এক্সপ্লোর

Tata, Mahindra, Hyundai-কে টক্কর দিতে মাঠে নামছে JSW, প্রথমেই লক্ষ্য ছোট গাড়ির বাজার!

JSW Cars: চিনা সংস্থা চেরির তৈরি গাড়ি যা ভারতে বিক্রি করতে চলেছে জেএসডাবলু। তারা ঐ চিনা গাড়িকে ভারতে স্থানীয় ভাবে তৈরি করবে। যদিও প্রথম দিকের গাড়িগুলোকে চিন থেকেই ভারতে নিয়ে আসা হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গাড়ির যন্ত্রাংশ আমদানিতে বিলম্ব হতে পারে, পরে স্থানীয় উৎপাদনে জোর।

হুন্ডাই ক্রেটাকে টক্কর দিতে এবার তৈরি জেএসডাবলু (JSW)। আগামীতে লঞ্চ হতে পারে তাদের নতুন গাড়ি। জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি Jetour T2 নামের একটি গাড়ি রাস্তায় নামাতে চলেছে জেএসডাবলু (JSW)। আর তারপরই লঞ্চ হবে তাদের ছোট Chery iCar V23। আর নতুন এই গাড়িই হবে হুন্ডাই ক্রেটা (Hyundai Creta), টাটা নেক্সনের (Tata Nexon) বা মাহিন্দ্রা 3XO-র প্রধান প্রতিদ্বন্দ্বী।

নতুন এই গাড়ি যদিও সাব ফোর মিটার ক্যাটেগরিতে আসে না। ফলে, সরাসরি হুন্ডাই ক্রেটা (Hyundai Creta) বা টাটা নেক্সনের (Tata Nexon) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসে না। কিন্তু নতুন এই গাড়ি যেহেতু সম্পূর্ণ ইলেকট্রিক, সেই কারণেই মনে করা হচ্ছে এই গাড়ি ক্রেটা ইভি ও নেক্সন ইভির বিক্রিকে আসলেই টক্কর দেবে।

এই গাড়িটি আসলে চিনা সংস্থা চেরির তৈরি গাড়ি যা ভারতে বিক্রি করতে চলেছে জেএসডাবলু (JSW)। আপাতত জানা গিয়েছে, তাদের নতুন গাড়ি সংস্থায় বিরাট বিনিয়োগ করেছে। এ ছাড়াও তারা ঐ চিনা গাড়িকে ভারতে স্থানীয় ভাবে তৈরি করবে। যদিও প্রথম দিকের গাড়িগুলোকে চিন থেকেই ভারতে নিয়ে আসা হবে ও ভারতে আ্যসেমবল করা হবে।

জেএসডাবলু (JSW) ও চিনা সংস্থা চেরি যখন এই পদক্ষেপ করছে সেই সময় আর এক চিনা গাড়ি প্রস্তুতকারক সংস্থা BYD ভারতে তাদের ব্যবসা বাড়াতে পারছে না। আবার আর এক চিনা সংস্থা গ্রেট ওয়াল মোটর ভারতে তাদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা নিয়ে একেবারেই আশাবাদী নয়।

নতুন গাড়িটি কেমন হবে?

জেএসডাবলুর (JSW) নতুন এই গাড়িটিতে থাকবে গোলাকার LED হেড লাইট। এ ছাড়াও গাড়ির চার্জিং কেবল রাখার জন্য পিছনের দিকে একটি বাক্সও  থাকবে। জানা গিয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক এই গাড়িটি সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটারের বেশি দূরত্ব যেতে পারবে। এ ছাড়াও এই গাড়িতে কোনও কোয়ার্টার গ্লাস নেই। এই গাড়ির ভিতরে কিছু স্যুইচ যেমন রয়েছে, তেমনই রয়েছে বেশ বড় একটা টাচ স্ক্রিন। যদিও এই গাড়িতে ড্রাইভার ডিসপ্লে নেই।

তবে, যেহেতু শুরুর দিকে জেএসডাবলু (JSW) এই গাড়ির যন্ত্রাংশ চিন থেকেই আমদানি করবে, সেই কারণেই বিশেষজ্ঞরা বলছেন, এই গাড়ির ভারতে প্রবেশ কিছুটা হলেও বিলম্বিত হতে পারে। তবে, যেহেতু আগামীতে এই গাড়ি ভারতে স্থানীয়ভাবে তৈরি করা হবে, সেই কারণেই আগামীতে এই ধরনের সমস্যা দেখা যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget