এক্সপ্লোর

Maruti Suzuki: এবার ছোট শহরেও স্টোর খুলবে মারুতি, গ্রাহকদের জন্য আরও কী সুবিধে ?

Maruti Nexa Studios: টায়ার ২ ও টায়ার ৩ শহরে নতুন করে নেক্সা স্টুডিও খুলতে চাইছে মারুতি। এই স্টুডিওতে পাওয়া যাবে মারুতির প্রিমিয়াম রেঞ্জের এই সমস্ত মডেল।

Maruti Suzuki Nexa: ভারতের বাজারে নিজেদের ব্যবসা আরও বাড়াতে চাইছে মারুতি সুজুকি। মারুতি এবার তাঁর গ্র্যান্ড ভিতারা এবং ব্যালেনোর মত মডেলগুলিকেও ছোট ছোট শহরে নিয়ে আসতে চাইছে। আর এই জন্য টায়ার ২ ও টায়ার ৩ শহরে নতুন করে নেক্সা স্টুডিও খুলতে চাইছে মারুতি। এই স্টুডিওতে পাওয়া যাবে মারুতির প্রিমিয়াম রেঞ্জের এই সমস্ত মডেল। ফলে ছোট শহরের বাসিন্দারাও এই গাড়ি সহজে কিনতে পারবেন।

মারুতি চালু করল নেক্সা স্টুডিও

মারুতি সুজুকি ইন্ডিয়ার মার্কেটিং ও সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি সংবাদমাধ্যমে প্রথম এই নেক্সা স্টুডিওর ব্যাপারে জানান। তিনি বলেন যে নেক্সা শো-রুমের থেকে আকারে অনেকটাই ছোট হবে এই নেক্সা স্টুডিওগুলি। তবে সেখানে যথেষ্ট জায়গা থাকবে পরিষেবা দেওয়ার এবং যন্ত্রাংশ রাখার জন্য। দুটো গাড়ি প্রদর্শনীর জন্যও রাখা হবে এই স্টুডিওতে।

মারুতির সমস্ত গাড়ি যা যা ডিলারশিপের কাছে রাখা থাকে সবই এই স্টুডিও থেকে কেনা যাবে। এর মধ্যে থাকবে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারা, ব্যালেনো, জিমনি ও ইগনিস মডেল। স্ট্যান্ডার্ড নেক্সা শোরুমের মত একই অভিজ্ঞতা হবে এই স্টুডিও থেকে গাড়ি কিনতে গেলে।

গাড়ির বিক্রি বাড়াবে মারুতি

দেখা গিয়েছে নেক্সা শোরুমের বিক্রির প্রায় ৩৭ শতাংশ আসে টায়ার ২ ও টায়ার ৩ শহরগুলি থেকে। আর তাই মারুতি নেক্সা পরিকল্পনা করেছে যে এই অর্থবর্ষের শেষ দিকে সারা দেশের এমন শহরগুলিতে ১০০টি আরও আউটলেট খোলা হবে। আগে মানুষকে ১০০ কিমি রাস্তা গিয়ে নেক্সা শোরুম থেকে গাড়ি কিনতে হত। আর এই যাতায়াতের খাটনি বাঁচাতে খোলা হচ্ছে নেক্সা স্টুডিও।

নেক্সার ৫০০তম আউটলেট খোলা হয়েছে

সম্প্রতি মারুতি নেক্সা তাঁর ৫০০তম আউটলেট খুলেছে দেশে। মারুতি সুজুকি তাঁর সামগ্রিক সেল নেটওয়ার্কে এরিনা, নেক্সা আর কমার্শিয়াল মিলিয়ে ৩৯২৫ আউটলেট খুলেছে। দেশের মোট ২৫৭৭টি শহরে ও মফস্বলে এই স্টোর খোলা হয়েছে। মারুতির সেলস রিপোর্ট দেখলে জানা যায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৫.৬১ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে যা আগের বছরের থেকে ৫৪ শতাংশ বেশি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Telegram Chief Arrest: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget