এক্সপ্লোর

live updates: কমিটি গড়বেন মোদি, সর্বদলে আসা বেশিরভাগ দলই 'এক দেশ, এক নির্বাচন' প্রস্তাব সমর্থন করেছে, দাবি রাজনাথের, সমর্থনের সুর কং নেতা মিলিন্দ দেওরার

Congress to skip all-party meet on simultaneous polls, Kejriwal, Mayawati, Mamata to skip all-party meet, Left to attend live updates: কমিটি গড়বেন মোদি, সর্বদলে আসা বেশিরভাগ দলই 'এক দেশ, এক নির্বাচন' প্রস্তাব সমর্থন করেছে, দাবি রাজনাথের, সমর্থনের সুর কং নেতা মিলিন্দ দেওরার

Background

নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদল বৈঠকে যাচ্ছে না কংগ্রেসও। সংসদে কংগ্রেসের শীর্ষ নেতারা অন্যান্য দলগুলির সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা ইতিমধ্যে সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা করার প্রস্তাব নিয়ে কথা বলার জন্য মোদির বৈঠকে গরহাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা এই প্রস্তাবেরই বিরোধী। কংগ্রেসও একসঙ্গে সব ভোট করার ভাবনার পক্ষে নয়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল, বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী মায়াবতী সেই বিরোধী নেতাদের দলে সামিল হয়েছেন, যাঁরা আজকের সর্বদলে যাচ্ছেন না। সমাজবাদী পার্টি (সপা)ও লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হওয়ার পক্ষপাতী নয়, এদিনের বৈঠকে যাবে না বলে শোনা যাচ্ছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর), ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনও যাচ্ছেন বলে জানাচ্ছে সূত্র।
যদিও এও শোনা যাচ্ছে যে, কেজরিবাল না গেলেও তাঁর আমআদমি পার্টি (আপ)র হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করছেন রাঘব চাড্ডা। অন্যদিকে কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) হয়ে যাচ্ছেন তাঁর ছেলে কে টি রাম রাও।
এনসিপি সভাপতি শারদ পওয়ার, তেলুগু দেশম পার্টি (টিডিপি) সভাপতি চন্দ্রবাবু নাইডুও সম্ভবত যাচ্ছেন না। যদিও বাম দলগুলি মোদির ডাকে সাড়া দিয়ে বৈঠকে যোগদান করতে পারে বলে খবর। জনৈক বাম নেতা অবশ্য বলেছেন, আমরা বৈঠকে থেকে ওই প্রস্তাবের বিরোধিতা করব।
গতকালই সংসদে ইউপিএ-র শরিক দলগুলি বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনা করে ঠিক করে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে আলোচনা করা হবে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সংসদীয় বিষয়কমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দেন, তিনি বৈঠকে যাবেন না। সারা দেশে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর ইস্যুতে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বরং সব দলকে শ্বেতপত্র পাঠানো হোক।


21:17 PM (IST)  •  19 Jun 2019

কংগ্রেস এক দেশ, এক নির্বাচন অর্থাত সারা দেশে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর প্রস্তাবে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদল বৈঠকে না গেলেও দলের মুম্বই শাখার সভাপতি মিলিন্দ দেওরার বক্তব্যে সরকারি উদ্যোগে সমর্থনের ইঙ্গিত। তিনি এ নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, একটার পর একটা নির্বাচন লেগেই থাকলে সেটা সুশাসনের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, রাজনীতিকদের মন সত্যিকারের ইস্যুগুলি থেকে দূরে সরে যায়। এক দেশ, এক ভোট প্রস্তাবকে একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান সংস্কার বলে উল্লেখ করে দেওরা বলেন, সরকারের উচিত সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এগনো। সরকার বুদ্ধিজীবী, নির্বাচনী সংস্কার নিয়ে কাজ করা সংগঠনগুলি ও ছাত্রছাত্রীদের মতামতও গ্রহণ করুক। তিনি বিবৃতিতে বলেন, এটা দু্র্ভাগ্যজনক যে, দেশের রাজনৈতিক শ্রেণি, আমিও যার অংশ, দ্রুত বিতর্ক, আলাপ-আলোচনা, মতামত বিনিময়ের শৈলী ভুলে যাচ্ছে। আমার মতে এটা ভারতের গণতান্ত্রিক চরিত্রের সামনে বিরাট বিপদ। তিনি এও বলেন, তিনি এখনও এমন কোনও প্রমাণ পাননি যা থেকে বলা যায় যে, একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে কেন্দ্রের শাসক দলের লাভ হয়। সম্প্রতি লোকসভা ভোটের সঙ্গেই অরুণাচল প্রদেশ, ওড়িষা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হল। তিনটির মধ্যে দুটি রাজ্যে যারা জিতল, তারা বিজেপির জোটেই নেই!
20:20 PM (IST)  •  19 Jun 2019

সর্বদল বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দেশ, এক নির্বাচন ইস্যুতে সময় বেঁধে সুপারিশ, প্রস্তাব দেওয়ার জন্য একটি কমিটি গঠন করবেন। আজকের সর্বদল বৈঠকে গরহাজির ছিল একাধিক বিরোধী দল। তারা এক দেশ, এক ভোট অর্থাত গোটা দেশে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর ভাবনাই সমর্থন করে না বলে জানিয়েছে। এই প্রেক্ষাপটে রাজনাথ দাবি করেন, যেসব দল বৈঠকে অংশ নিয়েছিল, তাদের বেশিরভাগই একসঙ্গে সব নির্বাচন করার প্রস্তাব সমর্থন করেছে। রাজনাথ এও বলেন, সিপিআই ও সিপিএমের কীভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা হবে, সে ব্যাপারে ‘ভিন্নমত’ থাকলেও তারা মূল ভাবনাটির বিরোধী নয়। প্রস্তাবিত কমিটির গঠন, চেহারা কী হবে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget