এক্সপ্লোর

Mahindra Thar: ৩ লাখ টাকা সস্তায় পাবেন মহিন্দ্রা থার, কী অফার চলছে ?

Mahindra Thar Discount Offer : থার রক্স ৫ ডোর ভ্যারিয়ান্ট ভারতের বাজারে আসার পঅর মহিন্দ্রা থারের ৩ ডোর মডেলে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে সংস্থার তরফে। ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ছাড় শুরু হচ্ছে।

Car Discount: মহিন্দ্রা থার যদি আপনি কিনতে চান, তাহলে এখনই বড় সুযোগ। সেপ্টেম্বর ২০২৪-এর জন্য মহিন্দ্রা তার বেশ কিছু ভাল ভাল গাড়ির (Mahindra Thar) উপর দারুণ ছাড় দিচ্ছে। এখনব মহিন্দ্রার অন্যতম বিখ্যাত মডেল মহিন্দ্রা থার কিনতে চাইলে এই মাসে (Mahindra Discount) আপনি কত টাকা ছাড় পাবেন দেখে নিন।

থার রক্স ৫ ডোর ভ্যারিয়ান্ট ভারতের বাজারে আসার পঅর মহিন্দ্রা থারের ৩ ডোর মডেলে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে সংস্থার তরফে। মহিন্দ্রা থারের দাম শুরু হয় ১২ লাখ ৯৯ হাজার টাকা থেকে, দাম উঠে যায় সর্বোচ্চ ২০ লাখ ৪৯ হাজার টাকা পর্যন্ত। এখন শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য মহিন্দ্রা সংস্থা এই থার মডেলের উপর ১ লাখ ৫০ হাজার টাকার ছাড় দিচ্ছে। এই ছাড় শুধুমাত্র পাওয়া যাবে মহিন্দ্রা থারের টুডব্লিউডি ও ফোরডব্লিউডি মডেলের উপর।

এই ভ্যারিয়ান্টে বিপুল ছাড়ের সুযোগ

এছাড়াও মহিন্দ্রা সংস্থা তার অল ইলেকট্রিক এক্সইউভি ৪০০ ইএল প্রো ভ্যারিয়ান্টের উপর দারুণ ছাড় দিচ্ছে। এই গাড়ির মডেলের এখনকার এক্স শোরুম দাম রয়েছে ১৭.৬৯ লাখ টাকা। এই গাড়িতে আপনি চাইলে ৩ লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। বাজারে এই গাড়ির ইসি ও ইএল ভ্যারিয়ান্ট উপলব্ধ রয়েছে।

মহিন্দ্রা থারের পাওয়ারট্রেনের কথা বলতে গেলে এই গাড়ির ডিজেল ইঞ্জিনে রয়েছে ১৪৯৭ সিসি ও ২১৮৪ সিসির। তবে অন্যদিকে পেট্রোল ইঞ্জিনে রয়েছে ১৯৯৭ সিসির। অটোমেটিক ও ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধা নিয়ে বাজারে আসে এই গাড়িটি। মহিন্দ্রা থারের মাইলেজ ১৫.২ কিমি প্রতি লিটারে যা কিনা এর ভ্যারিয়ান্ট ও ফুয়েলের প্রকারের উপর নির্ভর করে। এই গাড়িটি ৪ সিটার গাড়ি এবং এর দৈর্ঘ্য ৩৯৮৫ মিমি, প্রস্থ ১৮২০ মিমি ও হুইলবেস ২৪৫০ মিমির।

মহিন্দ্রা থারের ৩ ডোর ভ্যারিয়ান্ট ৩টি ইঞ্জিন বিকল্পের সঙ্গে বাজারে আসে। এর মধ্যে রয়েছে ১.৫ লিটারের সিআরডিই ডিজেল, ২.২ লিটারের এম হক ডিজেল ও ২ লিটারের এমস্ট্যালিয়ন পেট্রোল। ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য উপযুক্ত এবং বাকি দুটি বিকল্পে ম্যানুয়াল ও অটোমেটিক দুরকম গিয়ারবক্সই রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Tata Curvv: ফের নয়া মডেল আনল টাটা, কত দামে মিলবে টাটা কার্ভের পেট্রোল-ডিজেল ভার্সন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nissan Tekton Variant Price : নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ?
নিসান টেকটন লঞ্চ হতেই বিপুল সাড়া, কোন ভ্যারিয়েন্টের কত দাম ?
Nissan Tekton Launched : দারুণ ডিজাইনের সঙ্গে ৫ স্টার সেফটি, ডাস্টার, ক্রেটাকে টেক্কা দিতে এল নিসান 'টেকটন', দাম কত ?
দারুণ ডিজাইনের সঙ্গে ৫ স্টার সেফটি, ডাস্টার, ক্রেটাকে টেক্কা দিতে এল নিসান 'টেকটন', দাম কত ?
BMW V8 Coupe SUV: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন
ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ৫৩০ হর্স পাওয়ারের এসইউভি, কুপে স্টাইলের সঙ্গে থাকছে V8 ইঞ্জিন
Maruti Suzuki New SUV: ৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !
৬ লাখে মাইক্রো এসইউভি আনছে মারুতি, এবার চিন্তা বাড়বে টাটা পাঞ্চের !

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget