এক্সপ্লোর

Range Rover Electric: ল্যান্ড রোভারও এবার নিয়ে আসছে বিলাসবহুল EV, কী চমক থাকছে ?

Range Rover Electric Specifications: এখনও পর্যন্ত যে সমস্ত ইভি বাজারে বেরিয়েছে বা আসতে চলেছে তার মধ্যে সবথেকে বিলাসবহুল ইভি মডেল আনতে চলেছে ল্যান্ড রোভার। ২০২৪-এই বাজারে আসবে রেঞ্জ রোভার ইলেকট্রিক।

সোমনাথ চট্টোপাধ্যায় : ল্যান্ড রোভার ! নামটা শুনলেই যেন এক পলকে চোখের সামনে ভেসে ওঠে একটা বিশালাকায় বিলাসবহুল গাড়ির ছবি। পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, মরুভূমিতে সর্বত্র অবাধে ছুটে চলবে সেই গাড়ি। বাইরে থেকে দেখলে যেমন চোখ ধাঁধিয়ে যাবে, গাড়ির ভিতরটাও ততটাই চমৎকার ! এক কথায় স্বপ্নের গাড়ি, স্বর্গের গাড়ি ল্যান্ড রোভার, আর এবার সেই ল্যান্ড রোভার গোত্র নাম লেখাতে চলেছে ইভির দুনিয়ায়। খুব শীঘ্রই ইভি সংস্করণ বাজারে আনতে চলেছে ল্যান্ড রোভার। এখনও পর্যন্ত যে সমস্ত ইভি বাজারে বেরিয়েছে বা আসতে চলেছে তার মধ্যে সবথেকে বিলাসবহুল ইভি মডেল আনতে চলেছে ল্যান্ড রোভার। নাম রেঞ্জ রোভার (Range Rover Electric)। যদিও এই রেঞ্জ রোভারের সাধারণ একটি মডেল বাজারে ইতিমধ্যেই আছে, তবু এর ইভি সংস্করণে থাকছে ৮০০ ভোল্টের একটি আর্কিটেকচার। যদিও এই গাড়ির ব্যাটারি প্যাক কত হবে তা এখনও জানানো হয়নি।

অফ-রোড পাওয়ারের দিক থেকে ডিজেল বা পেট্রোলচালিত গাড়িগুলির মতোই হবে রেঞ্জ রোভার। তবে এর সঙ্গে জুড়ে যাবে নতুন মডেলের ইলেকট্রিক প্রোপালশন, ব্যাটারি এবং ইলেকট্রিক ড্রাইভ। ইউনাইটেড কিংডমের উলভারহ্যাম্পটনের কারখানায় ইতিমধ্যেই এই গাড়ির ইলেকট্রিক প্রোপালশন নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। ল্যান্ড রোভারের (Land Rover) পক্ষ থেকে জানা গিয়েছে যে ভি ৮ রেঞ্জ রোভারের মতই কাজ করবে আসন্ন রেঞ্জ রোভার ইলেকট্রিক। তবে গাড়ির ক্ষমতা বেড়ে হবে ৫০০ বিএইচপি। ইতিমধ্যে রেঞ্জ রোভার ইলেকট্রিকের (Range Rover Electric) প্রোটোটাইপ তৈরি হয়ে গিয়েছে, প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে।


Range Rover Electric: ল্যান্ড রোভারও এবার নিয়ে আসছে বিলাসবহুল EV, কী চমক থাকছে ?

কী কী নতুন বৈশিষ্ট্য থাকছে এই রেঞ্জ রোভার ইলেকট্রিকে?

১) গাড়িতে থাকছে সফটওয়্যার-ওভার দ্য এয়ার আপডেটস ফিচারস।

২) গাড়ির ডিজাইন পেট্রোল বা ডিজেলচালিত রেঞ্জ রোভারের মত হলেও আভ্যন্তরীণভাবে বেশ কিছু বদল ঘটতে চলেছে এই গাড়িতে। যেমন- পোটেনশিয়ালি ব্ল্যাঙ্কড অফ গ্রিল থাকছে এই মডেলে।

৩) এয়ারো-এফিসিয়েন্ট চাকা লাগানো থাকছে এই গাড়িতে।

এছাড়াও আরও নানা ধরনের চমক অপেক্ষা করে আছে রোভারপ্রেমীদের জন্য।



Range Rover Electric: ল্যান্ড রোভারও এবার নিয়ে আসছে বিলাসবহুল EV, কী চমক থাকছে ?

কবে বাজারে আসবে রেঞ্জ রোভার ইলেকট্রিক?

গ্লোবাল লঞ্চ হয়ে যাবার পরে পরেই ২০২৪ সালের শুরুতে ভারতের বাজারে আসতে চলেছে রেঞ্জ রোভার ইলেকট্রিক। বলাই বাহুল্য বাজারে আসামাত্র মার্সিডিজ ইকিউএস বেকের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে রেঞ্জ রোভার মডেলটি।

তবে অনুমান করা যাচ্ছে পেট্রোল বা ডিজেলচালিত রোভারের তুলনায় এই ইভির (Range Rover Electric) দাম অনেকটাই বেশি হবে। প্রিমিয়াম লুক আর প্রিমিয়াম গেট আপের পাশাপাশি ধারণা করা হচ্ছে যে ভারতের বাজারে লঞ্চ হওয়ার উপযোগী করে এর মধ্যে লং হুইল ড্রাইভ যুক্ত করা হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
Tata Aeris : সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
সাড়ে ৫ লাখে সেডান আনল টাটা, টক্কর হবে মারুতি ডিজায়ারের সঙ্গে, কী কী পাবেন দেখুন
Tata Aeris Sedan : টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?
টিগরের পরিবর্তে টাটা আনছে নতুন সেডান, এখানে রইল প্রথম ছবি, জেনে নিন, কী কী থাকছে ?

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget