এক্সপ্লোর

Electric Cars: প্রতি কিমিতে মাত্র ৩.৫ টাকা খরচ, চমকে দেবে এই নয়া ইভির ফিচার্স ও লুক

MG Windsor EV: এমজি উইন্ডসরে চারটি রঙের বিকল্প পাওয়া যাবে আর একটাই মাত্র পাওয়ারট্রেনের কনফিগারেশন পাওয়া যাবে। এর সঙ্গে তিনটে ট্রিম লেভেলে পাওয়া যাবে। জেনে নেওয়া যাক এমজি উইন্ডসর গাড়ির সমস্ত ফিচার্স।

MG Windosr EV: এমজি মোটর সম্প্রতি ভারতে একটি নতুন বৈদ্যুতিন গাড়ি লঞ্চ করেছে। এর নাম দেওয়া হয়েছে উইন্ডসর ইভি। এই গাড়ির (EV Cars) প্রাথমিক দাম রাখা হয়েছে ৯.৯ লাখ টাকা, আর আশ্চর্যজনকভাবে এই গাড়িতে এক কিমি রাস্তা যাওয়ার খরচ পড়বে সাড়ে তিন টাকা মাত্র। ৩ অক্টোবর থেকে এই গাড়িটির (MG Windsor EV) বুকিং শুরু হবে এবং গাড়ির ডেলিভারি শুরু হবে ১২ অক্টোবর থেকে।

এমজি উইন্ডসরে চারটি রঙের বিকল্প পাওয়া যাবে আর একটাই মাত্র পাওয়ারট্রেনের কনফিগারেশন পাওয়া যাবে। এর সঙ্গে তিনটে ট্রিম লেভেলে পাওয়া যাবে। জেনে নেওয়া যাক এই এমজি উইন্ডসর গাড়ির সমস্ত ফিচার্স। এর এক্সটিরিয়রের কথা বলতে গেলে সিগনেচার কাউল, হেডল্যাম্প ইত্যাদি ডিজাইন এলিমেন্ট এই গাড়িতে দেখা যাবে।

এছাড়া এই গাড়িতে আপনি পেয়ে যাবেন ১৮ ইঞ্চির অ্যালয় হুইল এবং পপ আউট ডোর হ্যান্ডল। গাড়ির ইন্টিরিয়রের কথা বলতে গেলে এর কেবিনটি বেশ বিলাসবহুল, এর সিটগুলি একটু কম্বলের মত উঁচু ও বেশ আরামদায়ক করা হয়েছে।

এমজি উইন্ডসর গাড়ির ফিচার্স

এই গাড়িতে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য। এমজি কমেটে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলির মতই অপারেটিং সিস্টেম থাকছে এই গাড়িতেও। এছাড়াও এই গাড়িতে থাকছে ইউএসবি চার্জিং পোর্ট, রিয়ার এসি ভেন্ট, কাপ হোল্ডার এবং একটা সেন্টার আর্মরেস্ট।

পাওয়ারট্রেন এবং সেফটি ফিচার্স

এমজি মোটরসের উইন্ডসর ইভি বাজারে এসেছে ৩৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক নিয়ে। এই গাড়ির রেঞ্জ সম্পর্কে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৩৩১ কিমি রেঞ্জ পাওয়া যাবে। এই গাড়ির টপ স্পেসিফিকেশন ভ্যারিয়ান্টে সংস্থার পক্ষ থেকে ওয়্যারলেস ফোন মিররিং, ওয়্যারলেস চার্জিং, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল আর তার সঙ্গে রিয়ার এসি ভেন্ট, কানেক্টেড কার টেকনোলজি, রিক্লাইনিং রিয়ার সিট, প্যানোরমিক সানরুফ ইত্যাদি ফিচার্স থাকবে বলে জানানো হয়েছে।

এমজি উইন্ডসর ইভি নিরাপত্তা ও সুরক্ষার দিক থেকে অত্যাধুনিক হতে চলেছে। এই গাড়িতে সেফটি ফিচার্স হিসেবে থাকছে ৪টি এয়ারব্যাগ, এবিএস আর তার সঙ্গে ইবিডি, ইলেকট্রনিক স্টেবিলিটি কনট্রোল এবং আরও অন্যান্য ফিচার্স। সংস্থার পক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে বাজারে টাটা নেক্সন, এমজি জিএস ইভি, টাটা কার্ভ ইভি, মহিন্দ্রা এক্সইউভি ৪০০-এর সঙ্গে জোর টক্কর দেবে এমজি উইন্ডসর ইভি।

আরও পড়ুন: GST Fraud: ২ লক্ষ কোটির কর ফাঁকি ! অনলাইন গেমিংয়ের জালিয়াতি নিয়ে জোর তর্জা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Maruti Dzire EMI : মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
E20 Petrol: গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো
গাড়ির ইঞ্জিনে সমস্যা হয় ভেজাল পেট্রোলের কারণে, E20 জ্বালানির জন্য নয়, বলছে অটোমোবাইল সংস্থাগুলো

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget