এক্সপ্লোর

Upcoming Bikes in India: শীতে উত্তাপ বাড়াতে দেশের বাজারে আসছে এই বাইকগুলি, রইল তালিকা

Upcoming Bikes: আগে দেশের বাজারে বাড়ছিল চারচকার ভিড়। পুজোর মরসুমে ভারতের মার্কেট ধরতে একের পর এক গাড়ি বের করছিল কোম্পানিগুলি।


Upcoming Bikes: আগে দেশের বাজারে বাড়ছিল চারচকার ভিড়। পুজোর মরসুমে ভারতের মার্কেট ধরতে একের পর এক গাড়ি বের করছিল কোম্পানিগুলি। এবার সেই পথেই হাঁটছে বাইক কোম্পানিগুলিও।

গত দুই মাস ধরে অটো সেক্টরে যেভাবে আলোড়ন দেখে গেছে, তাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাজারে বহু বাইক লঞ্চ করতে চায় কোম্পানিগুলি। এর মধ্যে রয়েছে বাজাজের নতুন বাইক Pulsar N150, TVS iQube ST, Kiwi Retro Street এবং Ducati। জেনে নিন, কোন বাইকে কী বৈশিষ্ট্য পাবেন আপনি।

Pulsar N150: বাজাজ পালসার এন 150

বাজাজ ক্রমাগত তার পালসার বাইক আপডেট করতে ব্যস্ত। কোম্পানি এখন Pulsar N160-এর পরেই Pulsar N150 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট বলছে, এর ডিজাইনে বিশেষ কোনও পরিবর্তন না করে এটিকে পালসার এন১৬০-এর মতো রাখা যাবে। এই আসন্ন বাইকটিতে আরও শক্তিশালী ইঞ্জিন দেখা যাবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনও অফিশিয়াল তথ্য দেওয়া হয়নি।

TVS iQube ST: টিভিএস আইকিউব এসটি

অটো সাইটগুলির রিপোর্ট বলছে, TVS এই মাসের শেষের দিকে iQube ইলেকট্রিক iQube ST-এর পরবর্তী ভেরিয়েন্ট লঞ্চ করতে পারে। কোম্পানি কয়েক মাস আগে এ তথ্য জানিয়েছে। আসন্ন নতুন মডেলে অনেক পরিবর্তন আনা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই বাইকটিতে পরিবর্তনের কারণে এই বাইকের দাম প্রায় ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

Kiwi Retro Street: কিউই রেট্রো স্ট্রিট

সম্প্রতি, চিনের বাইক নির্মাতা Zontes তাদের পাঁচটি বাইক একযোগে ভারতে লঞ্চ করেছে। একই সময়ে, চিনের Keeway কোম্পানিও ভারতীয় টু-হুইলার বাজারে হাত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শীঘ্রই ভারতে তার Keeway Retro Street 125 ও 250 লঞ্চ করতে পারে। দামের কথা বললে, Keeway Retro Street এর দাম রাখা যেতে পারে প্রায় ৪ লাখ টাকা। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও তথ্য দেওয়া হয়নি।

Ducati: ডুকাটি বাইক

ডুকাটি তার দামি ও বিলাসবহুল বাইকের জন্য পরিচিত। কোম্পানি অক্টোবরে ভারতে Ducati Multistrada V4 বাইক লঞ্চ করতে পারে। এই বাইকের দামের কথা বললে, এর প্রারম্ভিক মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা হতে পারে। বাইকের ওজন প্রায় ২১৫ কেজি, যা ১১৫৮ সিসি গ্র্যান্ড টুরিসমো V4 ইঞ্জিন ব্যবহার করে, যা ১৭০ PS ও 125 Nm টর্ক উৎপন্ন করবে।

আরও পড়ুন : Mercedes EQS 580 EV: মাইলেজের চিন্তা ভুলে যান ! মার্সেডিজের এই গাড়ি দেবে অনন্য অভিজ্ঞতা

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget