TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
ABP Ananda LIVE : প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ। 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ। বিধায়ক কুণাল ঘোষকে দেখে হতভম্ভ ঋতব্রত তৃণমূল। শহিদ বেদীতে মাল্যদান করার পর কুণাল ঘোষকে বলার জন্য আমন্ত্রণ। মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর সমালোচনা ও অনন্ত মহারাজের গ্রেফতারির দাবি কুণাল ঘোষের।
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটনে 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হলেন কুণাল ঘোষ। তাঁকে দেখে কার্যত হতভম্ব হয়ে গেলেন 'ঋতব্রত তৃণমূলে'র সকলে। সেখানে শহিদ বেদীতে মাল্যদান হয় প্রথমে। তার পর মাইক হাতে কিছু বলতে বলা হয় কুণালকে। আর তাতেই সকলকে চমকে দেন কুণাল। 'ঋতব্রত তৃণমূলে'র সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেন তিনি। (Kunal Ghosh)
গত বিধানসভা নির্বাচনে বেলেঘাটা থেকে জয়ী হন কুণাল। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল খান খান হয়ে গেলেও, কুণাল মমতার 'কালীঘাট তৃণমূলে'ই রয়ে গিয়েছেন। দল এবং নেত্রীর হয়ে লাগাতার সওয়াল করে চলেছেন তিনি। সেই আবহেই শনিবার হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছে যান কুণাল। প্রথমে তপসিয়ায় যান তিনি। দোলা সেনের সঙ্গে 'কালীঘাট তৃণমূলে'র হয়ে পতাকা উত্তোলন করেন। এর পর মেট্রোপলিটনে 'ঋতব্রত তৃণমূলে'র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছন তিনি। (Mamata Banerjee)






















