এক্সপ্লোর

Flying Car: দুবাইয়ের আকাশে প্রথমবার উড়ল চিনের 'উড়ন্ত ইলেকট্রিক গাড়ি'

Flying Electric Car: ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে আত্মপ্রকাশ করবে চিনের Xpeng Aeroht সংস্থা।

Flying Car: দুবাইয়ের আকাশে প্রথমবারের জন্য উড়ল (Public Flight) চিনের তৈরি করা উড়ন্ত গাড়ি (Flying Car)। চিনের ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী সংস্থা Xpeng Inc এই উড়ন্ত গাড়ি তৈরি করেছে বলে জানা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথমবারের জন্য এই উড়ন্ত গাড়ির উড়ান হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ইলেকট্রিক এয়ারক্র্যাফট লঞ্চ করতে চলেছে চিনের সংস্থা Xpeng Inc। তার আগের পর্যায়ে চলছে কাজকর্ম। আর সেই সূত্রেই এই উড়ান হয়েছে।

জানা গিয়েছে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ির নাম X2। এই উড়ন্ত গাড়িতে রয়েছে দুটো সিট, অর্থাৎ দু’জনের বসার বন্দোবস্ত রয়েছে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়িতে। এই electric vertical take-off and landing- eVTOL এয়ারক্র্যাফট ৮টি প্রপেলারের সাহায্যে চালিত হয়। ইলেকট্রিক গাড়ির প্রতিটি কোণে রয়েছে দুটো করে প্রপেলার। দুবাইয়ের আকাশে ৯০ মিনিটের টেস্ট ফ্লাইট হয়েছে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়ির। চিনের যে সংস্থা এই যান তৈরি করেছে তারা জানিয়েছে আগামী প্রজন্মের উড়ন্ত গাড়ির জন্য এই পরীক্ষামূলক উড়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত ইলেকট্রিক গাড়ি নিয়ে আত্মপ্রকাশ করবে Xpeng Aeroht সংস্থা। এমনটাই জানিয়েছেন এই সংস্থার জেনারেল ম্যানেজার Minguan Qiu। প্রথমে দুবাই শহরকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। আগামীদিনে অন্যান্য আরও দেশ এবং শহরে এই ইলেকট্রিক উড়ন্ত গাড়ি আত্মপ্রকাশ করবে।

এর আগে উড়ন্ত বাইকের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জনসমক্ষে এসেছে এই উড়ন্ত বাইক। নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর speeder bike মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক। জাপানের স্টার্ট আপ AERWINS Technologies নির্মাণ করেছে hoverbike। এই hoverbike- এর ডেবিউ হয়েছে Detroit Auto Show- তে।

বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের নাম XTURISMO hoverbike। জানা গিয়েছে এই উড়ন্ত বাইক ৪০ মিনিট উড়তে পারবে এবং সর্বোচ্চ গতি হতে পারে 62mph। জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী বছর থেকে এই বাইকের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। Star Wars- এর  speeder bike মনে করানো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক বা Flying Biker- এর দাম হবে $777,000। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই এই উড়ন্ত বাইক লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ২০২৩ সালে এই বিশেষ বাইক লঞ্চ হতে চলেছে আমেরিকায়। তবে ভারতে এই বাইক লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- এই তিন বৈদ্যুতিক স্কুটার দেয় দারুণ রেঞ্জ, জেনে নিন দাম ও বৈশিষ্ট্য

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget