এক্সপ্লোর

Electric Scooter: ২৫ হাজার টাকা সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার, এক চার্জে ছুটবে ১৯০ কিমি

Oben Rorr E-Bike: ওবেন রর ইলেকট্রিক বাইকে দারুণ পারফরম্যান্স। এতে ঘণ্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতি পাওয়া যায়। মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই এই বাইকে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে।

Oben Rorr E-Bike: অগাস্ট মাস পড়তেই বেশ কিছু সংস্থা তাদের বাইকে ছাড় দিতে শুরু করেছে। এমনকী কিছু গাড়ি নির্মাতা সংস্থাও চার-চাকার গাড়িতে ছাড় দিচ্ছে। এবারে সামনেই আসছে স্বাধীনতা দিবস। ১৫ অগাস্ট উপলক্ষেই একটি বৈদ্যুতিন বাইক (Electric Bike) নির্মাতা সংস্থা তাদের বাইকে ২৫ হাজার টাকার ছাড় ঘোষণা করেছে। সংস্থার নাম ওবেন রর ইলেকট্রিক (Oben Rorr Electric Bike)। এদের বৈদ্যুতিন বাইকের দাম এবার অনেক কমবে। ১৫ অগাস্টের মধ্যে কিনলে সস্তায় পাবেন এই ই-বাইক। কী ফিচার্স রয়েছে এই বাইকে, দামই বা কত ?

২০২৪ সালে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি দারুণ ছাড়ের সুযোগ নিয়ে এসেছে ওবেন ইলেকট্রিক। এই সংস্থা তাদের ফ্ল্যাগশিপ বৈদ্যুতিন বাইক ওবেন রর মডেলে এক লপ্তে ২৫ হাজার টাকার ছাড় দিচ্ছে। ওবেন রর ইলেকট্রিকের আসল এক্স শো-রুম দাম রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা, সেখানে এই বাইক এখন ছাড়ের আওতায় পাওয়া যাবে ১ লাখ ২৪ হাজার ৯৯৯ টাকায়।

সারা ভারতে ওবেন ইলেকট্রিকের সমস্ত শো-রুমে এই ছাড়ের সুযোগ পাওয়া যাবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। যে সমস্ত গাড়ি-বাইকপ্রেমীরা বৈদ্যুতিন বাইক কিনবেন ভাবছেন এবং পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের কথা চিন্তা করে বৈদ্যুতিন বাইকের দিকে ঝুঁকছেন, তাদের জন্য ওবেন ইলেকট্রিক সংস্থা এই দারুণ ছাড় নিয়ে এসেছে।

ওবেন রর ইলেকট্রিক বাইকে দারুণ পারফরম্যান্স। এতে ঘণ্টায় ১০০ কিমি সর্বোচ্চ গতি পাওয়া যায়। মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই এই বাইকে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে। এতে রয়েছে এলএফপি ব্যাটারি টেকনোলজি অর্থাৎ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এই ধরনের ব্যাটারির আয়ু সাধারণ লিথিয়াম ব্যাটারির থেকে দ্বিগুণ বেশি হয়। ৫০ শতাংশ বেশি তাপ-সহনক্ষমতা থাকে। পরিবেশবান্ধব বাইকও বলা চলে এই ওবেন রর ইলেকট্রিককে।

এই ধরনের ব্যাটারির জন্য নিকেল ও কোবাল্ট খনি থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় না। রিসাইক্লিং এবং রি-পারপাসিং এফেক্টের কথা মাথায় রেখেই নিজেদের সমস্ত বাইক স্কুটার ডিজাইন করেছে এই সংস্থা। ওবেন ইলেকট্রিক দাবি করছে যে এই বৈদ্যুতিন বাইকে একবার সম্পূর্ণ চার্জ দিলে একটানা ১৮৭ কিমি যাওয়া যাবে। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এই বৈদ্যুতিন বাইকের বিপণন করতে চায় সংস্থা যা কিনা সবুজ পরিবেশ নিশ্চিত করবে।

আরও পড়ুন: Best Scooter: ভারতে তৈরি, ইউরোপে দেদার বিক্রি- এক মাসেই ১৪ হাজার ইউনিট বিক্রি এই স্কুটারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget