এক্সপ্লোর

Tata Tiago EV: ১০ লাখের কমে প্রথম ইলেকট্রিক গাড়ি Tata Tiago হাজির ভারতে, দাম শুরু হচ্ছে কত টাকা থেকে?

Tata Electric Car: এবার লঞ্চ হয়েছে Tata Tiago EV। জানা গিয়েছে, এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১১.৭৯ লক্ষ টাকা।

Tata Tiago EV: ভারতে প্রথমবারের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ হয়েছে যার দাম ১০ লক্ষ টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Tata Tiago। এই ইলেকট্রিক গাড়ির (Electric Car) দাম এবং অন্যান্য ফিচারগুলো দেখে নেওয়া যাক। ভারতে নিজেদের ইলেকট্রিক ভেহিকেলের (Electric Vehicle) রেঞ্জ বাড়াতে চাইছে। আর সেই জন্যেই Tata Tigor EV- র নীচে একটি নতুন মডেল লঞ্চ করেছে Tata। এবার লঞ্চ হয়েছে Tata Tiago EV। জানা গিয়েছে, এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১১.৭৯ লক্ষ টাকা। আগামী বছর জানুয়ারি মাস থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে।

টাটা সংস্থার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ি Tiago মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে Tata Tigor EV- র। দুই গাড়ির powertrain একই ধরনের। এছাড়াও Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে Ziptron EV আর্কিটেকচার। এর সাহায্যে অনেক ভাল রেঞ্জ এবং পারফরম্যান্স পাওয়া সম্ভব।

ব্যাটারি প্যাক

Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে একটি 24kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩১৫ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে ৩১৫ কিলোমিটার সফর করা সম্ভব। এই ইলেকট্রিক গাড়ির আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেখানে তুলনায় ছোট ব্যাটারি প্যাক রয়েছে, 19.2 kWh এবং এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ২৫০ কিলোমিটার। একাধিক রিজেনারেশন মোড রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এর ফলে Tata Tiago গাড়িতে অনেক বেশি রেঞ্জ পাওয়া সম্ভব এবং one pedal driving ফিচারকেও সাহায্য করবে এই রিজেনারেশন মোড।

চার্জ দেওয়ার ব্যবস্থা

Tata Tiago EV চার্জ দেওয়া সম্ভব একটি DC fast charger- এর সাহায্যে। এর পাশাপাশি একটি AC charger এবং কনভেনশনাল বা চিরাচরিত চার্জিং প্লাগ পয়েন্টের মাধ্যমেও এই ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়া সম্ভব। টাটা সংস্থার দাবি এই গাড়িতে একটি 7.2kW চার্জারের সাহায্যে পুরো চার্জ দেওয়া সম্ভব ৩ ঘণ্টা ৩৬ মিনিটে।

ডিজাইন

টাটার নতুন ইলেকট্রিক গাড়ি Tata Tiago EV মডেলের সর্বত্র রয়েছে নীল রঙের হাইলাইট যা এই গাড়িকে ডিজাইনের থেকে আলাদা করবে। এছাড়াও এই গাড়িতে রয়েছে leatherette seats, climate control, 8-speaker Harman audio system, rain sensing wipers, auto headlamps and mirrors, cruise control, connected car tech plus- এই সমস্ত ফিচার।

আরও পড়ুন- ভারতে হাজির কাওয়াসাকি-র সবচেয়ে সস্তা বাইক Kawasaki W175, দাম কত

সেরা শিরোনাম

Cars Price Hike : ১ ডিসেম্বর থেকে বেড়ে যাবে এই গাড়িগুলির দাম, কেন এই কঠোর সিদ্ধান্ত কোম্পানির
১ ডিসেম্বর থেকে বেড়ে যাবে এই গাড়িগুলির দাম, কেন এই কঠোর সিদ্ধান্ত কোম্পানির
Maruti Suzuki YVF : টয়োটা ভেলফায়ারের মতো দেখতে, স্লাইডিং দরজা ? মারুতি আনছে এই ফ্যামিলি কার
টয়োটা ভেলফায়ারের মতো দেখতে, স্লাইডিং দরজা ? মারুতি আনছে এই ফ্যামিলি কার
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget