এক্সপ্লোর

Hero Bikes: মাত্র ৯ হাজারেই ঘরে আনুন হিরো স্প্লেন্ডার প্লাস বাইক, কী সুবিধে দিচ্ছে হিরো মোটরস ?

Hero Splendor Plus: হিরো স্প্লেন্ডার প্লাসের ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভ্যারিয়ান্টের এক্স শো-রুম দাম ৭৩,৩৯৬ টাকা থেকে শুরু। বিভিন্ন ট্যাক্স ও ফি দেওয়ার পরে এর অন রোড প্রাইস হবে ৮৮,৪৭৯ টাকা।

Hero Splendor Plus: ভাল মাইলেজ দেয় এমন বাইকের বেশ চাহিদা আছে ভারতের বাজারে। আর এমন বেশ কিছু সংস্থার বাইক ভারতীয় বাইকপ্রেমীদের তালিকায় প্রথম দিকেই থাকে। এই ভাল মাইলেজের সেগমেন্টে ভারতের মধ্যে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক (Hero Splendor Plus) হল হিরো মোটোকর্পের হিরো স্প্লেন্ডার প্লাস। এর দাম, শক্তিশালী ডিজাইন এবং দুর্দান্ত মাইলেজের কারণে এটি বাইকপ্রেমীদের কাছে খুবই পছন্দের হয়ে উঠেছে। আপনি যদি এই বাইক কিনতে চান, তাহলে খুব সাশ্রয়ী মূল্যেই পেয়ে যাবেন। কীভাবে মাত্র ৯০০০ টাকা খরচ করেই ঘরে আনতে পারবেন হিরোর এই মডেল ?

স্প্লেন্ডার প্লাসের এই ভ্যারিয়ান্টের দাম কত

হিরো স্প্লেন্ডার প্লাসের (Hero Splendor Plus) ব্ল্যাক ও অ্যাক্সেন্ট ভ্যারিয়ান্টের এক্স শো-রুম দাম ৭৩,৩৯৬ টাকা থেকে শুরু। বিভিন্ন ট্যাক্স ও ফি দেওয়ার পরে এর অন রোড প্রাইস হবে ৮৮,৪৭৯ টাকা। একবারে ক্যাশ টাকায় এই বাইক কিনতে চাইলে আপনাকে দিতে হবে ৮৮,০০০ টাকা। এক্ষেত্রে একবারে পুরো টাকা দিতে না চাইলে আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ইনস্টলমেন্টে দিতে পারেন মাসিক কিস্তিতে।

কীভাবে হবে EMI

হিরো স্প্লেন্ডার প্লাস কিনতে হলে হিরো মোটোকর্পের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ইএমআই ক্যালকুলেটরে দেখা যায় এই বাইক (Hero Splendor Plus) কেনার জন্য আপনি যদি ৯ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন, তাহলে আপনাকে ঋণ নিতে হবে ৭৯,৪৭৯ টাকা। এর উপর ব্যাঙ্ককে আপনাকে বার্ষিক ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। এর ফলে ৩ বছরের জন্য ঋণ নিলে প্রতি মাসে আপনাকে ২৫৫৩ টাকা EMI দিতে হবে। আর এই ঋণ অনুমোদন হয়ে গেলে খুব সহজেই আপনি এই বাইক বাড়ি নিয়ে যেতে পারবেন।

মাইলেজ কত এর ভ্যারিয়্যান্টের

হিরো মোটোকর্পের দাবি হিরো স্প্লেন্ডার প্লাসের ভ্যারিয়্যান্ট ১ লিটার তেলে ৮০.৬ কিমি পর্যন্ত যেতে পারে। এই বাইকের ক্ষেত্রে ARAI অনুমোদিত মাইলেজ এটাই।

সম্প্রতি জানা গিয়েছে দেশে সিএনজি বাইক নিয়ে আসতে চলেছে বাজাজ অটো। এটাই হতে চলেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক। ২০২৪ সালের জুন মাসেই বাজারে আসতে চলেছে এই সিএনজি মোটরসাইকেল। ডুয়াল ফুয়েল সিস্টেম, মনোশক রিয়ার হুইলে, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ইত্যাদি থাকছে এই বাইকের ফিচার্সের মধ্যে।

আরও পড়ুন: Bajaj CNG: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনবে এই সংস্থা, কবে আসবে ভারতে ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget