এক্সপ্লোর

XUV 400: এবার বাজারে মহিন্দ্রার এই চমকে দেওয়া EV ! কত দাম, কী ফিচার্স ?

Mahindra EV: EV-র দুনিয়ায় ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে বিরাট প্রতিযোগিতাও। আর এই পরিসরেই বছরের শুরুতে Mahindra নিয়ে এল তাদের নতুন গাড়ির মডেল XUV400। জানেন কত দাম ?

সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৪ সালের শুরু থেকেই একেবারে দৌড় শুরু করবে মহিন্দ্রা, এমনই জানা গিয়েছিল। তাদের পরপর বেশ কয়েকটি নতুন গাড়ি আসতে চলেছে বাজারে। আবার পুরনো বেশ কিছু মডেল নিয়েও বড় কিছু আপডেট আসতে চলেছে সংস্থার তরফে, তারই সঙ্গে বাজারে এল এই নতুন মডেলটি। Mahindra XUV400 EV Pro। ইন্টিরিয়রের সঙ্গে মূলত কিছু কিছু ফিচার্সেও বদল আনা হয়েছে এই গাড়িতে।

EV-র দুনিয়ায় ইতিমধ্যেই ঝড় শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে বিরাট প্রতিযোগিতাও। আর এই অবসরেই মহিন্দ্রা তাদের গাড়ির মডেলে ইকুইপমেন্টের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। বলা ভাল প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিয়ে উপযোগী হিসেবে গড়ে তুলেছে তাদের গাড়ির মডেলকে। যন্ত্রাংশের দিক থেকে ব্যাটারি প্যাক বা রেঞ্জ একই থাকলেও প্রযুক্তি পুরোটাই পালটে গিয়েছে।

নতুন কী এসেছে গাড়িতে ?

Mahindra XUV400 ইভির এই আপডেটেড ভার্সনে একটি ১০.২৫ ইঞ্চির অভিনব ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত হয়েছে এবং ঐ একই মাপের একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম বসানো হয়েছে গাড়িতে। নতুন ধরনের বাটন লাগানো হয়েছে। অন্যান্য মহিন্দ্রা গাড়ির মত নতুন ধাঁচের একটি স্টিয়ারিং হুইল বসানো হয়েছে গাড়িতে। অভিনব Adrenox Car Connect System এই মডেলের নতুন সংযোজন যা কিনা ৫০টিরও বেশি কানেকশন ফিচার্স সম্বলিত।

অন্যান্য ফিচার্স

ডুয়াল জোন অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, রিয়ার এসি ভেন্ট, ওয়্যারলেস চার্জার, রিয়ার ইউএসবি পোর্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে যাতে কিনা অ্যালেক্সা ইন্টিগ্রেশনও রয়েছে।

রেঞ্জ

মূলত XUV400 মডেলের রেঞ্জ ৩৭৫ কিমি এবং ৪৭৬ কিমি হতে চলেছে।

ইঞ্জিন

এর ইঞ্জিনে অ্যাক্সল ইলেকট্রিক মোটর থাকবে যা কিনা ১৫০এইচপি এবং ৩১০এনএম টর্ক উৎপাদন করবে।

দাম

Mahindra XUV400-এর দাম ১৫.৪৯ লক্ষ টাকা থেকে শুরু হলেও তিনটি ভ্যারিয়্যান্টে তিনরকম ফিচার্স পাওয়া যাবে-

  • EC Pro (34.5 kWh ব্যাটারি, 3.3 kW এসি চার্জার)
  • EL Pro (34.5 kWh ব্যাটারি, 7.2 kW এসি চার্জার)
  • EL Pro (39.4 kWh ব্যাটারি, 7.2 kW এসি চার্জার)

চলতি বছরে সেপ্টেম্বরে ৪০ হাজারটিরও বেশি গাড়ির বিক্রি করেছে মহিন্দ্রা। যা কোম্পানিকে ভারতের দ্রুততম ক্রমবর্ধমান SUV প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম তকমা দিয়েছে৷ দেশীয় গাড়ি প্রস্তুতকারক তার দুটি - XUV এবং BE-এর অধীনে ৫টি নতুন বৈদ্যুতিক SUV লঞ্চ করার ঘোষণা করেছে৷ কোম্পানির প্রথম বৈদ্যুতিক SUV ২০২৪ সালের শেষ নাগাদ লঞ্চ হবে।

আরও পড়ুন: Mercedes-Benz GLS Facelift: আসতে চলেছে মার্সিডিজের সেরা SUV ! প্রকাশ্যে গাড়ির মডেলের লুক

সেরা শিরোনাম

Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
Tata Aeris Sedan : টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?
টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget