এক্সপ্লোর

Maruti Suzuki Cars: গাড়ির দাম বাড়াল মারুতি সুজুকি, কোন মডেলে কত বাড়ল ?

Maruti Cars: মারুতি সুজুকির তরফে জানা গিয়েছে যে এই সংস্থার সমস্ত গাড়ির মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। কবে থেকে কার্যকর হবে এই বর্ধিত দাম ?

Maruti Cars: দেশের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) দাম বাড়াল তাদের গাড়ির মডেলের। গত বছর জানুয়ারি মাসেও দাম বাড়িয়েছিল এই সংস্থা। তবে গত বছরের তুলনায় এবছর অনেক কম হারে দাম বাড়ছে মারুতি সুজুকি গাড়ির। মঙ্গলবার সংস্থার তরফে এমনই ঘোষণা হয়েছে আর তার পরেই গাড়িপ্রেমীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। কোন মডেলে কত বাড়ল দাম ?

কত দাম বাড়ছে ?

মারুতি সুজুকির তরফে জানা গিয়েছে যে এই সংস্থার সমস্ত গাড়ির (Maruti Suzuki) মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য এই বর্ধিত দাম কার্যকর হবে ১৬ জানুয়ারি মঙ্গলবার থেকেই। ২০২৩ সালের শেষ দিক থেকেই মারুতি সুজুকি সংস্থা জানিয়েছিল যে তারা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন মূল্য অনেকটাই বেড়েছে।

সূত্রের খবর, জাপানের সুজুকি মোটর কোম্পানির অধীনে এই মারুতি সুজুকির গাড়ি বিক্রি বেশ কিছুদিন ধরে অনেকটাই কমে গিয়েছে। কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে গাড়ির দাম এত বেড়ে চলেছে, তাই মারুতির একনিষ্ঠ ক্রেতারাও আর এই গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন না।

বিক্রি কম, বাড়ছে দাম

বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থবর্ষের মাঝামাঝি যাত্রীবাহী গাড়ির বিক্রি ফের ঊর্ধ্বগতি নিতে পারে। আগের অর্থবর্ষে বিপুল বিক্রির কারণে এই অর্থবর্ষের শুরু থেকেই বিক্রির হার বেশ কিছুটা পড়ে গিয়েছে। কোভিডের সময় যদিও চাহিদা বেড়ে গিয়েছিল অনেকটাই। সাধারণত ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলি প্রতি বছর জানুয়ারি মাসে তাদের গাড়ির মডেলের দাম বাড়িয়ে থাকে এবং বিশেষ বিশেষ মরসুমে তারা আবার আকর্ষণীয় ছাড় দিয়ে গ্রাহক-ক্রেতাকে আকৃষ্ট করে। ২০২৩ সালেও মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের এন্ট্রি-লেভেল গাড়ির মডেলগুলির কম বিক্রির কারণে দাম প্রায় ৪০-৪৫ শতাংশ কমিয়ে দিয়েছিল।

কিন্তু এখনও মারুতির ছোট গাড়ি যেমন অল্টো (Alto) কিংবা সেলেরিও (Celerio) এগুলির বিক্রি প্রায় সাধারণের থেকে ২৯ শতাংশ কমে গিয়েছে বলেই জানা গিয়েছে। হোলসেল বিক্রির মডেলে খানিক বদল আনার পর থেকেই গত বছরের তুলনায় এবছর বেশ অনেকটাই পড়ে গিয়েছে মারুতি গাড়ির (Maruti Suzuki) বিক্রি। গত অর্থবর্ষে যেখানে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে গাড়ি বিক্রির হার বেড়েছিল ২৬ শতাংশ, সেখানে এই অর্থবর্ষে একই সময়ের মধ্যে গাড়ির বিক্রি বেড়েছে মাত্র ৮.৫ শতাংশ।

দাম বাড়াচ্ছে অন্য গাড়ি নির্মাতা সংস্থাও

কিছুদিন আগেই ভলভো কার ইন্ডিয়া তার কনভেনশনাল ইঞ্জিনের গাড়ির দাম বাড়িয়েছিল প্রায় ২ শতাংশ। তবে এই বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা তাদের ইলেকট্রিক ভার্সনের গাড়িরগুলির দাম একই রাখবে বলে জানিয়েছে। অন্যদিকে ভলক্সাগেন প্যাসেঞ্জার গাড়ি নির্মাতা সংস্থা পরিকল্পনা করেছে তাদের মডেলগুলির দাম ২ শতাংশ বাড়াবে। টাটা মোটরস, মহিন্দ্রা, হুন্ডাই প্রভৃতি সংস্থাও এই বছর তাদের গাড়ির দাম বাড়াবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: XUV700: বাজারে এসে গেল মহিন্দ্রার XUV700, নতুন কী ফিচার্স রয়েছে এই মডেলে ? দামের হেরফের কতটা ?

সেরা শিরোনাম

Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
Tata Aeris Sedan : টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?
টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget