এক্সপ্লোর

Ford SUV: ৫ সিটার প্রিমিয়াম এসইউভি আনছে ফোর্ড, এনডিভারের পর নতুন সংযোজন হবে বাজারে

Ford Territory SUV: নতুন এই ফোর্ড টেরিটরি মডেলটি একটি ৫ সিটার এসইউভি (Ford SUV), আকারে এটি এনডিভারের থেকে অনেক ছোট। তবে এটি খানিক ক্রসওভার মডেল বলেই মনে করা হয়।

সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে আবারও ফোর্ডের ফিরে আসা নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে এমনিতেই উত্তেজনা তৈরি হয়েছে। জল্পনা এখন তুঙ্গে। আর এবার জানা গেল ভারতের বাজারের জন্য ফোর্ড একটি নতুন ভার্সনের গাড়ি তৈরি করছে। তবে সেই গাড়ি ঠিক কবে ভারতের বাজারে পাওয়া যাবে তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। এখনও স্পষ্ট করে কিছুই জানা যায়নি। ফুল সাইজড এনডিভার (Ford SUV) মডেলের নিচেই ভারতের বাজারের জন্য উপযুক্ত হতে পারে ফোর্ড টেরিটরি মডেলটি।

ফোর্ডের নতুন এসইউভি

নতুন এই ফোর্ড টেরিটরি মডেলটি একটি ৫ সিটার এসইউভি (Ford SUV), আকারে এটি এনডিভারের থেকে অনেক ছোট। তবে এটি খানিক ক্রসওভার মডেল বলেই মনে করা হয়। নতুন প্রজন্মের এই মডেলে রয়েছে একটি স্লিম এলইডি। তাঁর সঙ্গে জায়গা করা হয়েছে একটি ১৯ ইঞ্চির হুইলবেস ও অনেক বড় আকারের গ্রিল। এগুলি মিলিয়ে এমন একটা শার্প লুক এসেছে যা একে হ্যান্ডসাম চেহারা এনে দিয়েছে। তবে নতুন এনডিভারের থেকে এর রোড প্রেজেন্স যদিও তুলনায় কম।

কারখানা চালু হবে

চেন্নাইয়ের কারখানা পুরোপুরি কখনই বন্ধ করেনি ফোর্ড আর তাই একটা ক্ষীণ আশা ছিলই যে ভারতের বাজারে ফোর্ডের গাড়ি আবার ফিরবে এই মর্মে। লোকাল অপারেশনস বন্ধ হয়ে গিয়েছিল একথা ঠিক, কিন্তু আবার ফিরবে ফোর্ড। নিয়মিতভাবে সার্ভিসিংয়ের বিজ্ঞাপন দিয়ে গিয়েছে এই সংস্থা, কিন্তু মডেল নির্মাণ হয়নি। বাজার থেকে একেবারে সরেও যায়নি ফোর্ড।

ফোর্ড টেরিটরিতে কী কী থাকছে

ফোর্ড টেরিটরি মডেলে রয়েছে একটি ১.৮ লিটার GTDI ইকোবুস্ট এবং একটা স্ট্যান্ডার্ড ৭ স্পিডের অটোমেটিক ট্রান্সমিশন যা কিনা প্রতিদিনের ড্রাইভিংয়ের কথা ভেবেই তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে ডুয়াল স্ক্রিন, ক্লাটার-ফ্রি কেবিন লে আউট, সঙ্গে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন। এছাড়াও প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিই রয়েছে এই গাড়ির ভিতরে। টেরিটরি হতে পারে প্রিমিয়াম এসইউভির একটা খুব বড়সড় প্রতিদ্বন্দ্বী, নিউ এনডিভারও যে ক্যাটাগরিতে রয়েছে এখন। যদিও এখনও সেভাবে কিছুই স্পষ্ট করে জানা যায়নি। তবে আমাদের ধারণা এই দুই বড় বড় এসইউভিগুলি ভারতের বাজার কাঁপাবে অদূর ভবিষ্যতে।

নতুন ফোর্ড মডেলের বৈশিষ্ট্য কী হবে

তবে ভারতে ফিরে আসার প্রেক্ষিতে নতুন ফোর্ডের মডেল আদপেই একটি সিবিইউ প্রোডাক্টের লাইন আপ নিয়ে আসবে, এনডিভারের মাধ্যমেই এর হাতেখড়ি হবে। তবে লোকাল অ্যাসেম্বলিগুলি ধীরে ধীরে বাজারে লঞ্চ করবে বলেই জানা গিয়েছে। এবার সিবিইউ মডেলের মাধ্যমে ভারতের বাজারে ফোর্ডের এই ফিরে আসা অনেকটা যুক্তিসঙ্গত বলে মনে হল কারণ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি বাজার ধরে ফেলতে পারবে ফোর্ড আর গাড়ির অ্যাসেম্বলিং শুরু করতে পারবে। এবার আর ভলিউম-নির্ভর মডেল নয়, Figo বা Aspire-এর মত মডেল নয়, এই গাড়িনির্মাতা সংস্থা এবার নিয়ে আসছে CBU অপারেশনস।

আরও পড়ুন: EV Tips: বৈদ্যুতিন গাড়ি ব্যবহার করেন ? প্রচণ্ড গরমে বিস্ফোরণ থেকে বাঁচতে কী কী খেয়াল রাখবেন ?

সেরা শিরোনাম

MG Hector Tomahawk: ১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি
১৪ লাখ থেকে শুরু, রয়েছে ৭ জনের বসার জায়গা, এক চার্জে এমজির এই গাড়ি কলকাতা থেকে পৌঁছে যাবে শিলিগুড়ি
Maruti Suzuki Brezza Turbo Petrol: এসেছে নতুন ইঞ্জিনের অপশন, পারফরম্যান্সে কতটা বদলাল মারুতির নতুন ব্রেজা?
এসেছে নতুন ইঞ্জিনের অপশন, পারফরম্যান্সে কতটা বদলাল মারুতির নতুন ব্রেজা?
Maruti Suzuki Brezza: ৭ লক্ষ ৩০ হাজার টাকা থেকে শুরু মারুতির নতুন ব্রেজা, কী কী যুক্ত হয়েছে এই গাড়িতে?
৭ লক্ষ ৩০ হাজার টাকা থেকে শুরু মারুতির নতুন ব্রেজা, কী কী যুক্ত হয়েছে এই গাড়িতে?
New Headlight Rules: গাড়ি-বাইকের হেডলাইটে আসছে নতুন নিয়ম, এই কাজ বাধ্যতামূলক, না হলেই বিরাট জরিমানা
গাড়ি-বাইকের হেডলাইটে আসছে নতুন নিয়ম, এই কাজ বাধ্যতামূলক, না হলেই বিরাট জরিমানা

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget