এক্সপ্লোর

Electric Scooter: বেঙ্গালুরুর সংস্থা রিভার ইলেকট্রিকের তৈরি 'রিভার ইন্ডি' হাজির ভারতে, এই ই-স্কুটারের দাম কত?

River Indie: রিভার ইলেকট্রিক সংস্থা জানিয়েছে তাদের ইলেকট্রিক স্কুটার রিভার ইন্ডি-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। শূন্য থেকে ৪০ কিলোমিটার, প্রতি ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.৯ সেকেন্ড। 

Electric Scooter: রিভার ইলেকট্রিক (River Electric) নামের বেঙ্গালুরুর একটি স্টার্ট আপ সংস্থা ভারতে সম্প্রতি লঞ্চ করেছে রিভার ইন্ডি (River Indie) ইলেকট্রিক স্কুটার। এই নতুন ইলেকট্রিক স্কুটারের দাম ১.২৫ লক্ষ টাকা (এক্স শোরুম, বেঙ্গালুরু)। আপাতত রিভার ইলেকট্রিক সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে এই ইলেকট্রিক স্কুটারের জন্য প্রি-বুকিং করা যাচ্ছে। ২০২৫ সাল অর্থাৎ আগামী দু'বছরের মধ্যে বেঙ্গালুরুর এই সংস্থার লক্ষ্যমাত্রা হল অন্তত এক লক্ষ রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারে ভারতে বিক্রি করা। 

এবার দেখে নেওয়া যাক রিভার ইলেকট্রিক সংস্থার তৈরি ইলেকট্রিক স্কুটার রিভার ইন্ডি'র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

পাওয়ারট্রেন- রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৬.৭ কিলোওয়াটের/ঘণ্টা মোটর। এই মোটরের সাহায্যে সর্বোচ্চ ২৬ এনএম টর্ক উৎপাদন করা সম্ভব। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৪ কিলোওয়াট/ঘণ্টা ব্যাটারি যা আবার IP67 রেটিং প্রাপ্ত অর্থাৎ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। 

স্পিড বা গতি- রিভার ইলেকট্রিক সংস্থা জানিয়েছে তাদের ইলেকট্রিক স্কুটার রিভার ইন্ডি-র সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। শূন্য থেকে ৪০ কিলোমিটার, প্রতি ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.৯ সেকেন্ড। 

রেঞ্জ- বেঙ্গালুরুর সংস্থা দাবি করেছে, তাদের তৈরি রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটার পুরো চার্জ দেওয়ার পর ঘণ্টায় ১২০ কিলোমিটার সফর করতে পারে। ৫ বছরের ওয়ারেন্টি রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে, বা ৫০ হাজার কিলোমিটার সফর করা পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। 

অন্যান্য ফিচার- রিভার ইন্ডি ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৬ ইঞ্চির কালার ইন্সট্রুমেন্ট সিস্টেম। বড় আয়তনের ২০ ইঞ্চির ফুটবোর্ড, এলইডি টেললাইট, ইন্টিগ্রেটেড এলইডি ডেটাইম রানিং লাইট, ডুয়াল ফ্রন্ট এলইডি হেডল্যাম্প, পার্ক অ্যাসিস্ট, ডুয়াল ইউএসবি পোর্ট এবং আরও অনেক কিছু। ১৪ ইঞ্চির অ্যালয় হুইলের পাশাপাশি সামনের চাকায় রয়েছে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর পিছনের চাকায় রয়েছে একটি ২০০ মিলিমিটারের ডিস্ক ব্রেক। 

Charging Station: বেঙ্গালুরুর ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle) নির্মাণকারী সংস্থা (স্টার্ট আপ) Ather Energy ভারতের ৮০টি শহরে ১০০০- এরও বেশি ফাস্ট চার্জিং স্টেশন (Fast Cahrging Station) ইনস্টল করেছে। এই সমস্ত চার্জিং স্টেশনে Ather Energy কোম্পানির তৈরি করা ইলেকট্রিক স্কুটার চার্জ দেওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, Ather Energy সংস্থার তৈরি করা এই সমস্ত চার্জিং স্টেশনের নাম Ather Grids। বেঙ্গালুরুর স্টার্ট আপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ চলতি বছর শেষ হওয়ার আগে ২৫০০- এর বেশি চার্জিং স্টেশন তৈরি করবে তারা। শুধু ইলেকট্রিক স্কুটার নয়, ইলেকট্রিক গাড়িও চার্জ দেওয়া সম্ভব হবে এই সব চার্জিং স্টেশনে অর্থাৎ Ather Grids- এ। এবছর মার্চ মাস পর্যন্ত এই সমস্ত চার্জিং স্টেশনে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে ইলেকট্রিক স্কুটার, বাইক এবং গাড়ি চার্জ দেওয়া যাবে বলে জানা গিয়েছে। ইউজারদের সুবিধার জন্য রয়েছে Ather Grid App। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা নিজের এলাকার কাছাকাছি চার্জিং স্টেশন সহজেই খুঁজে পাবেন। তারপর সেখানে গিয়ে পরিষেবা নিতে পারবেন।

আরও পড়ুন- চমকে দেবে ডিজাইন, নতুন ডাস্টার এসইউভি আনছে রেনোঁ

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget