এক্সপ্লোর

Maruti Jimny: কেমন দেখতে হবে ৫ দরজার মারুতি জিমনি, কবে আসছে বাজারে ?

Maruti Cars: দিল্লির অটো এক্সপোর পরই চলতি বছরে দেশে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে ৫ দরজার মারুতি জিমনি এসইউভির।

Maruti Cars: দিল্লির অটো এক্সপোর পরই চলতি বছরে দেশে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে ৫ দরজার মারুতি জিমনি এসইউভির।শোনা যাচ্ছে, ভারতের বাজার থেকেই প্রথমে লঞ্চ হবে এই গাড়ির। বর্তমানে তিন দরজার জিমনি তৈরি করে মারুতি। দেশ থেকেই তা বিদেশে রফতানি করা হয়।

Mahindra Thar Vs Maruti Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে প্রতিযোগিতা
 মারুতি অটো এক্সপো ২০২৩-তে প্রথম জিমনি ৫ দরজার গাড়ি দেখা যাবে। যেখানে Mahindra থারের ৫ দরজার অফরোডারও দেখা যেতে পারে। দুটি গাড়ি একই সময়ে বাজারে প্রতিযোগিতায় নামবে বলে খবর। দেশে ৩ দরজার থার আগেই দেখেছে দেশবাসী। তবে ভারত লঞ্চ না হলেও ৩ দরজার জিমনি বিশ্ববাজারে চলছে। এখন ভারতে  ৫ দরজার জিমনি সংস্করণটি আসার কথা।

Maruti Jimny:  কী বৈশিষ্ট্য থাকবে গাড়িতে ?
নতুন জিমনিতে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন থাকতে পারে। যা XL6, ব্রেজা ও নতুন গ্র্যান্ড ভিটারাতেও দেখা গেছে। জিমনিতে একটি ৫ স্পিড ম্যানুয়াল ও একটি ৬ স্পিড অটো গিয়ারবক্স বিকল্প পাবেন ক্রেতা।এটি একটি বড় পরিবর্তন, কারণ বিশ্বব্যাপী জিমনি পুরনো ৪ স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যায়। দেশে ৫ দরজার জিমনিতে একটি বড় ৯ ইঞ্চি টাচস্ক্রিন পাওয়া যেতে পারে।যার সঙ্গে কানেকটেড কার টেকনোলজি ছাড়াও আরও অনেক কিছু সাম্প্রতিক বৈশিষ্ট্য রয়েছে।এটি একটি প্রিমিয়াম SUV হবে। যা Nexa আউটলেটের মাধ্যমে বিক্রি করবে কোম্পানি। মারুতি গ্র্যান্ড ভিটারার ওপরের বিভাগে রাখা হবে এই গাড়ি।

Mahindra Thar: থারে কী থাকবে ?
ভারতে ৫ দরজার নতুন বডি প্যানেল পাওয়া যাবে নতুন থারে। ৩ দরজার তুলনায় অনেকটাই বদলে দেওয়া হয়েছে নতুন থারের নকশা। ডিজাইনের দিক থেকে ৩ দরজার থারের মতোই হবে এই গাড়ি। ইঞ্জিনের দিকে তাকালে ৫ দরজার থারে ২.০ লিটার টার্বো পেট্রলের সঙ্গে ২.২ লিটার ডিজেল টার্বো দেখা যেতে পারে। জিমনির মতো ৫ দরজার থারে চারটি দরজা থাকবে। অটো সাইটগুলির মতে, আরও বেশি জায়গার জন্য একটি দীর্ঘ হুইলবেস ও আরও বুটস্পেস থাকবে থারে।

শোনা যাচ্ছে, এই দুই অফ-রোডারের একটি কম-রেঞ্জের 4x4 সিস্টেম দেওয়া হবে। জিমনির AWD সিস্টেমের সঙ্গে গ্র্যান্ড ভিটারার তুলনা করলে ঠকবেন। কারণ এই গাড়ি অফরোডার হওয়ার কারণে আরও বেশি ক্ষমতাসম্পন্ন হবে। আপনি যদি অফ-রোড ক্ষমতা সহ একটি ব্যবহারিক ৫ দরজার SUV চান তাহলে আর কিছুদিন অপেক্ষা করে যান। 

সেরা শিরোনাম

Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন

ভিডিও

Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Sudip Bandyopadhyay |
CM Suvendu Adhikari | Malda-এর মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী
Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget