এক্সপ্লোর

ভারতের বাজারে নতুন 'কমিউটার বাইক' Honda Shine 100cc, কেমন দেখতে নতুন মোটরসাইকেল?

Commuter Bike: 'কমিউটার বাইক' বলতে মূলত বোঝানো হয় নিত্য যাতায়াতের ব্যবহারযোগ্য বাইককে। এর মাধ্যমে আরোহী চাইলে মালপত্রও বয়ে নিয়ে যেতে পারবেন একস্থান থেকে অন্যত্র।

Honda Shine 100cc: প্রতিদিনের যাতায়াতে কোনটা আপনার পছন্দের, গাড়ি (Car) নাকি বাইক (Bike)? বেশিরভাগই হয়তো জবাব দেবেন টু-হুইলার (Twi Wheeler) অর্থাৎ দু'চাকার যান। সঙ্গে একটা বাইক থাকলে যাতায়াত করা সত্যিই সুবিধাজনক। আর সেই মোটরসাইকেল যদি হয় 'কমিউটার বাইক' (Commuter Bike) তাহলে তো সোনায় সোহাগা। 'কমিউটার বাইক' বলতে মূলত বোঝানো হয় নিত্য যাতায়াতের ব্যবহারযোগ্য বাইককে। এর মাধ্যমে আরোহী চাইলে মালপত্রও বয়ে নিয়ে যেতে পারবেন একস্থান থেকে অন্যত্র। ভারতের 'কমিউটার বাইক' বিভাগে যেসমস্ত মোটরসাইকেল রয়েছে সেগুলি ০ থেকে ১০০ সিসি-র মধ্যে অন্তর্ভুক্ত। মার্কেট শেয়ারের ৩৩ শতাংশ এই ধরনের বাইকের আওতায় থাকে। এর মধ্যে শুধুমাত্র ১০০ সিসি'র বাইকগুলো মার্কেট শেয়ারের ২৮ শতাংশ অধিগ্রহণ করে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে হন্ডা শাইন ১০০ সিসি বাইক। জেনে নেওয়া যাক, এই কমিউটার বাইক কেনা আদৌ আপনার জন্য লাভজনক হবে নাকি নয়। 

হন্ডা শাইন ১০০ সিসি বাইকের ডিজাইন 

সাধারণত ১০০ সিসি'র বাইক কিনতে হলে ক্রেতারা সাধারণ ডিজাইনের মোটামুটি ঠিক দেখতে একটা মোটরসাইকেলই কিনবেন বলে ভেবে থাকেন। এই বাইকের ডিজাইনে আহামরি কিছু নেই। তবে কিছু নজরকাড়া ফিচার রয়েছে। বাইকের সামনের অংশে রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প। সাইডের অংশে রয়েছে দু'টি হ্যালোজেন সাইড ব্লিঙ্কার। বাইকের সামনের চাকার উপরে রয়েছে ম্যাট ফিনিশ মাড-গার্ড, যেটা বেশ শক্তপোক্ত। এছাড়াও রয়েছে টেলিস্কোপিক ফোর্ক। চাকার ডিজাইনও বেশ আকর্ষণীয়। ৫টি স্পোকের অ্যালয় হুইল রয়েছে এই বাইকে। 

হন্ডা শাইন ১০০ সিসি বাইকের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ফুয়েল ট্যাঙ্কের উপরে থাকা সবুজ এবং রুপোলি রঙের গ্রাফিক্স ডিজাইন। ৯ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। এর পরেই রয়েছে বেশ বড় এবং ভালো গুণমানের সিট। ভালো কুশন জাতীয় টাচ পাবেন এই বাইকের সিটে। অনায়াসে দু'জন বসতে পারবেন। চালক একা থাকলে, পিছনের অংশে রাখতে পারবেন জিনিসপত্র। বাইকের পিছনের অংশে ধরার জন্য রয়েছে একটি রুপোলি রঙের গ্র্যাব রেল। ডিজাইনে সাধারণ হলেও বেশ শক্তপোক্ত। এর নীচে রয়েছে হ্যালোজেন টেল লাইট। তার সাইডে রয়েছে হ্যালোজেন সাইড ব্লিঙ্কার। কালো রঙের এগজস্ট পাইপের উপরেও থাকলে রুপোলি রঙের শক্ত প্লেট। এছাড়াও সাইডের অংশে রয়েছে ব্ল্যাক রেয়ার স্প্রিং। আর একটি সামনের অংশে রয়েছে সেলফ এবং কিক, দুইয়ের অপশন। 

হন্ডার নতুন বাইকে রয়েছে অ্যানালগ ক্লাস্টার ইন্সট্রুমেন্ট। বাঁদিকে পাবেন স্পিডোমিটার এবং অডোমিটার। আর ডানদিকে পাবেন ফুয়েল গেজ। তার নীচেই রয়েছে বাইক অন এবং অফ করার জায়গা। চাবি ডানদিকে ঘোরালে বাইক অন হবে। আর বাঁদিকে ঘোরালে অফ হবে। এছাড়াও রয়েছে বেশ বড় সাইজের সাইড মিরর। বাইকের রেয়ার ভিউ বা পিছনের অংশের ভিউ ভালোভাবেই দেখা যাবে। ডানদিকের হ্যান্ডেলে রয়েছে সেলফ স্টার্ট বাটন। বাঁদিকে রয়েছে হাই বিম, লো বিম, সাইড ব্লিঙ্কার এবং হর্নের বাটন। তবে এই বাইকে ইউএসবি ফোন চার্জিং পোর্ট নেই। 

আরও পড়ুন- হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget