এক্সপ্লোর

Bajaj Pulsar: বাজাজ পালসার বাইকে বিপুল ছাড় ! এই মাসে কিনলে কত কমে পাবেন জানেন ?

Bajaj Pulsar Bike Discount: ২০০১ সালে ভারতের বাজারে এসেছিল বাজাজ পালসারের এই বাইকটি। আর দেশের বাজারে এই বাইক আসার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পায় এই বাজাজ পালসার।

Bajaj Pulsar Bike: গ্রাহকদের আকৃষ্ট করতে বড় উদ্যোগ বাজাজ অটো সংস্থার। বাজাজ পালসার বাইকে এবার বিপুল ছাড় মিলছে। এপ্রিল মাসে এই বাইক (Bajaj Pulsar) কিনলে বড় ছাড় পাবেন আপনিও। বাজাজ অটোর (Bike Discount) তরফ থেকে এই ছাড় ঘোষণা করা হয়েছে বাজাজ পালসারের কিছু নির্দিষ্ট মডেলের জন্য। এমনিতেই বাজাজ অটো সংস্থার এই বাজাজ পালসার বাইকটি ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। বলা ভাল এটি সংস্থার হট সেলিং বাইকগুলির মধ্যে অন্যতম। কোন কোন মডেলের জন্য ছাড় পাবেন বাজাজ পালসার বাইক কিনলে ?

এক ধাক্কায় বাজাজ পালসারের কিছু মডেলে আপনি ৭৩০০ টাকার ছাড় পাবেন আপনি। আপনিও যদি পালসার বাইক কিনতে চান, তাহলে এই অফারটি আপনার জন্য। এই সময়েই আপনি কিনে নিতে পারেন আপনার পছন্দের পালসার। আগ্রহী গ্রাহকরা এই অফারে বাইক কিনতে চাইলে তাদের নিকটবর্তী অথরাইজড ডিলারশিপের কাছে যেতে পারেন, যে সমস্ত মডেলে ছাড় রয়েছে সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বিশদে।

২০০১ সালে ভারতের বাজারে এসেছিল বাজাজ পালসারের এই বাইকটি। আর দেশের বাজারে এই বাইক আসার পর থেকেই তুমুল জনপ্রিয়তা পায় এই বাজাজ পালসার। আর এই বাইকটি যেন ভারতের দু'চাকার জগতে ছোটখাটো একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে আর সংস্থাকেও মুনাফার মুখ দেখিয়েছে। এখনও পর্যন্ত দু'চাকার দুনিয়ায় বাজাজ পালসার অন্যতম শীর্ষস্থানীয় বাইক। প্রতি মাসেই দারুণ বিক্রি হয় এই বাইকের।

মূলত ১৫০ সিসি আর ১৮০ সিসির ইঞ্জিনে বাজারে পাওয়া যায় বাজাজ পালসার। পরে এর রেঞ্জকে আরও বাড়িয়ে বাজারে ৪০০ সিসির ইঞ্জিনের মডেলও নিয়ে আসা হয়েছে এবং একইসঙ্গে ১২৫ সিসির মডেলও এখন আনা হয়েছে। ফলে বাজাজ পালসারের মডেলের স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই ব্যাপ্তি রয়েছে।

দামের কথা বলতে গেলে বাজাজ পালসার বাইকের দাম শুরু হচ্ছে ৮১,৪০০ টাকা থেকে। আর বাজাজ পালসারের টপ এন্ড ভার্সনের দাম পড়বে ১.৮৪ লক্ষ টাকা। এগুলি যদিও সবই এক্স শোরুম দাম।

তবে মাইলেজের দিক থেকে এখনও ভারতের বাজারে এগিয়ে আছে টিভিএস স্পোর্টস। বাজারে অনেক সংস্থার অনেক ধরনের মোটরবাইক (TVS Sport) রয়েছে, কিন্তু এই বাইকের ফিচার্স ও সাশ্রয়ী দামের কারণে এর চাহিদা তুলনায় অনেকটাই বেশি। টিভিএস স্পোর্ট বাইকে আপনি সংস্থার দাবি অনুযায়ী এক লিটার তেলে অনায়াসে ৭০ কিমি রাস্তা যেতে পারবেন। এতে টেলিস্কোপিক ফর্কের সুবিধেও আছে। রয়েছে টুইন শক অ্যাবসর্বারও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget