এক্সপ্লোর

Bajaj Pulsar: ডমিনারের থেকেও কম দাম, ৫০০০ টাকাতেই বুকিং- কী চমক বাজাজ পালসারের নয়া মডেলে ?

Bajaj Pulsar Bikes: পালসারের নয়া মডেলে একেবারে অভিনব এলইডি হেডলাইট, ডিআরএল প্লাস এলইডি টেইল লাইট, শ্যাম্পেন গোল্ড ইউএসডি ফর্ক, কার্বন ফাইবার গ্রাফিকস ইত্যাদি নিয়ে এর লুক একেবারে আলাদা হয়ে উঠেছে।

Bajaj Bikes: বাজাজের বেশ কিছু নতুন বাইক এই বছর লঞ্চ হয়েছে এবং আরও কিছু মডেল আগামীতে লঞ্চ হতে চলেছে বাজারে। এর মধ্যে ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড পালসারের আরও একটি নতুন মডেল এসে গেল। পালসার লাইন আপের সবথেকে শক্তিশালী বাইক হল এই নতুন মডেলটি এবং একইসঙ্গে তা আদপে সাশ্রয়ীও বটে। কম দামের মধ্যে এত দারুণ সব ফিচার্স ঠাসা এই নয়া মডেলে যে আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে ছেয়ে যাবে এই মডেল। বাইকপ্রেমীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠবে এই মডেল।

ভারতের বাজারে এবার লঞ্চ হল বাজাজ পালসারের NS400Z মডেলটি, ১.৮ লাখ টাকা দাম রাখা হয়েছে এই মডেলের। যদিও এটি একেবারে প্রাথমিক দাম, পরে তা বাড়তেও পারে। পালসার লাইন আপের সবথেকে শক্তিশালী বাইক এটি, এবং এর দামও অন্যান্য মডেলের থেকে অনেকটাই কম। পালসার NS400Z মডেলে ৩৭৩ সিসির লিকুইড কুলড ইঞ্জিন থাকছে, ৬ স্পিডের গিয়ারবক্স থাকছে, ৪০ পিএস পাওয়ার ও ৩৫ এনএম টর্ক উৎপন্ন হচ্ছে এই ইঞ্জিনে। অন্যান্য বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে রাইড বাই ওয়ার প্রযুক্তি, রাউড মোডস এবং একটা স্লিপার ক্লাচ প্লাস ৪৩ মিমি ইউএসডি ফর্ক।

রাইড মোডের ভিত্তিতে দেখা গিয়েছে, পালসারের NS400Z মডেলে চার রকম মোড আছে- রোড, রেইন, স্পোর্ট এবং অফ-রোড। ডিজাইনের দিক থেকে একটা Edgy এবং পরিস্কার অ্যাগ্রেসিভ লুক এনে দেবে এই বাইকের মডেল। এর ফলে পালসার ডিএনএ-র মডেলের মতই থাকছে এর ফিচার্সগুলি। অনেকটাই একইরকম।

পালসারের নয়া মডেলে একেবারে অভিনব এলইডি হেডলাইট, ডিআরএল প্লাস এলইডি টেইল লাইট, শ্যাম্পেন গোল্ড ইউএসডি ফর্ক, কার্বন ফাইবার গ্রাফিকস ইত্যাদি নিয়ে এর লুক একেবারে আলাদা হয়ে উঠেছে। চারটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এই বাইক। গ্লসি রেসিং রেড, ব্রুকলিন ব্ল্যাক, পার্ল মেটালিক হোয়াইট এবং পিউটার গ্রে।

অন্যান্য ফিচার্সের মধ্যে এই বাইকে রয়েছে  ডিজিটাল কালার এলইডি স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, মিউজিক কনট্রোল, ল্যাপ টাইমার, ট্রাকশান কনট্রোল ইত্যাদি। এই বাইকে সর্বোচ্চ ১৫৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। ডমিনার ৪০০ মডেলটির সঙ্গে এর অনেক মিল আছে। পাওয়ার ফিগার একই, ৬ স্পিডের গিয়ারবক্স দুটিতেই আছে, তবে পালসারের এই মডেলে নতুন ফিচার্স হিসেবে থাকছে আন্ডারবেলি এক্সহস্ট মাফলার।

মাত্র ৫০০০ টাকা দিলেই এই বাইক বুক করে নিতে পারবেন আপনি। আগামী মাস থেকেই এর বুকিং শুরু হবে। ডেলিভারি কবে থেকে চালু হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Hyundai Alcazar Facelift: পিছিয়ে গেল হুন্ডাই আলকাজার ফেসলিফ্ট লঞ্চের দিন, কেন জানেন ?

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget