এক্সপ্লোর

Electric Scooter: লঞ্চ হল হিরো'র প্রথম ইলেকট্রিক স্কুটার Vida Plus, অক্টোবর থেকে শুরু বুকিং

Vida Plus: হিরো মোটো তাদের Vida Plus মডেল নিয়ে ইলেকট্রিক স্কুটারের জগতে ডেবিউ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম ১,৪৫,০০০ টাকা।

Hero Electric Scooter: হিরো কোম্পানির প্রথম ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) লঞ্চ হয়েছে। সেলসের নিরিখে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল (Hero Moto) নির্মাণকারী সংস্থা ভারতের হিরো মোটো। এই কোম্পানিই এবার তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বিশ্বের দরবারে। সারা বিশ্বেই এমনকি ভারতেও এখন ইলেকট্রিক স্কুটারের চাহিদা তুঙ্গে। আর সেই কারণেই এবার ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় ডেবিউ করেছে হিরো সংস্থা। জয়পুরে একটি লঞ্চ ইভেন্টে প্রকাশ্যে এসেছে হিরো মোটো- র এই নতুন ইলেকট্রিক স্কুটার। দেশে ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইকের বিক্রি বাড়াতে চায় ভারত। দু’চাকার যান বিক্রির ক্ষেত্রে মোট বিক্রির পরিমাণের ৮০ শতাংশ ইলেকট্রিক স্কুটার ও ইলেকট্রিক বাইক বিক্রি করতে চায় ভারত। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় দেশ।

হিরো মোটো তাদের Vida Plus মডেল নিয়ে ইলেকট্রিক স্কুটারের জগতে ডেবিউ করেছে। এই ইলেকট্রিক স্কুটারের দাম ১,৪৫,০০০ টাকা। ভারতে এ যাবৎ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে তার তুলনায় এই ইলেকট্রিক স্কুটারের দাম অনেকটাই বেশি। একবার চার্জ দিলে ১৪৩ কিলোমিটার সফর করতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এটিই সর্বনিম্ন রেঞ্জ। Ather সংস্থার ইলেকট্রিক স্কুটারেও এই রেঞ্জ পাওয়া যাবে।

ইলেকট্রিক ভেহিকেল স্টার্টআপের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করেছে হিরো সংস্থা। সেপ্টেম্বর মাসে হিরো কোম্পানি জানিয়েছিল যে $60 million- ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা ক্যালিফোর্নিয়ার Zero Motorcycles- এ বিনিয়োগ করেছে তারা। একসঙ্গে যৌথ উদ্যোগে ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাণ করবে বলেই এই বিনিয়োগ করা হয়েছিল। এরপর হিরো মোটো সংস্থা জানিয়েছিল যে তারা $56 million- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিল Ather স্টার্টআপে। আর ২০২১ সালে হিরো মোটো জুটি বেঁধেছিল তাইওয়ানের Gogoro সংস্থার সংস্থার সঙ্গে। ভাল ব্যাটারি পরিকাঠামোর জন্য এই চুক্তি করা হয়েছে।

আগামী ১০ অক্টোবর থেকে হিরো মোটো সংস্থা তাদের নতুন ইলেকট্রিক স্কুটার ভিদা প্লাস মডেলের জন্য ১০ অক্টোবর থেকে বুকিং নেওয়া শুরু করবে। আর ডেলিভারি শুরু হবে ডিসেম্বর মাস থেকে। ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা ক্রমশ বাড়ছে। পরিবেশ দূষণ কমানোর জন্য পেট্রল, ডিজেলের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ব্যাটারিচালিত যানেই ভরসা রাখছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই একাধিক কোম্পানি ভারতে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এবার সেই তালিকাতেই নাম লিখিয়েছে হিরো মোটো কোম্পানির এই নতুন ইলেকট্রিক স্কুটার।

আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে হাজির ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget