এক্সপ্লোর

Maruti Suzuki: গাড়ির বাজারে EV-আনছে মারুতি! ৬টি ev-এর প্রথমেই আসছে কী?

Maruti Suzuki eVX:১টি-২টি নয়, ৬টি ev সামনে আনতে চলেছে মারুতি সুজুকি। ২০৩১ সাল পর্যন্ত ধাপে ধাপে বেরোবে এই গাড়িগুলি।

কলকাতা: গাড়ির বাজারে এখন চাহিদা বাড়ছে বৈদ্যুতিন গাড়ির। ক্রেতারা পছন্দ করছেন ev, এই সেগমেন্টে একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ইতিমধ্যেই বহু গাড়ি বাজারে এনে ফেলেছে। এবার সেই সেগমেন্টে একটি নয়- একাধিক গাড়ি আনতে চলেছে মারুতি সুজুকি। 

১টি-২টি নয়, ৬টি ev সামনে আনতে চলেছে মারুতি সুজুকি। ২০৩১ সাল পর্যন্ত ধাপে ধাপে বেরোবে এই গাড়িগুলি। তবে আপাতত মারুতির ev সেগমেন্টে সবচেয়ে বড় লঞ্চ হতে চলেছে eV. সম্ভবত ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারত মবিলিটি শো-এর মঞ্চে সামনে আসতে পারে eVX. এর আগে এই গাড়িটির শুধু কনসেপ্ট বা ধারনা সামনে এসেছিল। তবে ওই মবিলিটি শোয়ে প্রোডাকশন ভার্সন দেখতে পাওয়া যাবে, কী কী আছে ফিচার থাকবে সেটাও দেখতে পাওয়া যাবে। 

শুধু ভারতেই নয়, eVX যাবে জাপান ও ইউরোপের বাজারেও। ৪ মিটারের চেয়ে বড় ev SUV এটি। মূলত tata curvv এবং MG ZS plus-এর প্রতিযোগী হবে এটি। কড়া টক্কর হবে Hyundai Creta EV-ও। মনে করা হচ্ছে ২০২৫ সালের শেষদিকে বাজারে আসতে পারে মারুতির eVX. এই গাড়িটিতে থাকতে পারে ২টি ব্যাটারি প্যাক অপশন। দাবি করা হচ্ছে এই গাড়ির রেঞ্জ হতে পারে ৫৫০ কিলোমিটার।    

eVX-এ থাকতে পারে ৬০kWh ব্যাটারি প্যাক। গুজরাতের হনসলপুরে সুজুকির কারখানায় এই গাড়ি তৈরি হবে। এই eVX-এর মতোই টয়োটার একটি গাড়িও আসবে তবে তার স্টাইলিং কিছুটা আলাদা হবে। স্পেসিফিকেশনের বিচারে eVX মারুতির অন্যতম বড় ev হতে চলেছে। মোটামুটি ৪.৩ মিটার দীর্ঘ হতে পারে এই গাড়িটি। 

২০৩১ সাল পর্যন্ত একাধিক বৈদ্যুতিন গাড়ি আনতে চলেছে মারুতি। সেই তালিকায় একেবারে প্রথম রয়েছে eVX. গাড়ির বাজারে দাপট ধরে রাখতে ev-এর পাশাপাশি হাইব্রিড গাড়িও আনতে চলেছে মারুতি। 

ব্যক্তিগত চার চাকা গাড়ির বাজারে ভারতে একাধিপত্য রয়েছে মারুতির। গাড়ির বিক্রির সংখ্যায় বরাবরই বাকিদের টেক্কা দেয় এই সংস্থা। ভারতীয় ক্রেতাদের একটি বড় অংশ বিশেষ করে মধ্যবিত্তের একটি বড় অংশের বারবার ভরসা দেখিয়েছে এই সংস্থার উপর। এদিকে EV সেগমেন্ট ক্রমশ বড় হতে থাকলেও এতদিন তাতে নামেনি মারুতি। হুন্ডে, টাটা একের পর এক ইভি গাড়ি বাজারে আনলেও এতদিন সেই রাস্তায় হাঁটেনি মারুতি। এবার কি ব্যবসার লক্ষ্য পাল্টাল মারুতি?     

আরও পড়ুন:  অস্ত্র সাপের বিষ ভরা ইঞ্জেকশন? বিমার টাকা হাতাতে ভয়াবহ পদ্ধতিতে স্ত্রীকে 'খুন' স্বামীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget