এক্সপ্লোর

CNG Cars: আরও একটি সিএনজি গাড়ি বাজারে, মারুতি ব্রেজা নাকি নেক্সনের iCNG- সেরা কোনটা ?

CNG Car Comparison: সিএনজি মডেলের দুনিয়ায় আগে থেকেই বাজারে ছিল মারুতি ব্রেজা। এবার তার সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে টাটার নেক্সনের সিএনজি মডেল। কত দাম ? কোনটা সেরা ?

সোমনাথ চট্টোপাধ্যায়:  মারুতি ব্রেজা ২০২২ আর নেক্সন আইসিএনজি- সিএনজি (CNG Cars) মডেলের দুনিয়ায় এখন যুযুধান এই গাড়ি। ডিজেল গাড়ির ক্ষেত্রে মানুষের চাহিদা কমে যাচ্ছে সাবকম্প্যাক্ট এসইউভির জন্য, আর তাই বাজারে ধীরে ধীরে জাঁকিয়ে বসছে সিএনজি মডেলের নতুন গাড়িগুলি। সিএনজি স্টেশনে গ্যাস ভরানোর জন্য বিশাল লাইনে দাঁড়ানোর কষ্ট দূরে রাখলে বাকি সব দিকে গাড়িপ্রেমীদের নজর কাড়ছে এই সিএনজি মডেলগুলি। অনেক কম রানিং কস্ট এবং ফ্যাক্টরি ফিটিংয়ের কারণে সিএনজি গাড়ি কিনে মনে অনেকেই শান্তি পান।

বাজারে এখন আগে থেকেই মারুতির ব্রেজা (Maruti Brezza) মডেল ছিলই সিএনজির দুনিয়ায়। তবে এবার সেই দুনিয়ায় নিজেদের অস্তিত্ব জাহির করতে চলেছে টাটা মোটরস। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে টাটার নেক্সন আইসিএনজি (Nexon iCNG)। পোর্টফোলিওতে সিএনজি মডেল রাখতে চলেছে টাটা। ফলে ব্রেজাকে এবার পাল্লা দেবে নেক্সন। বাজারে প্রতিযোগিতা বাড়ল।

মারুতি ব্রেজা

প্রথমে সিএনজি মডেল হিসেবে ব্রেজার (Maruti Brezza CNG) দিকেই একটু নজর দেওয়া যাক। LXi, VXi এবং ZXi এই তিন ধরনের ট্রিমে পাওয়া যাচ্ছে ব্রেজা সিএনজি। ২০২২ সালে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল এই গাড়ি। আর লঞ্চ হতেই ৫০ হাজার বুকিং হয়েছিল সংস্থার কাছে। এতে রয়েছে একটা ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ফ্যাক্টরি ফিটেড সিএনজি সিলিন্ডার। ৫ স্পিডের ম্যানুয়াল মোটর ইঞ্জিন রয়েছে এই গাড়িতে যেখানে 87 bhp এবং 121Nm ক্ষমতা তৈরি হয়। মাত্র ৯.৩ লাখ টাকা থেকে শুরু হয় এই গাড়ির দাম।

নেক্সন আইসিএনজি

অন্যদিকে Nexon iCNG এই প্রথম সম্ভবত কনসেপ্ট (Bharat Mobility Show) হিসেবে দেখানো হয়েছে ভারত মোবিলিটি শোয়ে যেখানে একটি টার্বো পেট্রোল পাওয়ারট্রেনের সঙ্গে টুইন সিলিন্ডার সিএনজি টেকনোলজি রয়েছে আর এই টুইন সিলিন্ডার প্রযুক্তি টাটা অন্যান্য সিএনজি গাড়ির মধ্যেও বেশ কিছুতে দেখা যায়। এটাই প্রথম টার্বো পেট্রোল সিএনজি গাড়ি যেখানে দুটো ট্যাঙ্ক থাকার পরেও বুট স্পেসে কোনও কমতি রাখা হয়নি। ফ্লোরের নিচেরি রাখা হয়েছে সিএনজি ট্যাঙ্ক যাতে স্পেস বাড়ে এবং সিএনজির অন্যান্য গাড়ির (Nexon iCNG) মত সমস্যা দূর হয়ে যায়। অন্যান্য সিএনজি গাড়ির মত এতেও সিঙ্গল ইসিইউ, ডিরেক্ট স্টার্ট রয়েছে। দাম যদিও ব্রেজার মডেলের থেকে এই টাটা নেক্সনে ১ লাখ টাকা বেশি পড়বে।

আরও পড়ুন: Tata Motors: আসছে টাটা নেক্সনের সিএনজি মডেল ! ভারত মোবিলিটি শো-তে বিরাট চমক

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget