এক্সপ্লোর

Astro Tips: আজ অমাবস্যা, শুভকাজে যাত্রা করা কি ঠিক হবে ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২৫ অগ্রহায়ণ, ১২ ডিসেম্বর -

সূর্যোদয় - সকাল ৬টা ১২মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৪টা ৫০ মিনিট

বারবেলাদি - ৭:৩২ গতে ৮:৫২ মধ্যে ও ১২:৫১ গতে ২:১০ মধ্যে

কালরাত্রি - ৬:৩০ গতে ৮:১০ মধ্যে

যাত্রা - নেই

শুভকাজ- নেই 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি (Aries Horoscope)-

মঙ্গলবার লাভবান হতে পারেন। ব্যবসায় আপনার উন্নতি হতে পারে। ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন। সমাজে সম্মান প্রাপ্তি। পরিবারে শান্তির বাতাবরণ থাকবে। বাড়িতে বিশেষ অতিথি আসতে পারেন। বেশি পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। কাশি হতে পারে। মরসুমি রোগে আপনার পরিবারের কোনও সদস্যের শরীর খারাপ হতে পারে। তাঁকে ভাল চিকিৎসক দেখান। 

বৃষ রাশি (Taurus Horoscope)-

মঙ্গলবার দিনটি আপনার ভাল কাটবে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। ছোটখাট কারণে ঝগড়া হতে পারে। নিজের কথাবার্তায় সংযম রাখুন। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভাল যাবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। তাকে ভাল চিকিৎসককে দেখান। কোনও বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বুকে প্রদাহ বা পেট সম্পর্কিত সমস্যা হতে পারে।

মিথুন রাশি (Gemini Horoscope)-

মঙ্গলবার দিনটি আপনার ভাল কাটবে। মিশ্র ফল পাবেন। অফিসে আত্মবিশ্বাসী থাকবেন। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। অন্যথা, সমস্যায় পড়তে পারেন। পরিবারে খুশির পরিবেশ। সন্তানের কেরিয়ার নিয়ে মন প্রসন্ন থাকবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। পেটের সমস্যা হতে পারে। ব্যবসায় আপনার উন্নতি হতে পারে। বিদেশ থেকে চুক্তি আসতে পারে।

কর্কট রাশি ( Cancer Horoscope)-

দিনের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনও রকমের বিবাদে জড়াবেন না। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। হঠাৎ করে ধনলাভ হতে পারে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। অল্প সমস্যা দেখা দিলেই ডাক্তারের কাছে নিয়ে যান। চাকরিজীবীদেরও দিনটা ভাল যাবে। 

সিংহ রাশি (Leo Horoscope)-

মঙ্গলবার কিছু ভাল খবর পেতে পারেন। যার জেরে আপনার মন খুশি থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। পরিবার কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারে। ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। মন খুশি থাকবে। নতুন চাকরি পেতে পারেন। বেতনও বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। 

কন্যা রাশি (Virgo Horoscope)-

কোনও বিষয়ে খুব চিন্তায় থাকতে পারেন। বেশি চিন্তার কারণে বেশি ক্লান্তিও থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। যদি কোলেস্টেরল ও উচ্চমাত্রায় রক্তচাপ থাকে, তাহলে তেল খাওয়া পরিত্যাগ করুন। নিরাশ হতে পারেন। যার প্রভাব আপনার কাজে পড়বে। পরিবারের সঙ্গে বসে খাবার খান, তাতে ভালবাসা বাড়বে। পরিবারের কোনও সদস্যের কথা ভেবে ভাবুক থাকবেন। যে কারণে আপনি চিন্তিত থাকতে পারেন।

তুলা রাশি (Libra Horoscope)-

পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কোনও চিকিৎসককে দেখিয়ে ওষুধ খান। জীবনসঙ্গীর স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। তাঁর কোলেস্টেরল, উচ্চমাত্রায় রক্তচাপ চিন্তায় ফেলতে পারে। চাকরিজীবীদের কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। সন্তানদের কারণে মন প্রসন্ন থাকতে পারে। 

বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)-

দিনের শুরুতে অলস বোধ করতে পারেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে। যে কারণে মানসিক চাপে থাকতে পারেন। অফিসে আপনার কাজ অনেক প্রশংসিত হতে পারে, যা আপনার মনকে খুব খুশি করবে। অফিসাররাও আপনা প্রশংসা করতে পারেন। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনা ঘটতে পারে। 

ধনু রাশি (Sagittarius Horoscope)-

আপনি যদি আপনার ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে মঙ্গলবার ভাল দিন। সাবধানে কথা বলুন। অন্যথা আপনার কথা প্রিয়জনের খারাপ লাগতে পারে। ব্যবসায়ীরা কাল লাভবান হতে পারেন। চাকরিজীবীদের একটু সাবধানে থাকতে হবে। বিরোধীরা ক্ষতি করার চেষ্টা করতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

মকর রাশি (Capricorn Horoscope)-

প্রতিকূল দিন। সাবধানে গাড়ি চালান। অন্যথা, শরীরে চোট লাগতে পারে। গাড়িরও ক্ষতি হতে পারে। পরিবারে কোনও সমস্যা থাকলে, তা দ্রুত দূর করার চেষ্টা করুন। পরিবারের সদস্যের সঙ্গে কোথাও যেতে পারেন। তাতে খুব আনন্দ পাবেন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না, অন্যথা তার ফল ভুগতে হবে। খাওয়া-দাওয়ায় ভারসাম্য রাখুন। সকালে হাঁটতে যান।

কুম্ভ রাশি (Capricorn Horoscope)-

দিনটি ভাল কাটতে পারে। লাভবান হতে পারেন। ধন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। অন্যথা, সেই ব্যক্তি আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। ভেবেচিন্তে শেয়ার-মার্কেটে টাকা খাটান, অন্যথা ক্ষতি হতে পারে। যদি কারও কাছে টাকা ধার নিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে পারেন। আপনাকে টাকা ফেরত দিতে হবে।

মীন রাশি ( Pisces Horoscope)-

শুভ ফল পেতে পারেন। ছাত্রদের জন্য দিনটি ভাল। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। মায়ের খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। তাঁর কোলেস্টেরলের সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেসারের কারণে সমস্যায় পড়তে হতে পারে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। জমি-জায়গা বা সম্পত্তি নিয়ে মন ব্যাকুল থাকতে পারে। পরিবারের কোনও সদস্যের কথা ভেবে আরও বেশি ভাবুক হয়ে উঠতে পারেন।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Friday Astro: আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
আজ ১২ রাশির জীবনে কী ঘটতে চলেছে ? কোন কোন ক্ষেত্রে উন্নতি ও বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Astro: জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
জীবনের কোন কোন ক্ষেত্রে খুলবে ভাগ্য ? রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ রং কী ? পড়ুন শুক্রবারের রাশিফল
Daily Astrology :যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের
যাকে ফেলে এসেছেন পিছনে, কাল দেখা হতে পারে হঠাৎ, জীবন বদলাচ্ছে আপনার, কর্মে-সম্পর্কে বড় প্রভাব এই রাশির জাতকদের

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget