এক্সপ্লোর

Mercedes-Benz: আসছে ভারত মোবিলিটি শো ! কী নতুন কনসেপ্ট দেখাবে মার্সিডিজ বেঞ্জ ?

Marcedes Concept: মার্সিডিজ বেঞ্জ তাদের নতুন কনসেপ্টের প্রথম প্রদর্শনী করতে চলেছে ভারত মোবিলিটি শো-তে। EQG Electric কনসেপ্ট নিয়ে আসছে এই সংস্থা। কেমন হবে সেই গাড়ির মডেল ?

সোমনাথ চট্টোপাধ্যায়: ফেব্রুয়ারি মাসের ১ ও ৩ তারিখ দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হতে চলেছে 'ভারত মোবিলিটি শো'। একই জায়গায় এই প্রথম একটা বিশাল অটো এক্সপো হতে চলেছে ভারতে। দেশের সবধরনের শিল্পপ্রতিষ্ঠানের তরফেই প্রতিনিধিরা থাকবেন এই শো-তে। আর সেখানেই মার্সিডিজ বেঞ্জ (Mercedes-Benz) তাদের নতুন কনসেপ্টের প্রথম প্রদর্শনী করতে চলেছে। EQG Electric কনসেপ্ট নিয়ে আসছে এই সংস্থা।

কী এই EQG Concept ?

মূলত EQG বলতে বোঝায় G-Class গাড়ির ইলেকট্রিক ভার্সন যেখানে নিয়ার প্রোডাকশন ফর্মে রাখা হয় মডেলের চেহারা। অফ রোডার গাড়ির ভবিষ্যতের ইলেকট্রিক ভার্সনের চেহারা অনেকটা এরকমই দাঁড়াবে। EQG কনসেপ্ট G-Class-এর মত একইরকম দেখতে লাগলেও এতে এমবেড করা আছে EQ স্টাইলিং।

কী ফিচার্স ?

এই অফ-রোডারের রিয়ারে একটা কভার লাগানো রয়েছে চার্জিং কেবলের জন্য, স্ট্যান্ডার্ড জি-ওয়াগেনের মত এর স্পেয়ার হুইলগুলি নয় একেবারেই। অন্যান্য স্টাইলিং ফিচার্সের মধ্যে উল্লেখ করতেই হয় থ্রি-ডি স্টার এবং একটি রুফ র‍্যাকের যেখানে আবার এলইডি স্ট্রিপ বসান আছে।

আকার

EQG গাড়ির (Mercedes-Benz) আকার অনেকটা জি-ওয়াগেনের মত হলেও EQ ব্র্যান্ডের দৌলতে অনেক বদল আনা হয়েছে। EQG গাড়িতে মূল আকর্ষণ থাকে ল্যাডার-ফ্রেম চেসিসের আর এর কারণেই এই মডেলের গাড়িটি বিখ্যাত।

ইঞ্জিন

EQG গাড়িতে থাকছে চারটি ইলেকট্রিক মোটর, ২টি স্পিড গিয়ারবক্স। এই মোটরগুলি পুরোটাই হুইল-মাউন্টেড এবং অফ-রোডিংয়ের জন্য এটি আরও ভাল টর্ক উৎপন্ন করতে পারে ডিজেল বা পেট্রোল ভার্সনের তুলনায়।

ইন্টিরিয়র

EQG-র ইন্টিরিয়র স্টাইলিং একেবারেই আলাদা। একটা বিশাল বড় স্ক্রিন থাকছে, আলাদা কেবিন ডিজাইনও এই গাড়িতে বাড়তি পাওনা। EQ গাড়িতে একটা হাইপার স্ক্রিন থাকে ঠিকই, তবে এ মডেলেও একইরকম হাইপার স্ক্রিন থাকে কিনা তা দেখার।

জি-ক্লাস গাড়ির দুনিয়ায় এই EQG মডেল একটা বড়সড় বিপ্লব ঘটাতে চলেছে। ২০২৫ সালেই ভারতের বাজারে চলে আসবে এই মডেলের মার্সিডিজ বেঞ্জ, তবে তাঁর আগে ভারত মোবিলিটি শো-তে দেখানো হবে এই গাড়ির কনসেপ্ট।  

Marcedes Benz G Class বা G Wagen –এর মডেলগুলি সম্প্রতি ভারতের বাজারে এসেছে। বিলাসবহুল এই গাড়ি নিয়ে যে কোনও জায়গায় চলে যাওয়া যায়। দাম ২.৫ কোটি টাকা। আদপে এই গাড়িগুলিকে বলা হয় অফ-রোডার। ৭০ দশকের অফ রোডারের (Off-Roader) বর্তমান সংস্করণ বলা চলে এই জি-ওয়াগেন বা জি-ক্লাসের গাড়িগুলিকে। সুবিধে এই যে গাড়ি (Mercedes-Benz G 400d) নিয়ে যেখানে খুশি ঘুরে আসা যায়। একইসঙ্গে লাক্সারি এবং ট্রাভেলার। এবার জি-ওয়াগেনকে ছাপিয়ে আরও অভিনব অফ রোডার আনতে চলেছে EQG মডেলের হাত ধরে।

আরও পড়ুন: Mercedes-Benz G 400d: ভারতের বাজারে মার্সিডিজ বেঞ্জের নতুন মডেল, G-wagen সিরিজের সেরা গাড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget