এক্সপ্লোর

GST 2.0 : জিএসটি কমানোর পর এই গাড়িগুলি ৫ লক্ষ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে

Car Price Drops : এখন ৫ লাখের মধ্যে পাবেন এন্ট্রি প্রাইস। জেনে নিন, কোন গাড়িগুলি আছে তালিকায়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ছোট গাড়ির জিএসটি কমার ফলে দাম কমেছে অনেক গাড়ির।
  • এখন ৫ লাখের নিচে মারুতি অল্টো, এস-প্রেসো পাওয়া যাচ্ছে।
  • টাটা টিয়াগো, রেনো কুইড, ওয়াগনআর-এর দামও সাশ্রয়ী হয়েছে।
  • এন্ট্রি-লেভেলের গাড়ি কিনলে এখন ৫ লাখের মধ্যে ভালো বিকল্প।
  • এই গাড়িগুলির এক্স-শোরুম দাম দিল্লিতে, রাজ্যে দাম ভিন্ন হতে পারে।

 

Car Price Drops : জিএসটি সংস্কারের (GST 2.0) পর আরও কমেছে এই গাড়িগুলির দাম (Car Price)। এখন ৫ লাখের মধ্যে পাবেন এন্ট্রি প্রাইস। জেনে নিন, কোন গাড়িগুলি আছে তালিকায়।

কেন পাবেন এত কমে
সরকার ছোট গাড়ির উপর জিএসটি ২৮% থেকে কমিয়ে ১৮% করেছে, যার ফলে অনেক জনপ্রিয় হ্যাচব্যাক এবং এন্ট্রি-লেভেল গাড়ি আরও সাশ্রয়ী মূল্যের হয়ে উঠেছে। যদি আপনি গাড়ি কেনার পরিকল্পনা করেন এবং আপনার বাজেট ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে এই গাড়িগুলি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। আসুন জেনে নিই তাদের দাম, মাইলেজ এবং বৈশিষ্ট্য সম্পর্কে।

মারুতি আল্টো কে১০
মারুতি অল্টো তাদের জন্য উপযুক্ত হতে পারে যারা বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি কিনতে চান। এই গাড়ির এক্স-শোরুম দাম এখন ৩.৭০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৫.৪৫ লক্ষ টাকা পর্যন্ত। অল্টোতে ৯৯৮ সিসি পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ২৪.৪ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেয়। আপনি সিএনজিতেও অল্টো কিনতে পারেন।

টাটা টিয়াগো
এই তলিকায় দ্বিতীয় গাড়িটি হল টাটা টিয়াগো, যা তার স্টাইলিশ লুক এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এর এক্স-শোরুম দাম ₹৪.৫৭ লক্ষ থেকে ₹৭.৮২ লক্ষ পর্যন্ত। এই গাড়িটিতে ১১৯৯ সিসি পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা প্রতি লিটারে ১৯-২৩ কিলোমিটার মাইলেজ দেয়। তাছাড়া, এটির গ্লোবাল NCAP রেটিং ৪-স্টার।

মারুতি এস-প্রেসো
তৃতীয় গাড়ি, মারুতি সুজুকি এস-প্রেসো, দেশের সবচেয়ে সস্তা গাড়ি। এর এক্স-শোরুম দাম ₹৩.৫০ লক্ষ থেকে ₹৫.২৫ লক্ষ পর্যন্ত। এটিতে ৯৯৮ সিসি পেট্রোল ইঞ্জিন রয়েছে যা প্রতি লিটারে ২৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।

রেনোঁ কুইড
এই লিস্টে চতুর্থ গাড়িটি হল রেনোঁ কুইড, যার নকশাটি SUV-অনুপ্রাণিত। দাম ₹৪.৩০ লক্ষ থেকে ₹৬ লক্ষ পর্যন্ত, এক্স-শোরুম। এই গাড়িটিতে ৯৯৯ সিসি পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ২১-২২ কিমি/লিটার জ্বালানি দক্ষতা প্রদান করে।

মারুতি ওয়াগনআর
ভিতরের কেবনি স্পেস ও আরামের দিক থেকে মারুতি ওয়াগনআরকে সেরা শ্রেণির গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। এটি দেশের সর্বাধিক বিক্রিত হ্যাচব্যাকও, যার এক্স-শোরুম দাম ₹৪.৯৯ লক্ষ থেকে ₹৬.৯৫ লক্ষ পর্যন্ত।

মনে রাখবেন এখানে এক্স শোরুম প্রাইস দেওয়া হয়েছে দিল্লির। আপনার রাজ্যে এই দাম পরিবর্তন হতে পারে। তাই শোরুমের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে জেনে নিন সঠিকভাবে।

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget