এক্সপ্লোর

Tata EV: কিছুদিনের মধ্যেই বাজারে আসবে, প্রোডাকশন অ্যাভেটারেই চমক দিল হ্যারিয়ার ইভি

Tata Harrier EV: একেবারে তৈরি প্রোডাক্ট বলা চলে। ভারত মোবিলিটি শোয়ে দেখা গেল টাটা হ্যারিয়ারের ইভি ভার্সনের মডেল। কী ফিচার্স থাকছে এই মডেলে ? বাজারে আসবেই বা কবে ?

সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৪ সালে যেন টাটা একের পর এক গাড়ির পসরা নিয়ে হাজির। একের পর এক তাদের নতুন মডেল প্রকাশ্যে আসছে, কোনওটার আবার কনসেপ্ট জানা যাচ্ছে। শুধু পেট্রোল বা ডিজেল গাড়িই নয়, ইভির দুনিয়াতেও নিজেদের জায়গা পাকা করে নিতে চাইছে টাটা মোটরস। আর সেই লক্ষ্যে ২০২৪ সালের ভারত মোবিলিটি এক্সপোতে নিজেদের আরও একটি নতুন ইভির মডেল প্রকাশ্যে আনল টাটা। টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV)।

প্রোডাকশনের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে টাটা হ্যারিয়ার ইভি মডেলটি। টাটা মোটরসের পক্ষ থেকে ২০২৩ সালের অটো এক্সপোতেই প্রথম এই মডেলের কনসেপ্ট দেখানো হয়েছিল। তবে এই ভার্সনটি দেখে মনে হল প্রোডাকশনের জন্য যেতে প্রস্তুত। আর এই ভার্সনটি (Tata Harrier EV) শো-রুম মডেলের অনেকটা কাছাকাছি ধারণা দেয়। আশা করা যাচ্ছে এই বছরই টাটা হ্যারিয়ারের পেট্রোল ভার্সনটি আসার আগেই ভারতের বাজারে এসে যাবে হ্যারিয়ার ইভির মডেলটি। টাটার যদিও এই বছর আরও কয়েকটি ইভি আসতে চলেছে বাজারে।

টাটা পাঞ্চ ইভিতেও যেমন একটা সবুজ রঙের ছোঁয়া ছিল, সেখানে টাটা হ্যারিয়ার ইভি মডেলেও সিউড গ্রিন রঙ দেখা যাচ্ছে। অন্যান্য ইভি মডেলগুলির মত কাঠামো এবং ফিচার্স প্রায় একই এই মডেলেও। নতুন Acti.ev স্ট্রাকচারের উপর তৈরি হয়েছে এই টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV)। টাটা পাঞ্চের মত ইভি আর্কিটেকচারও রয়েছে এতে। এর মানে আরও অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এবং অনেক বেশি মডিউলার প্ল্যাটফর্ম রয়েছে এই ইভিতে।

স্টাইলের দিক থেকে বলতে গেলে একটা ফিউচারিস্টিক ছোঁয়া আছে এতে। ডিফারেন্ট গ্রিল, এয়ারো অপটিমাইজড বাম্পার, হুইল এবং রিয়ার স্টাইলিং সব মিলিয়ে একে একেবারে অন্য লুক দিয়েছে। আর এটা যেহেতু টাটার (Tata Harrier EV) ফ্ল্যাগশিপ মডেল, তাই আশা করা যাচ্ছে যে ডুয়াল মোটর AWD লে-আউট থাকবে এবং টাটার এ যাবতকালের সমস্ত ইভির তুলনায় সবথেকে বড় ব্যাটারি প্যাক থাকবে এই মডেলে।

আশা করা হচ্ছে যে গাড়ির রেঞ্জ থাকবে ৫০০ কিমি অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িটি একটানা ৫০০ কিমি পর্যন্ত যেতে পারবে। টাটার (Tata Harrier EV) সবথেকে প্রিমিয়াম গাড়ি সিয়েরার থেকেও আরও আগে বাজারে আসতে চলেছে টাটা হ্যারিয়ার ইভি। আর ভারতের বাজারে টাটা ইভির রেঞ্জের একেবারে শীর্ষে থাকবে এই মডেল।

মনে করা হচ্ছে এই বছরের দ্বিতীয়ার্ধেই লঞ্চ করবে টাটা হ্যারিয়ার ইভি। ব্যাটারি প্যাক, মোটর নিয়ে আরও আপডেট আগামী দিনে আসবে বলেই জানা গিয়েছে সংস্থার তরফে।      

আরও পড়ুন: Mahindra BE Rall E Concept: চোখধাঁধানো ডিজাইন! বৈদ্যুতিক গাড়ির বাজারে নয়া 'অবতার' মাহিন্দ্রার

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget