ভোটের দামামা বাজতে যে খুব বেশি দেরি নেই, সেই ইঙ্গিত স্পষ্ট। এর মাঝেই রাজ্য সরকারের বিভিন্ন গ্রামন্নোয়ন প্রকল্প বাস্তবায়নের কাজে জোর দেওয়ার নির্দেশও সেদিকেই নির্দেশ করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

রাজ্যে সরকারের গ্রামীণ এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ বরাদ্দ হওয়া অর্থের বিষয়টাও সামনে এসেছে। পড়ে থাকা পঞ্চদশ কমিশনের প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার কতটা আগামী কয়েকমাসের মধ্যে কাজে লাগানো যাবে, সে নিয়েও তৈরি হয়েছে কৌতুহল। 

আরও পড়ুন- এগরায় ভয়াবহ বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ

প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪টি । পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া - ৭২ হাজার ৮৩০। এদিকে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন আয়োজনের প্রসঙ্গে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। ২০১৮ পঞ্চায়েতে রাজ্য পুলিশ দিয়ে আয়োজনের সময় মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা লাগামহীন হিংসার সাক্ষী হতে হয়েছিল রাজ্যকে।

আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget