এক্সপ্লোর

EV Tips: বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করেন ? প্রচণ্ড গরমে বিস্ফোরণ থেকে বাঁচতে কী কী খেয়াল রাখবেন ?

Summer Care Tips of EV: গরমের দিনে যতটা সম্ভব ছায়ার মধ্যে আপনার ইভি পার্কিং করতে পারেন, এতে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না। গরমে টায়ারের ভিতরে বেশি হাওয়া থাকলে তাঁর জন্য টায়ার বাস্ট হতে পারে।

Summer Care Tips: দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে আর এই অত্যধিক গরমে আপনার বৈদ্যুতিন গাড়িটির যত্ন না নিলে, ঠিকমত খেয়াল না রাখলে আপনারই সমস্যা বাড়বে। গাড়ির (EV Tips) যাতে কোনও ক্ষতি না হয়, সেজন্য এই বিষয়গুলি গরমের দিনে অবশ্যই মেনে চলতে হবে। পেট্রোল-ডিজেল চালিত গাড়ি হোক বা বৈদ্যুতিক, অত্যধিক তাপের কারণে গাড়ির অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। গাড়ির দক্ষতাও (Summer Care EV) নষ্ট হতে পারে নিমেষে। এমনকী গরমকালে বিস্ফোরণের মত ঘটনাও ঘটতে পারে। তা থেকে বাঁচতে কী কী বিষয় খেয়াল রাখবেন ?

যতটা সম্ভব ছায়াতে পার্কিং করতে হবে

গরমের দিনে যতটা সম্ভব ছায়ার মধ্যে আপনার ইভি পার্কিং করতে পারেন, এতে গাড়িকে নিজে থেকে ঠান্ডা করার জন্য অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না। গাড়ির ব্যাটারিতে সরাসরি সূর্যালোক পড়লে তা থেকে ব্যাটারি উত্তপ্ত হয়ে নষ্ট হতে পারে।

ব্যাটারির যত্ন রাখুন

গাড়ি বিশেষজ্ঞরা বলেন যে, ব্যাটারি ভাল রাখতে সেই ব্যাটারির চার্জ সবসময় যেন ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে থাকে। গরমের দিনে এটি মাথায় রাখা খুবই জরুরি। অনেকক্ষণ চার্জ হলে ব্যাটারির তাপমাত্রা বাড়তে পারে। গরমকালে এমন ঘটনা ব্যাটারিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আগে থেকে সতর্ক হোন

বেশ কিছু ইভিতে এই সুবিধা থাকে যা চালু করা থাকলে গাড়িতে ঢোকার আগেই গাড়ির তাপমাত্রা আপনা থেকেই কমানো হয়, একে বলে প্রি-কন্ডিশনিং। এর মাধ্যমে গাড়ির কেবিন ঠান্ডা হয়ে যায়। গাড়ি চালানোর অভিজ্ঞতা আরামদায়ক হয়।

উইন্ডো শেডের ব্যবহার

দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হলে এই উইন্ডো শেড অনেক সহায়ক হতে পারে গাড়ির তাপমাত্রা কম রাখার জন্য। এতে সূর্যরশ্মি গাড়ির ভিতরে প্রবেশ করতে বাধা পায় এবং স্বাভাবিকভাবে গাড়ির ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

টায়ারের বায়ুচাপ

গাড়ির টায়ারে বায়ুর চাপ কত আছে তা গরমকালে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরমে টায়ারের ভিতরে বেশি হাওয়া থাকলে তাঁর জন্য টায়ার বাস্ট হতে পারে। গাড়ির চরম ক্ষতি হতে পারে। ফলে এ থেকে বাঁচতে গাড়ির চাকার টায়ার প্রেশার পরীক্ষা করে নিতে হবে।

চার্জ দেওয়ার অভ্যাসে কিছু বদল

গাড়ি যখন বাইরের তাপমাত্রার কারণে গরম হয়ে যায়, সঙ্গে সঙ্গেই তাঁকে চার্জ দেওয়া চলবে না। রাতের দিকে শীতল পরিবেশে গাড়ি চার্জ দেওয়ার চেষ্টা করা দরকার। এতে দিনের বেলায় বৈদ্যুতিন গাড়ির ব্যাটারির উপর চাপ কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: Car News: ১০ লাখের মধ্যেই পেয়ে যাবেন বাজারসেরা এইসব SUV, ফিচার্সে কে, কাকে টেক্কা দেবে ?

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget