এক্সপ্লোর

Maruti Electric Car: ৫০০ কিমি রেঞ্জ দেবে ! ১৮ লাখ থেকে শুরু দাম, কবে বাজারে আসবে মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ?

Maruti First Electric Car Launch: মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ই-ভিতারাকে প্রিমিয়াম করে তুলতে সংস্থার তরফ থেকে এই গাড়িতে এলইডি হেডলাইট, ডিআরএল এবং টেলল্যাম্পের মত ফিচার্স সরবরাহ করতে পারে।

Maruti Cars: ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি। এই গাড়ির মডেলের নাম মারুতি রেখেছে ই-ভিতারা। জানা যাচ্ছে এই বছরেই অর্থাৎ ২০২৫ সালেই সেপ্টেম্বর মাসে এই গাড়িটি আসতে চলেছে ভারতের বাজারে। তবে সংস্থার তরফে এও জানা গিয়েছে যে এই গাড়িটি তারা বাজারে ই-ভিতারার বদলে ই-এসকুডো নামে আনতে (Maruti Electric Car) পারে। এই এসইউভিটি সারা বিশ্বে ইভিএস কনসেপ্ট হিসেবে চালু করা হয়েছিল এর আগেই। পরে এই মডেলের নাম ই-ভিতারা নিশ্চিত করা হয়। গাড়ির পিছনে ই-এসকুডো ব্যাজটি লক্ষ্য করা গিয়েছে। আর এটিই ভারত ও বিশ্ববাজারের জন্য সম্ভাব্য উৎপাদন নামের ইঙ্গিত দেয়। কী কী ফিচার্স পাবেন এই গাড়িতে ? আর কতই বা দাম রয়েছে ? জেনে নি বিশদে।

মারুতি ই-ভিতারার রেঞ্জ

মারুতির প্রথম বৈদ্যুতিন গাড়ি ই-ভিতারাকে প্রিমিয়াম করে তুলতে সংস্থার তরফ থেকে এই গাড়িতে এলইডি হেডলাইট, ডিআরএল এবং টেলল্যাম্পের মত ফিচার্স সরবরাহ করতে পারে। এই এসইউভিতে আপনি পাচ্ছেন ১৮ ইঞ্চির চাকা, সক্রিয় এয়ার ভেন্ট গ্রিল যা কিনা এয়ারোডায়নামিক দক্ষতা (Maruti Electric Car) বাড়াবে। দুটি ব্যাটারি প্যাক থাকছে এই গাড়িতে। একটি হল ৪৮.৮ কিলোওয়াট আওয়ারের আর অন্যটি হল ৬১.১ কিলোওয়াট আওয়ারের। সংস্থাটি ৫০০ কিমি রেঞ্জ দেওয়ার দাবি করছে এই গাড়ির মডেলে। তবে আসল রেঞ্জ ড্রাইভিং স্টাইল ও ট্রাফিকের উপরে নির্ভর করে।

মারুতি ই-ভিতারার উন্নত সব ফিচার্স

মারুতি ই-ভিতারায় প্যানোরমিক সানরুফ মাল্টিকালারড অ্যাম্বিয়েন্ট লাইটিং আর ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট (Maruti Electric Car) সিস্টেমের মত ডিজিটাল ফিচার্স অন্তর্ভুক্ত থাকবে। এই সিস্টেমটি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করবে। ই-ভিতারায় অনেক সেফটি ফিচার্স থাকবে বলে আশা করা হচ্ছে। গাড়িটিতে লেন কিপ অ্যাসিস্ট আর অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের মত উন্নত সেফটি ফিচার্স থাকবে। এসইউভিতে ৭টি এয়ারব্যাগের সুবিধে থাকবে, যা চালক ও যাত্রী উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করবে।

মোট ৫টি ভ্যারিয়ান্টে বাজারে পাওয়া যাবে মারুতির এই ই-ভিতারা গাড়ি। এর মধ্যে দুটি ব্যাটারি প্যাকের বিকল্প থাকবে। সিগমা ভ্যারিয়ান্টের এক্স শোরুম দাম হবে ১৮ লক্ষ টাকা আর ডেল্টা ভ্যারিয়ান্টটি আনুমানিক ১৯.৫ লক্ষ টাকার এক্স শোরুম দামে পাওয়া যাবে বলেই জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget