এক্সপ্লোর

Astro Tips : আজ কোন কোন শুভকাজ করতে পারেন ? কালবেলা-কালরাত্রি কখন ?

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ৬ ফাল্গুন, ১৯ ফেব্রুয়ারি -

সূর্যোদয় - সকাল ৬টা ১৩ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৩০ মিনিট

কালবেলাদি - ৭:৩৮ গতে ৯:৩ মধ্যে ও ২:৪১ গতে ৪:৫ মধ্যে

কালরাত্রি - ১০:১৬ গতে ১১:৫২ মধ্যে

যাত্রা - শুভ পূর্বে নিষেধ, দিবা ৮:২৫ গতে যাত্রা নেই, দিবা ৯;৩ পুনঃ যাত্রা শুভ পূর্বে উত্তরে ও পশ্চিমে নিষেধ, দিবা ১২:১ গতে মাত্র পূর্বে নিষেধ, দিবৈ ১;৪৩ গতে পুনঃ যাত্রা নেই

শুভকাজ- দীক্ষা, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, দেবগৃহপ্রবেশ, গাত্রহরিদ্রা, নামকরণ

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ রাশি - দিনটি ভাল যাবে। অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অফিসের কাজ ঠিকমতো করতে পারবেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা একটু সাবধানে পদক্ষেপ করুন। গ্রাহকদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। তাঁদের সঙ্গে খারাপ ব্য়বহার করবে না। তরুণরা নেতিবাচক চিন্তা মাথা থেকে সরিয়ে নিন। বড়দের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। দেরিতে ঘুম থেকে ওঠা বা ঘুমোতে যাওয়ার অভ্যেস রাখবেন না। 

বৃষ রাশি - কর্মক্ষেত্রে যদি কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বারবার বদল করলে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবুন। আপনার সামর্থ্য অনুযায়ী ব্য়বসা সংক্রান্ত সিদ্ধান্ত নিন। নয়তো পরে সমস্যায় পড়তে পারিস। তরুণরা রাগ নিয়ন্ত্রণ করুন। বাড়িতে কোনও বিশেষ অতিথি আসতে পারেন। প্রতিবেশি, আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। 

মিথুন রাশি - ছুটি নেওয়ার পরিকল্পনা থাকবে বাধা আসতে পারে। হঠাৎ কোনও কারণে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক হতে পারে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পার্টনারের দিকে নজর রাখুন। অংশীদারের সঙ্গে সবরকম ভুল বোঝাবুঝি  সামলে নিন। বন্ধুদের মধ্যে মতপার্থক্য পাল্টে ফেলুন। নিজের আচরণের উপর নিয়ন্ত্রণ রাখুন। 

কর্কট রাশি - অফিসে কাজের চাপ বেড়ে যেতে পারে। তার জন্য কিছুটা হলেও চিন্তিত হতে পারেন। যদিও বুদ্ধির সঙ্গে এসব পরিচালনা করলে সব কাজ সম্পন্ন করতে পারবেন। ব্য়বসায়ীরা একটু সতর্ক থাকবেন। বুদ্ধির ব্যবহার করে বিরোধীদের পরাস্ত করতে পারবেন। তরুণদের আগামী জীবন সম্পর্কে সতর্ক থাকা উচিত। জীবনে অর্থ ও কাজকে গুরুত্ব দেবেন। পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। 

সিংহ রাশি  - কর্মজীবীদের কাজের ব্য়াপারে একটু সতর্ক হওয়া উচিত। যে কাজ হাতে রয়েছে যা সততার সঙ্গে পূর্ণ করুন, পদোন্নতি পেতে পারেন। ব্য়বসা সম্পর্কিত একটি বাণিজ্যিক ঋণ নেওয়ার পরিকল্পনা যদি করে থাকে তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারেন। ব্যবসায় অগ্রগতি হবে। কোনওরকম প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। চোখের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

কন্যা রাশি- কর্মস্থলে আপনার কাজের উপর যে কোনও রকম হস্তক্ষেপ এড়ান। নয়তো কাজের জায়গায় বিবাদ এবং অশান্ত পরিবেশ হতে পারে। যাঁরা শেয়ারের ব্যবসা করেন তাঁরা বাজার দেখে তারপর বিনিয়োগ করুন। নয়তো আপনার টাকা আটকে যেতে পারে। পড়ুয়ারা তাঁদের শিক্ষকের নির্দেশ মেনে চলুন। জীবনসঙ্গীর বিরুদ্ধে কোনও ভুল অভিযোগ করবেন না। ঠান্ডা জিনিস খাওয়া এড়িয়ে চলুন।    

তুলা রাশি - দিনটি ভাল যাবে। কাজের জায়গায় সব স্বাভাবিক থাকবে। তবে বিকেলে খুব পরিশ্রম করতে হতে পারে। যে কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। ব্য়বসায়ীরা নিজেদের ব্য়বসা সম্প্রসারণের আগে ভাল করে সবদিক দেখে নেবেন। পড়ুয়ারা পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিন। প্রাণায়ম ও যোগাসন অভ্যাস শুরু করতে পারেন।   

বৃশ্চিক রাশি-  অফিসে ঊর্ধ্বতনদের চাপের সম্মুখীন হতে পারে আপনি। ব্যবসায়ীরা তাঁদের ঋণ দ্রুত ফেরত দেওয়ার চেষ্টা করুন। প্রতিকূল সময় ও পরিস্থিতির কারণে সমস্যায় পড়তে হতে পারে তরুণদের। পরিবারের প্রসঙ্গ নিয়ে কথা উঠলে বলা যায়, মায়ের দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। তিনি কোনও সমস্যায় পড়লে তাঁকে সাহায্য করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল রাখতে গেলে সময়মতো ঘুমোতে হবে এবং ঘুম থেকে উঠতে হবে।          

ধনু রাশি - শ্রমজীবীরা তাঁদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। নিজেদের যা লক্ষ্য থাকবে তা পূর্ণ করতে পারবেন আপনি। অফিসে আপনার নাম ভাল হবে। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করলে সাফল্য পেতে পারেন। যা উপার্জন করেন তার কিছুটা সঞ্চয়ের আকারে তুলে রাখা উচিত। প্রেমিক-প্রেমিকার বোঝাপড়ার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। সম্পর্কে দূরত্ব বাড়তে দেবেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত থাকবেন। সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা শুরু করুন। 

মকর রাশি - অফিসের কাজ উৎসাহের সঙ্গে করতে দেখা যাবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হতে পারে। কোথাও অর্থ বিনিয়োগের আগে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপরেই বিনিয়োগ করুন। তরুণদের আরও বেশি করে পরিশ্রম করতে হবে। সম্পর্কের বন্ধন আরও মজবুত করুন। সুস্থ থাকতে সতর্ক পদক্ষেপ করতে হবে।    

কুম্ভ রাশি - কর্মজীবন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেন আপনি। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা এখন কিছু সময় ধরে অপেক্ষা করুন। এই দিনটি ব্যবসায়ীরাদের জন্য ভাল হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য় বড় ব্যবসায়ীদের সাহায্য পেতে পারে। তরুণরা পড়াশোনার আরও বেশি মনোযোগ দিন। বাবা-মা, পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে।   
 
মীন রাশি - যাঁরা সফটঅয়্যার নিয়ে কাজ করছেন তাঁদের জন্য দিনটি ভাল হতে পারে। চাকরিতে আপনার বেতন বাড়তে পারে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। পুজোর সামগ্রীর ব্যবসা যাঁরা করেন, তাঁরা তাঁদের ব্য়বসার প্রসারের উপর বেশি জোর দেওয়া উচিত। তাহলেই আপনার ব্যবসা অনেক বৃদ্ধি পাবে। নতুন কোনও যান কেনার পরিকল্পনা থাকলে আপনার পরিকল্পনা  সফল হবে। জমি কেনার জন্য টাকা খরচ করতে পারেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mangal Gochar 2026: ২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
২ অগাস্ট মিথুনে ঢুকছে মঙ্গল, ভাগ্য চমকাবে ৫ রাশির
Kalker Rashifal : গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে
গজকেশরী যোগে দু'হাত ভরে অর্থ এই রাশিতে, রাত পোহাতেই বড় পরিবর্তন ভাগ্যে
Kalker Rashifal : ধনী হওয়ার পথ মসৃণ হচ্ছে, উন্নতির শিখরে উঠবে ৪ রাশির অর্থভাগ্য; প্রেমে বড় সিদ্ধান্ত
ধনী হওয়ার পথ মসৃণ হচ্ছে, উন্নতির শিখরে উঠবে ৪ রাশির অর্থভাগ্য; প্রেমে বড় সিদ্ধান্ত
Kalker Rashifal : তুঙ্গে উঠবে অর্থভাগ্য, কয়েক ঘণ্টা পরই আর্থিক সুখবর পেতে চলেছে এই রাশি
তুঙ্গে উঠবে অর্থভাগ্য, কয়েক ঘণ্টা পরই আর্থিক সুখবর পেতে চলেছে এই রাশি

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget