এক্সপ্লোর

Maruti Wagon R: জিএসটি হ্রাসের পরে এক ধাক্কায় ৬০ হাজার টাকা সস্তা মারুতির এই গাড়ি, এখন কিনলে কত দামে পাবেন ?

Maruti Wagon R Price After GST Reform:

Maruti Car: যদি আপনি আগামী দিনে একটি নতুন হ্যাচব্যাক কেনার কথা ভাবেন তাহলে মারুতি সুজুকি ওয়াগন আর (Maruti Wagon R) আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। আসলে সংস্থাটি এই মাসে অর্থাৎ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই দেশের বেস্টসেলার হ্যাচব্যাক মডেল মারুতি ওয়াগন আরে ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

মারুতি ওয়াগন আরের এই অফারে ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড় আর ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে। এই ছাড়ের জন্য আপনি নিকটতম ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মারুতি ওয়াগন আরের বর্তমান দাম (Maruti Wagon R) কী রয়েছে আর এর ফিচার্স, পাওয়ারট্রেন সম্পর্কে জেনে নেওয়া যাক।

মারুতি ওয়াগন আরের অন রোড দাম কত রয়েছে

মারুতি ওয়াগন আরের প্রারম্ভিক এক্স শোরুম দাম রয়েছে ৫.৭৮ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৭.৬২ লক্ষ টাকা পর্যন্ত। যদি এর বেস ভ্যারিয়ান্টটি দিল্লিতে কেনা হয় তাহলে প্রায় ২৪ হাজার টাকার রেজিস্ট্রেশনের সঙ্গে প্রায় ২২ হাজার টাকা বিমার জন্য দিতে হবে। এছাড়াও অন্যান্য চার্জ হিসেবে আপনাকে দিতে হবে ৫৬৮৫ টাকা। এর পরে গাড়ির অন রোড দাম দাঁড়াবে ৬.৩০ লক্ষ টাকা।

মারুতি ওয়াগন আরের পাওয়ারট্রেন

মারুতি ওয়াগন আরের (Maruti Wagon R) তিনটি ইঞ্জিন বিকল্প রয়েছে- ১.০ লিটার পেট্রোল, ১.২ লিটার পেট্রোল এবং ১.০ লিটার পেট্রোল ও সিএনজি। এর পেট্রোল সংস্করণ প্রতি লিটারে ২৫.১৯ কিমি পর্যন্ত মাইলেজ দেয় আর সিএনজি সংস্করণ প্রতি কেজিতে ৩৪.০৫ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এতে ম্যানুয়াল আর অটোমেটিক ট্রান্সমিশন উভয় বিকল্পই পাওয়া যাবে। এর কারণে গাড়িটি শহরে এবং হাইওয়েতে উভয় জায়গায় আরামে চালানো যাবে।

মারুতি ওয়াগন আরের ফিচার্স

মারুতি ওয়াগন আরের ফিচার্স সম্পর্কে বলতে গেলে ওয়াগন আরে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার-প্লে সাপোর্ট করে। এতে কি-লেস এন্ট্রি, পাওয়ার উইন্ডো আর ৩৪১ লিটারের একটি বড় বুট স্পেসও রয়েছে। নিরাপত্তার দিক থেকে ওয়াগন আর এখন আগের থেকে নিরাপদ হয়েছে। কারণ এতে ৬টি এয়ারব্যাগ রয়েছে। এছাড়াও ইবিডি সহ এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, রিয়ার পার্কিং সেন্সর এবং রিয়ার ক্যামেরার মত ফিচার্সও সরবরাহ করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget