এক্সপ্লোর

Assam News: বেঁধে রেখে অত্যাচার, যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা, অসমে উদ্ধার দুই যমজ শিশু, গ্রেফতার চিকিৎসক দম্পতি

Crime News: অসমের গুয়াহাটির ঘটনা। অভিযুক্ত চিকিৎসক দম্পতি ও পরিচারিকা গ্রেফতার।

গুয়াহাটি: যমজ শিশুদের বাড়িতে বন্দি করে রেখে নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ। অসমে (Assam News) গ্রেফতার করা হল অভিযুক্ত চিকিৎসক দম্পতি। বাড়ির পরিচারিকাকেও গ্রেফতার করেছে পুলিশ (Childe Abuse)। তিন জনকেই হেফাজতে পাঠানো হয়েছে। মামলা দায়ের হয়েছে যৌন নির্যাতন থেকে শিশু সুরক্ষা আইনে (POCSO)। এই ঘটনায় আঁতকে উটছেন রাজ্যবাসী। রাজ্য প্রশাসনও নড়েচড়ে বসেছে।

দুই যমজ শিশুকে বাড়িতে বন্দি করে রেখে, নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ

অসমের গুয়াহাটির ঘটনা। অভিযুক্ত চিকিৎসক দম্পতিকে ওয়ালিউল ইসলাম এবং সঙ্গীতা দত্ত হিসেবে চিহ্নিত করা গিয়েছে। স্বামী পেশায় শল্য চিকিৎসক, স্ত্রী মনোবিদ। পরিচারিকা লক্ষ্মী নাথের সঙ্গে মিলে ওই দুই যমজ শিশুকে বাড়িতে বন্দি করে রেখে, নৃশংস অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। যমজ দুই শিশুর অভিভাবকের সন্ধান চলছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার দিগন্ত বরা জানিয়েছেন, দুই যমজ শিশুর মধ্যে একজনের  শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  ডাক্তারি পরীক্ষা করিয়ে দেখা গিয়েছে, মেয়েটির যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকার পোড়া দাগ রয়েছে।

আরও পড়ুন: The Kerala Story : বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', যোগীরাজ্যে হল করমুক্ত

ঠিক কতদিন ধরে দুই শিশুকে বন্দি করে রাখা হয়েছিল, তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত। তবে মার্চ মাসেই এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। রাজ্যের শিশু-অধিকার কর্মী মিগুয়েল দাস কুইয়া প্রথম সন্দেহ প্রকাশ করেন এ নিয়ে। গনগনে রোদে ছাদের খুঁটিতে এক শিশুকে বেঁধে রাখতে দেখা গিয়েছে বলে জানতে পারেন তিনি।

অভিযুক্তদের পাঁচ দিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে

সেই নিয়ে বিশদ খোঁজ খবর নিয়ে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হন মিগুয়েল। তাতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। আপাতত পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ওই দুই শিশুর মা-বাবার খোঁজ শুরু করেছে পুলিশ। অসম পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা খোদ, ব্যক্তিগত ভাবে পরিস্থিতির দিকে নজর রেখেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Lip Care Tips: গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

কেন ওই দুই শিশুর উপর অত্যাচার চালানো হচ্ছিল, চিকিৎসক দম্পতি তাদের কোথা থেকে নিয়ে এসেছিলেন, তাদের মা-বাবা কোথায়, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget