এক্সপ্লোর

Hero Scooter: অ্যাক্টিভাকে পিছনে ফেলে দেবে হিরোর এই নতুন স্কুটার, ১ লাখের মধ্যেই আপনার গ্যারাজে

Hero Destiny Scooter: ডেস্টিনি ১২৫ মডেলটি আগে থেকেই ছিল হিরোর (Hero Scooter)। বাজারে এবার এই ডেস্টিনি ১২৫ মডেলকেই একটু নতুন করে সাজিয়ে নতুন রূপে নতুন অবতারে হাজির করতে চলেছে হিরো।

Bike News: হিরো এবং হোন্ডা বাঙালির বলা ভাল মধ্যবিত্ত বাঙালিদের অন্যতম পছন্দের গাড়িনির্মাতা সংস্থা। অনেক কম দামে, সাধ্যের মধ্যে বাইক-স্কুটার ইত্যাদির মডেল (Hero Scooter) বাজারে নিয়ে আসে এই সংস্থা দুটি। হিরোর বেশ কিছু বাইকের মডেলের মধ্যে স্প্লেন্ডার এক্সটেক যেমন খুবই জনপ্রিয়, তেমনই হিরোর স্কুটারের মধ্যে জনপ্রিয় অ্যাক্টিভা (Hero Destiny Scooter) মডেলটি। তবে এবার সেই অ্যাক্টিভাকেও হার মানাবে হিরোর নতুন স্কুটার। নাম হিরো ডেস্টিনি এক্সটেক। ১ লাখ টাকার মধ্যেই বাজারে মিলবে এবার এই নতুন স্কুটার (Scooter Below 1 Lakh)। কলকাতার শো-রুমে কবে আসবে ? কী ফিচার্স আছে এই বাইকে ?

নতুন কী থাকছে এই হিরো ডেস্টিনিতে ?

ডেস্টিনি ১২৫ মডেলটি আগে থেকেই ছিল হিরোর (Hero Scooter)। বাজারে এবার এই ডেস্টিনি ১২৫ মডেলকেই একটু নতুন করে সাজিয়ে নতুন রূপে নতুন অবতারে হাজির করতে চলেছে হিরো। নাম দিয়েছে হিরো ডেস্টিনি এক্সটেক। একে দেখতে এখন অনেক বেশি প্রিমিয়াম লুক এবং অনেক বেশি হাল আমলের বলে মনে হচ্ছে। হেডল্যাম্প, বডি, মিরর, টেইল ল্যাম্প সবেতেই একটা কপার হাইলাইট থাকছে এই স্কুটারে। আগে হিরো যে সিগনেচার ত্রিভুজাকার হেডল্যাম্প ছিল, সেটি তুলে দিয়ে একটা নতুন আকারের স্লিক লুকের হেডল্যাম্প রাখা হয়েছে হিরো ডেস্টিনি মডেলে। এতে আবার নতুন অ্যালয় হুইলও এসেছে। আপাতত দুটি রঙের ভ্যারিয়ান্টে মিলবে এই হিরো ডেস্টিনি এক্সটেক- কালো এবং বাদামি।

হিরোর নতুন স্কুটারের পাওয়ারট্রেন কী থাকছে

রোজকার শহরের মধ্যে যাতায়াতের জন্য হিরোর এই স্কুটার অত্যন্ত উপযোগী বলেই মনে করেন গাড়িপ্রেমীরা। এখনও পর্যন্ত নতুন ডেস্টিনির ফিচার্স সম্পূর্ণ প্রকাশ্যে আসেনি। তবে এখন বাজারে যে হিরো ডেস্টিনি মডেল রয়েছে, তাঁর ইঞ্জিন ১২৫ সিসির। এয়ার-কুলড ৪ স্ট্রোকের ইঞ্জিন থাকবে এই হিরোর নতুন স্কুটারে যেখানে ৭০০০ আরপিএমে ৯ বিএইচপি এবং ৫৫০০ আরপিএমে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ডেস্টিনি ১২৫-এর নতুন মডেলে থাকবে একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপিক ফর্ক।

হিরোর স্কুটারের দাম কত

এখন যে ডেস্টিনি আছে তার তুলনায় ডেস্টিনি এক্সটেকের দাম খানিক বেশি। হিরো ডেস্টিনি এক্সটেকের এক্স শোরুম দাম কলকাতায় ৮৭,৮৪৮ টাকা। তবে ডেস্টিনি এলএক্স মডেলের দাম একটু কম ৮২,৯৪৮ টাকা। অর্থাৎ মাত্র ১ লাখ টাকার মধ্যেই পাবেন হিরোর এই নতুন স্কুটার।   

আরও পড়ুন: Electric Bikes: স্কুটার অতীত, এবার দুরন্ত লুকের ই-বাইক নিয়ে আসবে ওলা- দাম কত হবে ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget