এক্সপ্লোর

Mahindra Car Discount: থারের নতুন মডেল আসতেই দাম কমল এই XUV-র, ৭০ হাজার টাকা সস্তায় পাবেন এবার

Mahindra XUV700 Discount: মহিন্দ্রার এক্সইউভি ৭০০ মডেলে ৫ ডোর ও ৭ ডোরের কনফিগারেশন থাকছে। এছাড়া অনেকগুলি পাওয়ারট্রেনের বিকল্পও থাকবে এই গাড়িতে। এতে পাবেন ২ লিটার টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন।

Car Discount Offer: রাখি পূর্ণিমার উপলক্ষ্যে মহিন্দ্রার গাড়িতে মিলছে বিপুল ছাড়। মহিন্দ্রার থারের রক্স ভার্সন বাজারে আসার পরেই মহিন্দ্রার (Car Discount) এই এসইউভিতে ছাড় দেওয়া শুরু হল। মহিন্দ্রার এক্সইউভি ৭০০ মডেলে মিলছে বিপুল ছাড়ের সুযোগ। গাড়ির মডেলের (Mahindra Car Discount) সেলস বাড়ানোর জন্য মহিন্দ্রা এবার থেকে তাঁর এক্সইউভি ৭০০-এর AX5 ও AX3 ভ্যারিয়ান্টে ছাড় ঘোষণা করেছে। এই অগাস্ট মাস জুড়েই থাকবে এই ছাড়ের সুযোগ।

যদি আপনি এই দুটি ভ্যারিয়ান্টই কেনেন একসঙ্গে তাহলে মোট ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ পাবেন আপনি। মহিন্দ্রার এই এক্সইউভিতে কত কী ছাড় থাকছে তা বিস্তারিত জানতে নিকটবর্তী ডিলারশিপের সঙ্গে কথা বলতে হবে। মহিন্দ্রা এক্সইউভি ৭০০ মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার টাকা থেকে, সর্বোচ্চ দাম ২৬.০৪ লাখ টাকা।

মহিন্দ্রা এক্সইউভি ৭০০-এর ফিচার্স

ফিচার্সের কথা বলতে গেলে মহিন্দ্রা গাড়িতে রয়েছে স্টপ বাটন, ফলো মি হোম হেডল্যাম্প যা কিনা এলইডি ডিআরএল যুক্ত, কর্নারিং ল্যাম্প, ফুল সাইজ হুইল কভার, এলইডি টেইললাইট ইত্যাদি ফিচার্স। এছাড়াও অন্যান্য সুবিধের মধ্যে আপনি পাবেন একটি ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং একটি একই মাপের ইন্সট্রুমেন্ট ফাংশন অপারেটর ডিজিটাল টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যাপল কার-প্লে এবং অ্যান্ড্রয়েড অটো, আমাজন অ্যালেক্সা, স্কাইরুফ, ক্রুজ কন্ট্রোল, ড্রাইভ মোড, ইঞ্জিন স্টার্ট বা স্টপ বাটন ইত্যাদি ফিচার্স।

মহিন্দ্রার এই গাড়িতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন

মহিন্দ্রার এক্সইউভি ৭০০ মডেলে একটি ৫ ডোর ও একটি ৭ ডোরের কনফিগারেশন থাকছে। এছাড়া অনেকগুলি পাওয়ারট্রেনের বিকল্পও থাকবে এই গাড়িতে। এতে আপনি পাবেন ২ লিটারের তার্বো চার্জড এমস্ট্যালিয়ন পেট্রোল ইঞ্জিন যাতে ২০০ বিএইচপি শক্তি ও ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হয়।

অন্যদিকে এই গাড়ির ডিজেল ভার্সনে থাকবে ২.২ লিটারের এমহক ডিজেল ইঞ্জিন, দুটি সম্পূর্ণ আলাদা টিউনের সঙ্গে। এতে ১৫৫ এইচপি শক্তি ও ৩৬০ এনএম টর্ক উৎপন্ন হয়। অন্যদিকে আরেকটি টিউনে পাওয়া যায় ১৮০ এইচপি শক্তি ও ৪২০ এনএম টর্ক। মহিন্দ্রার এই গাড়ির অটোমেটিক ভার্সনে যদিও ৪৫০ এনএম টর্ক উৎপন্ন হয়।

এই দুটি ইঞ্জিনের ক্ষেত্রে দুই ধরনের ট্রান্সমিশন বিকল্পও রয়েছে। এতে রয়েছে একটি ৬ স্পিডের ম্যানুয়াল এবং ৬ স্পিডের অটোমেটিক। এর বেস স্পেক এম এক্স ট্রিম শুধু ৬ স্পিডের ম্যানুয়ালের সঙ্গেই পাওয়া যাবে। মহিন্দ্রা তাঁর এক্সইউভি ৭০০ মডেলে অল হুইল ড্রাইভ অপশন রেখেছে, AX7 এবং AX7L ট্রিমের জন্য এই সুবিধে।

আরও পড়ুন: Maruti Suzuki: মারুতির এই গাড়িতে এক টাকাও কর দিতে হবে না, কারা পাবেন সুবিধে ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget