এক্সপ্লোর

Astro Tips: আজ জরুরি কাজে বেরোবেন ? মেনে চলুন এই বিধি-নিষেধগুলি

Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৩ আশ্বিন, ১১ অক্টোবর -

সূর্যোদয়- সকাল ৫টা ৩৫ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা ১৪ মিনিট

কালবেলাদি- ৮:৩০ গতে ৯:৫৭ মধ্যে ও ১১:২৫ গতে ১২:৫২ মধ্যে

কালরাত্রি- ২:৩০ গতে ৪:৩ মধ্যে

যাত্রা - নেই, দিবা ১০:৪ গতে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ, দিবা ২:৪ গতে নৈর্ঋতে অগ্নিকোণেও নিষেধ, সন্ধে ৫:৪০ গতে পুনঃ যাত্রা নেই

শুভকাজ- দিবা ১০:৪ মধ্যে (অতিরিক্ত গাত্রহরিদ্রা ও অব্যূঢ়ান্ন) শান্তিস্বস্ত্যয়ন, দিবা ১০:৪ গতে বিক্রয়বাণিজ্য, বৃক্ষাদিরোপণ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে এ সপ্তাহের রাশিফল-

মেষ- আবেগপ্রবণ হতে পারেন। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আর্থিক দিক থেকে সমস্যা বাড়তে পারে। সঙ্গীর পাশে দাঁড়ান।

বৃষ- আয়ের বিকল্প উৎস খুঁজতে হবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। পরিবারে কোনও খারাপ খবর আসতে পারে। প্রিয়জনের কঠিন সময়ে সাহায্যে হাত বাড়িয়ে দিন। 

মিথুন- মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। নেশা এড়িয়ে চলুন। আয়ের পথ প্রশস্ত হবে। আত্মীয়দের পাশে পাবেন। প্রেমের সম্পর্ক সুন্দর হবে। বসের প্রশংসা পাবেন।

কর্কট- স্বাস্থ্যকে গুরুত্ব দিন। ব্যবসায়ীরা বন্ধুর সাহায্য পাবেন। সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন। বাস্তববাদী পরিকল্পনা করুন। কেরিয়ার নিয়ে বাবা মায়ের সঙ্গে আলোচনা করুন।

সিংহ- শরীরচর্চার সময় সাবধানে থাকতে হবে। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে। খরচ বাড়তে পারে। প্রতিশ্রুতি রাখতে পারবেন না।

কন্যা- বিনিয়োগ করুন। স্ত্রীর কাজের চাপ বাড়তে পারে। তাতে পরিবারে অশান্তি আশঙ্কা রয়েছে। প্রয়োজনে স্ত্রীর পাশে দাঁড়ান। কাজে দক্ষতা বাড়বে।

তুলা- যোগব্যায়াম এবং শরীরচর্চা করতে পারে। অতীতের বিনিয়োগের সুফল আজ পেতে পারেন। রুটিন মেনে কাজ করুন। তাতে কাজ করা সহজ হবে। নিজের কথার বিষয়ে সতর্ক থাকুন।

বৃশ্চিক- ঋণ শোধের চাপ বাড়বে। পারিবারিক বিবাদ মেটাতে পারবেন। প্রেমের সম্পর্কে সমস্যার আশঙ্কা। দক্ষতা দেখাতে পারবেন। সঙ্গীর খারাপ মেজাজ থাকতে পারে।

ধনু- ধর্মীয় কাজের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। তাতে মানসিক শান্তি বাড়বে। এক তরফা প্রেমে আঘাতের আশঙ্কা। অবাস্তব ভাবনায় সময় নষ্ট নয়। বৈবাহিক জীবনে সমস্যা বাড়বে।  

মকর- শরীর ভাল রাখতে যোগব্যায়াম করতে পারেন। সারাদিনের এনার্জি পাবেন। ব্যবসায়ীদের অর্থের বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। চুরির আশঙ্কা রয়েছে।

কুম্ভ- আশার আলো দেখতে পাবেন আজ। সন্তান এবং স্ত্রী আজ আপনাকে খুশি রাখবে। নিজের জন্য আজ কম সময় পাবেন। বৈবাহিক জীবন সুখের হবে। 

মীন- ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের মাধ্যমে অন্যকে অনুপ্রেরণা দিতে পারবেন। ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করতে হবে। বিয়ের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বছরশেষেই ৪ রাশির ভাগ্যোদয়, টাকা-পয়সা-সোনায় ভরতে পারে হাত, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী সত্যি?
বছরশেষেই ৪ রাশির ভাগ্যোদয়, টাকা-পয়সা-সোনায় ভরতে পারে হাত, বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী সত্যি
Horoscope: বিবাহিত জীবনে আসবে এই পরিবর্তন ! কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ? পড়ুন দৈনিক রাশিফল
বিবাহিত জীবনে আসবে এই পরিবর্তন ! কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ? পড়ুন দৈনিক রাশিফল
Astro: কাউকে অন্ধভাবে বিশ্বাস করলেই বিপদ বাড়বে এই রাশির! স্বাস্থ্য ক্ষেত্রেও সমস্যা, আগামীকাল কেমন কাটবে এই ৪ রাশির ?
কাউকে অন্ধভাবে বিশ্বাস করলেই বিপদ বাড়বে এই রাশির! স্বাস্থ্য ক্ষেত্রেও সমস্যা, আগামীকাল কেমন কাটবে এই ৪ রাশির ?
Daily Astro: আগামীকাল কী ঘটবে এই ৪ রাশির ভাগ্যে ? কোন কোন ক্ষেত্রে ফিরবে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল কী ঘটবে এই ৪ রাশির ভাগ্যে ? কোন কোন ক্ষেত্রে ফিরবে সৌভাগ্য ? পড়ুন রাশিফল

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget