এক্সপ্লোর

BYD Atto 3: চিনের এই ইলেকট্রিক এসইউভি দেবে টাটাকে টক্কর ! ভারতে এল বিওয়াডির এই গাড়ি

BYD Atto 3 Electric SUV: চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD (বিল্ড ইওর ড্রিম) ভারতে নতুন বৈদ্যুতিক SUV Atto 3 নিয়ে এসেছে। ভারতে এটি কোম্পানির দ্বিতীয় গাড়ি।

BYD Atto 3 Electric SUV: চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD (বিল্ড ইওর ড্রিম) ভারতে নতুন বৈদ্যুতিক SUV Atto 3 নিয়ে এসেছে। ভারতে এটি কোম্পানির দ্বিতীয় গাড়ি। এর আগে কোম্পানি ভারতের বাজারে তাদের একটি ইলেকট্রিক MPV E6 নিয়ে এসেছিল। দেশে, এই গাড়িটি MG ZS EV ও Hyundai Kona EV-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে। গাড়িটি SKD (সেমি-নকড ডাউন) রুটের মাধ্যমে দেশে আনবে BYD। পরে যা চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুর প্ল্যান্টে তৈরি হবে।

BYD Atto 3: কত শক্তিশালী ইঞ্জিন পাবে গাড়ি ?

Atto 3 তে 60.49kWh এর ব্যাটারিপ্যাক রয়েছে। এই ব্যাটারিপ্যাকটি ৫২১ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অন্তত তেমনই দাবি করছে কোম্পানি। গাড়িতে একটি স্থায়ী ম্যাগনেটিক সিঙ্ক্রোনাস বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ২০১ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ৩১০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এই গাড়িটি মাত্র ৭.৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।

BYD Atto 3: অনেক বৈশিষ্ট্য পাবেন এই গাড়িতে

এই EV-তে রয়েছে একটি ৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, Android Auto ও Apple CarPlay-এর সাপোর্ট সহ ১২.৮-ইঞ্চির রোটেটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। সঙ্গে রয়েছে চতুর্দিক অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট। ড্রাইভার ও সামনের যাত্রীর জন্য হট সিট, সিট বেল্ট রিমাইন্ডার সিস্টেম, ৬ দিকে ঘোরে এমন পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, হিল ডিসেন্ট কন্ট্রোল, ৬টি এয়ারব্যাগ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল।

BYD Atto 3: আরও এই বৈশিষ্ট্য গাড়িতে
এখানেই শেষ হচ্ছ না গাড়ির বৈশিষ্ট্য। এতে পাবেন ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, পিএম ২.৫ এয়ার ফিল্টার, সিন্থেটিক লেদার সিট, ওয়্যারলেস ফোন চার্জিং, প্যানোরামিক সানরুফ, রেয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্পিড অ্যালার্ট সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, লেভেল ২ ADAS সিস্টেম, মাউন্টেড কন্ট্রোল সহ ফ্ল্যাট-বটম স্টিয়ারিং এর মতো অনেক বৈশিষ্ট্য । এই গাড়ির দাম ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ করা হবে। ভারতে টাটা নেক্স ইভিও এই গাড়িকে কড়া টক্কর দিতে পারে। তবে দামের ক্ষেত্রে হুন্ডাই, টাটার ইবির থেকে কম দাম হতে পারে এই চিনা ইভির।

আরও পড়ুন : Upcoming Royal Enfield: ৬৫০ সিসির তিনটি বাইক আনছে রয়্যাল এনফিল্ড, এগুলি থাকবে তালিকায়

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget