এক্সপ্লোর

Harley Davidson: নয়া অবতারে এল হার্লে ডেভিডসনের বাইক, কী চমক থাকছে ? ভারতে লঞ্চ হবে ?

Harley Davidson Electric Bike: এই বাইকটি আপাতত তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে লিকুইড ব্ল্যাক, রেড ও সাদা। এই ইলেকট্রিক ক্রুজার বাইকের আগে আরও দুটি মডেল বাজারে এনেছিল হার্লে ডেভিডসন।

Electric Bike:  একবার চার্জ দিলেই চলবে ১৯৫ কিলোমিটার। এমনই অত্যাধুনিক একটি ইলেকট্রিক বাইক লঞ্চ করল হার্লে ডেভিডসন। বাইকের মডেলটির নাম লাইভওয়্যার এস টু মুলহল্যান্ড ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক ক্রুজার বাইকের আগে আরও দুটি মডেল বাজারে এনেছিল হার্লে ডেভিডসন (Harley Davidson Electric Bike)। এটি সংস্থার তৃতীয় মডেল। দু-চাকার ইলেকট্রিক গাড়ির দুনিয়া এই বাইক এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে দাবি করছে সংস্থা। ডিজাইনেও এটি অন্যান্য বাইকের থেকে অনেক আলাদা।

বাইকের ফিচার্স

ব্যাটারি প্যাকের (Harley Davidson Electric Bike) কথা বলতে গেলে এই বাইকে থাকছে ১০.৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাকে সম্পূর্ণ চার্জ দিলে ১৯৫ কিলোমিটার পথ যাওয়া যায়। হার্লে ডেভিডসনের এই নতুন বাইকে সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘন্টায় গতি উঠতে পারে। ২৬৩ এনএম টর্ক তৈরি করতে পারবে এই ইলেকট্রিক বাইক যা এখনও পর্যন্ত কোনও বাইকেই নেই।

কত গতি উঠবে এই বাইকে

এই বাইক মূলত একাধারে ক্ষমতা আর ইভি প্রযুক্তিকে একসূত্রে মিশিয়ে দিয়েছে। এই ইলেকট্রিক বাইকে মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই ০-৬০ মাইল প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। চার্জ দিতে সময় লাগে ৭৮ মিনিট। এটা যদিও লেভেল ২ চার্জিংয়ের কথা বলা হয়েছে।

কী কী ভ্যারিয়ান্ট

এই বাইকটি আপাতত তিনটি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে। লিকুইড ব্ল্যাক, রেড ও সাদা এই তিন রঙে কিনতে পারবেন গ্রাহকেরা। লক ব্রেকিং সিস্টেম, ৪ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, ব্লুটুথ ও স্মার্টফোন কানেক্টিভিটি, ওটিএ আপডেট, এলইডি ট্র্যাকশন কনট্রোল ইত্যাদি সমস্ত ফিচার্সই আছে এই গাড়িতে। গাড়ির ওজন অনেকটাই বেশি ১৯৫ কেজি।  

দাম কত এই ইলেকট্রিক বাইকের

এই বাইকের (Harley Davidson Electric Bike) দাম সংস্থার ওয়েবসাইট অনুসারে ধার্য হয়েছে ১৫,৯৯৯ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসেবে ১৩.৩৩ লাখ টাকা। মার্কিনি মুলুকে এই গাড়ি অত্যন্ত জনপ্রিয়। তবে হার্লের অন্য কিছু কিছু মডেলের মত এই গাড়িটিও ভারতের বাজারে আসবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। হার্লের সবথেকে প্রিমিয়াম বাইকের দাম ১৯ লাখ টাকা। ফলে সেই তুলনায় এই লাইভওয়্যার এস টু মুলহল্যান্ড ইলেকট্রিক বাইক ফ্ল্যাগশিপ মডেলে পড়ে না।

আরও পড়ুন: Hero Motocorp: ২৭০০০ টাকা পর্যন্ত বিনামূল্যে হবে সার্ভিসিং, হিরোর এই নতুন স্কিমের সুবিধা পাবেন কারা ?

সেরা শিরোনাম

JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget