এক্সপ্লোর

Astro Tips : আজ কোন দিকে যাত্রায় ফল নেই ? কোনও শুভকাজ করা যায়

Panjika Guide : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony) হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে (Hindu Religion)। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি (Dainik Panjika) লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ২২ চৈত্র, ৫ এপ্রিল - 

সূর্যোদয় - সকাল ৫টা ৩১ মিনিট

সূর্যাস্ত - সন্ধে ৫টা ৫০ মিনিট

বারবেলাদি - ৮:৩৬ গতে ১১:৪০ মধ্যে

কালরাত্রি - ৮:৪৫ গতে ১০:১৩ মধ্যে

যাত্রা - মধ্যম পশ্চিমে নিষেধ, প্রাতঃ ৬:৭ গতে অগ্লিকোণে ঈশানেও নিষেধ, দিবা ৯:৪৩ গতে যাত্রা নেই

শুভকাজ- নামকরণ, শান্তিস্বস্ত্যয়ন, কারখানারম্ভ, কুমারীনাসিকাবেধ 

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ- অফিসিয়াল কোনও কাজের ক্ষেত্রে নিজের ক্ষমতা দেখাতে হবে। তবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দীর্ঘদিন ধরে কোনও ব্যথার সমস্যা থাকলে তা বাড়বে। সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা ব্যবসায়ীদের। জ্ঞান বাড়াতে আরও বেশি বই পড়া উচিত। তাতে মনও ভাল থাকবে। পরিবারকে সময় দিন। তাতে পরিবারের সদস্যরা খুশি হবেন। শান্তির পরিবেশ বজায় থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

বৃষ- কর্মক্ষেত্রে ভুলের বিষয়ে সতর্ক হতে হবে। সামান্য ভুলেও বড় লোকসান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাগের কারণ হতে পারেন। ফলে তা উন্নতিতেও বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা ইতিমধ্যেই কোনও রোগে আক্রান্ত তাদের কোনওভাবেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যাবে না। তাতে বিপজ বাড়বে। সকালে যোগব্যায়াম করা যেতে পারে। ব্যবসায়ীরা আইনি ঝামেলায় পড়তে পারেন। তাই সতর্ক থাকতে হবে। অনেক রাত পর্যন্ত না পড়াই ভাল পড়ুয়াদের। একাকীত্বে ভুগতে পারেন। সমস্যা সমাধানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।

মিথুন- স্বাস্থ্যক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য ব্যস্ততম দিন। ফলে ক্লান্ত বোধ করতে পারেন। তবে কাজের প্রতি জেদও থাকবে। পুষ্টিগুণে ভরপুর খাবার খেতে হবে। নাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাতে অসুস্থ হয়ে পড়বেন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। ওষুধ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বড় কোনও হাসপাতালে ওষুধ সরবরাহের অর্ডার আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা। যাঁরা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা দোটানায়া ভুগতে পারেন।

কর্কট- অতি আত্মবিশ্বাসের ফলে কাজের উপর প্রভাব পড়বে। যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তাই আরও বেশি সচেতন হতে হবে। হাঁটুর ব্যথার সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে কোনও রোগের চিকিৎসা চললে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তিতে সই করতে পারেন। তবে তার জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন। আলসেমির কারণে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।

সিংহ- কর্মক্ষেত্রে কোনও কিছু উপস্থাপনা করার থাকলে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতে হবে। নাহলে সমস্যায় পড়তে পারেন। ঠান্ডা পানীয় পান করা এড়িয়ে চলুন। নাহলে বিপদ হতে পারে। সর্দি কাশির আশঙ্কা রয়েছে। পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসার ক্ষেত্রে সঞ্চয়ের দিকেও জোর দিতে হবে। কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ দিন।

কন্যা- কর্মক্ষেত্রে অবস্থান চ্যুত হতে পারে। হারাতে পারেন ক্ষমতাও। অপমানের আশঙ্কাও রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিতে যোগব্যায়াম করতে পারেন। দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না। ব্যবসায়ীদের আরও বেশি পরিশ্রম করতে হবে। তবেই ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবেই আসবে সাফল্য। বিজ্ঞানের ছাত্রদের প্রোজেক্ট এবং প্র্যাক্টিক্যাল ক্লাসের দিকে আরও বেশি মন দিতে হবে। পরিবারের খুদে সদস্যের উপর রাগ করবেন না। বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন।

তুলা- কর্মক্ষেত্রে পরিবেশ ভাল থাকবে না। অর্থ লাভের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। তবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। আবহাওয়ার পরিবর্তনের জন্য স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। শরীর খারাপ হতে পারে। ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে ব্যবসায়ীদের। তবেই ভাল লাভ হবে। যোগাযোগকে কাজে লাগাতে হবে। যৌথ উদ্যোগে ব্যবসা করলে পার্টনারের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কোনও অপ্রত্যাশিত খবরে মনখারাপ হতে পারে। বাড়ির পরিবেশ খারাপ থাকবে। 

বৃশ্চিক- অফিসের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা করবেন না। তাতে বাড়ির পরিবেশও খারাপ হবে। পরিবারের সদস্যরা রাগ করতে পারেন। বাইরের খাবার খাবেন না। তাতে বদহজম হতে পারে। চেষ্টা করুন বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার খেতে। এমন খাবার খেতে হবে যা সহজপাচ্য। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বাবা অপছন্দ করেন এমন বিষয় নিয়ে কথা না বলাই ভাল। মতাদর্শগত পার্থক্য হতে পারে বাবার সঙ্গে। সামান্য চেষ্টাতেই বাড়ির পরিবেশ স্বাস্থ্যকর হতে পারে।

ধনু- নির্দিষ্ট কোনও কাজ দেওয়া থাকলে তা দায়িত্বের সঙ্গে পালন করতে হবে। লাগাতার কাজের ফলে ক্লান্ত বোধ করতে পারেন। প্রয়োজনে কাজের মাঝে বিশ্রাম নিতে হবে। তবেই স্বাস্থ্য ভাল থাকবে। সমাজে নিজের জায়গা তৈরি করতে হবে ব্যবসায়ীদের। পাশাপাশি অংশ নিতে হবে সামাজিক কাজেও। এই রাশির জাতকদের নিজের ব্যবহার সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে। সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে।

মকর- কাজের ক্ষেত্রে বর্ষীয়ান কারও পরামর্শ নেওয়া যেতে পারে। তাতে কাজের সুবিধা হবে। পায়ের সমস্যা বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাবারের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য ভাল দিন। লাভের মুখ দেখতে পারবেন। বিয়ের দিন স্থির হতে পারে। কোনও কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নিতে ভুলবেন না। যতটা সম্ভব সন্তানের সঙ্গে সময় কাটান।

কুম্ভ- অফিসের কাজের জন্য দীর্ঘক্ষণ বাইরে কাটাতে হতে পারে। যার জন্য ক্লান্ত বোধ করতে পারেন। তবে কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। তাই আগে থেকে কাজের রুটিন করে নিতে হবে। তাহলে সমস্যা হবে না। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অকারণে রাগ হতে পারে। শান্ত থাকার চেষ্টা করতে হবে। তাতে বাড়ির পরিবেশও ভাল থাকবে।

মীন- প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। এই সময়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। তাই বাড়িতে তৈরি জিনিস ব্যবহারে যদি কাজ না হয়, তবে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যবসায়ীরা একা কোথাও যাতায়াত করবেন না। সঙ্গে অবশ্যই কাউকে রাখতে হবে। কোনও নেতিবাচক ভাবনা আসতে দেবেন না।

সেরা শিরোনাম

Mangal Gochar 2026 : সিংহে ঢুকেছে মঙ্গল, আর্থিক লেনদেনে সতর্ক হয়ে যান এই রাশি ; স্বাস্থ্যের যত্ন নিন এবং তর্ক-বিতর্ক এড়ান
সিংহে ঢুকেছে মঙ্গল, আর্থিক লেনদেনে সতর্ক হয়ে যান এই রাশি ; স্বাস্থ্যের যত্ন নিন এবং তর্ক-বিতর্ক এড়ান
Mangal Gochar 2026 : খেলা শুরু মঙ্গলের, ৪ মাস লক্ষ্মীলাভ এই রাশিগুলির ; সমাজ ও কর্মক্ষেত্রে বাড়বে সম্মান
খেলা শুরু মঙ্গলের, ৪ মাস লক্ষ্মীলাভ এই রাশিগুলির ; সমাজ ও কর্মক্ষেত্রে বাড়বে সম্মান
Rashifal: ভোর ৩:১১ মিনিটের পর 'মিরাকেল' ঘটবে ২ রাশির ! শনির কৃপায় অর্থে ডুবে থাকবেন এঁরা, ১ টি রাশির সাফল্যে বাধা
ভোর ৩:১১ মিনিটের পর 'মিরাকেল' ঘটবে ২ রাশির ! শনির কৃপায় অর্থে ডুবে থাকবেন এঁরা, ১ টি রাশির সাফল্যে বাধা
Kalker Rashifal: শনি দেবের কৃপায় রাত পোহালেই ৩ ক্ষেত্রে 'মালামাল' হবে এই সব রাশি ! কিন্তু কপাল পুড়বে এঁদের, বিপদ কোন জায়গায় ?
শনি দেবের কৃপায় রাত পোহালেই ৩ ক্ষেত্রে 'মালামাল' হবে এই সব রাশি ! কিন্তু কপাল পুড়বে এঁদের, বিপদ কোন জায়গায় ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget