এক্সপ্লোর

Delhi EV Policy: ২০২৬ থেকে বৈদ্যুতিন বাইক-স্কুটারই চালাতে হবে ! পেট্রোলের দু-চাকার গাড়িতে নিষেধাজ্ঞা জারি হবে এই রাজ্যে

EV Two-Wheeler: এই নতুন ইভি নীতি মন্ত্রীসভার অনুমোদনে পাশ করা হলে রাজ্যের খনিজ-তেল চালিত সমস্ত বিভাগের টু-হুইলারগুলিকে ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে, নিষিদ্ধ করা হবে।

নয়াদিল্লি:  নব-নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে দিল্লির নতুন সরকার রাজ্যের দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পাশাপাশি নতুন বেশ কিছু নীতি প্রণয়ন করছে। আর এই প্রসঙ্গেই জানা গিয়েছে দিল্লি সরকার বৈদ্যুতিন গাড়ি ও টু-হুইলার নিয়ে নয়া নীতি আনতে চলেছে আর এই নীতির (EV Two Wheeler) খসড়া অনুসারে জানা যাচ্ছে আগামী ২০২৬ সাল থেকে দিল্লির রাস্তায় আর কোনও পেট্রোল বা সিএনজি (Delhi EV Policy) বাইক-স্কুটার চালানো যাবে না। কেবলমাত্র বৈদ্যুতিন বাইক-স্কুটারই চালানোর অনুমতি মিলবে, এমনটাই জানা যাচ্ছে। এই নয়া নীতির নাম দেওয়া হয়েছে দিল্লি ইলেকট্রিক ভেহিকল পলিসি ২.০।

এই নীতির খসড়া অনুসারে ২০২৬ সালের ১৫ অগাস্ট থেকেই সমস্ত ধরনের পেট্রোল, ডিজেল কিংবা সিএনজি চালিত দু-চাকার গাড়ির রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে। যদি এই নীতি পাশ করানো হয়, তাহলে দেশের রাজধানীতে এক বড় পদক্ষেপ হবে দূষণ নিয়ন্ত্রণের জন্য। আর একইসঙ্গে ইভি কেনার জন্য বা ব্যবহারের জন্য বড় বার্তা যাবে সাধারণ মানুষের কাছে।

কী কী বদল আসতে পারে

এই নতুন ইভি নীতি মন্ত্রীসভার অনুমোদনে (Delhi EV Policy) পাশ করা হলে রাজ্যের খনিজ-তেল চালিত সমস্ত বিভাগের টু-হুইলারগুলিকে ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে, নিষিদ্ধ করা হবে। সিএনজি চালিত অটো-রিকশাও নিষিদ্ধ হয়ে যাবে ১৫ অগাস্ট ২০২৬-এর পর থেকে। আর আগে কেনা সিএনজি অটোর নতুন করে আর রেজিস্ট্রেশন রিনিউ করা হবে না। আর এই সমস্ত অটোগুলি বদলে দেওয়া হবে বৈদ্যুতিন অটো-রিকশাতে।

আর এই খসড়াতে পুরনো সিএনজি অটোর বাধ্যতামূলক বদলের দাবি আনা হয়েছে। ১০ বছর বা তার বেশি সময়য় ধরে চলছে এমন অটোগুলিকে হয় ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করতে হবে নাহলে নির্দিষ্ট পলিসি পিরিয়ডের মধ্যেই বৈদ্যুতিন অটোয় বদলে নিতে হবে। সুধু তাই নয়, বাণিজ্যিক তিন চাকার গাড়ির ক্ষেত্রেও এই বদল আসতে চলেছে। এই গাড়িগুলির ক্ষেত্রেও ১৫ অগাস্ট ২০২৫ থেকে কোনও রেজিস্ট্রেশন হবে না।

পাবলিক সার্ভিস এবং মিউনিসিপ্যাল যানবাহনগুলিও দিল্লি সরকারের নজরে রয়েছে। সমস্ত বর্জ্যের ট্রাক, কঠিন বর্জ্যবাহী গাড়িগুলি ২০২৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বৈদ্যুতিন গাড়িতে বদলে ফেলা হবে। দিল্লি পরিবহন কর্পোরেশনের সমস্ত বাসগুলি বৈদ্যুতিন বাসে বদলে ফেলার কথাও উল্লিখিত রয়েছে এই নীতির খসড়ায়।

সেরা শিরোনাম

JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget