এক্সপ্লোর

Hyundai Creta EV: বাজারে আসছে হুন্ডাই ক্রেটা ইভি, এত টাকা দিলেই হবে বুকিং; কী কী ফিচার্স ?

Hyundai Creta Electric: হুন্ডাইয়ের এই নতুন বৈদ্যুতিন গাড়িতে থাকছে দুটি ব্যাটারি প্যাক। একটি ৫১.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক, এর সাহায্যে এই গাড়িটি এক চার্জে যেতে পারবে ৪৭৩ কিমি রাস্তা।

Hyundai Creta: আর কিছুদিনের মধ্যেই বাজার আসবে হুন্ডাই ক্রেটার নতুন বৈদ্যুতিন গাড়ি। ইতিমধ্যেই এই গাড়িটির জন্য বুকিং (Hyundai Creta Electric) শুরু হয়ে গিয়েছে। কিছু টোকেন হিসেবে টাকা দিলেই এই গাড়ি বুকিং করে নেওয়া যাচ্ছে। কত টাকায় হবে বুকিং ? গাড়িটির এক্স শোরুম দামই বা কত থাকছে ? তবে এই গাড়িটির সমস্ত ভ্যারিয়ান্টের (Hyundai Cars) জন্য বুকিং এখনও শুরু হয়নি, কেবলমাত্র বেস ট্রিমের মডেলটিরই বুকিং করা যাবে। আগামী ১৭ জানুয়ারি ভারত মোবিলিটি এক্সপোতে এই গাড়িটি লঞ্চ করা হবে বলে জানিয়েছে গাড়ি নির্মাতা সংস্থা।

হুন্ডাই ক্রেটা এবং হুন্ডাই ক্রেটা ইভির মধ্যে কী ফারাক ?

হুন্ডাই ক্রেটা ইভি মূলত এমন একটি গাড়ি যা আইসিই ভ্যারিয়ান্টের উপর বানানো হয়েছে। হুন্ডাই ক্রেটার সাধারণ মডেলের মতই ডিজাইন করা হয়েছে এই গাড়িটি। শাট অফ বাম্পার গ্রিল, অ্যাক্টিভ এয়ার ফ্ল্যাপ, নতুন স্কিড প্লেট এই গাড়িতে ইনস্টল করা হয়েছে। এছাড়া আপনি ক্রেটা এবং ক্রেটা ইভির ডিজাইনে খুব একটা কিছু ফারাক দেখতে পাবেন না। আর এই গাড়িটি পিক্সেল থিমে আনার কারণে অত্যন্ত প্রিমিয়াম লুক এসেছে।

হুন্ডাই ক্রেটা ইভি রেঞ্জ

হুন্ডাইয়ের এই নতুন বৈদ্যুতিন গাড়িতে থাকছে দুটি ব্যাটারি প্যাক। একটি ৫১.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক ইনস্টল করা হয়েছে এই গাড়িতে। আর এই ব্যাটারি প্যাকের সাহায্যে এই গাড়িটি এক চার্জে যেতে পারবে ৪৭৩ কিমি রাস্তা। এই গাড়িতে আরও একটি ৪২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে যার সাহায্যে ফুল চার্জে গাড়িটি যেতে পারবে ৩৯০ কিমি রাস্তা।

আরও পড়ুন: Honda Car Discount: হোন্ডার এই গাড়িতে ১ লাখ টাকারও বেশি ছাড়, কী ফিচার্স পাবেন ?

ক্রেটা ইভির চার্জিং সময়

এই গাড়ির বেশি শক্তির ব্যাটারি প্যাকটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ চার্জে পৌঁছাতে সময় লাগে ৫৮ মিনিট, তাও একটি ৬০ কিলোওয়াটের ডিসি চার্জারের সাহায্যে। আর যদি আপনি একটি এসি ওয়াল বক্স ইউনিটে এই গাড়ি চার্জ দেন তাহলে ৪ ঘণ্টা লাগবে ১০ শতাংশ থেকে ১০০ শতাংশে পৌঁছাতে।

হুন্ডাইয়ের ক্রেটা ইভিতে ৭.৯ সেকেন্ডের মধ্যেই গতি ওঠে ১০০ কিমি প্রতি ঘণ্টায়। ক্রেটার এন লাইন ডিসিটি মডেলের থেকে কিছুটা বেশি গতি রয়েছে এই গাড়িতে। ১০০ কিমি প্রতি ঘণ্টার গতিতে পৌঁছাতে ক্রেটার এন লাইন ডিসিটি সময় নেয় ৮.৯ সেকেন্ড।

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget