এক্সপ্লোর

SUV Cars: আসছে Renault-এর নতুন ৭-সিটার SUV ! কী ফিচার্স ? দামই বা কত ?

Renault Cars: রেনল্ট ইন্ডিয়ার ডাস্টার SUV-র প্রথম লুক প্রকাশ্যে এল। কেমন হবে এই গাড়ির ফিচার্স ? কবে আসবে ভারতের বাজারে ?

Car News: জল্পনা চলছিল বহুদিন ধরেই। এবার প্রকাশ্যে এল গাড়ির ফার্স্ট লুক। একেবারে নতুন জেনারেশনের রেনল্ট ডাস্টারের (Renault Duster) লুক প্রকাশ্যে এল। জানা গিয়েছে, আগামী ২০২৫-এর মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে এই গাড়ির মডেল। এর আগে ডাসিয়া ডাস্টার বাজারে এসেছিল, তবে এই ডাস্টার মডেল রেনল্ট ব্যাজে এই প্রথম বাজারে আসতে চলেছে। তবে এটা ধারণা করাই যায় রেনল্ট ভার্সন একেবারে অপরিবর্তিতই থাকবে।

এর ডিজাইন দেখে মনে হচ্ছে বিশাল, উপযুক্ত SUV মডেলের মত এলিমেন্ট রয়েছে এই গাড়িতে। বাইরে থেকে দেখতে অত্যন্ত মাসকুলার মনে হয় এই রেনল্টের (Renault Duster) মডেলটিকে। গ্রিলের মধ্যেও রয়েছে রেনল্টের ব্যাজ আর লাইটিং সিগনেচার একেবারে বিগস্টার কনসেপ্টের মতই মনে হয়। ভি-শেপের আলো, পুরু ক্ল্যাডিং,  আর একটা আপরাইট লুক একে একটা বক্সি স্টাইলিং এনে দিয়েছে।

আমরা আশা করেতে পারি এই গাড়িতে ১৭-১৮ ইঞ্চির হুইল থাকছে, যেখানে নতুন জেনারেশনের ডাস্টার এর যে রুক্ষ হার্ডি চেহারা, সেটা ধরে রেখেছে। ইন্টিরিয়রের কথা বলতে হলে, একটা মিনিমালিস্টিক ইন্টিরিয়র ডিজাইন রয়েছে এই গাড়িতে। বড় ১০ ইঞ্চির টাচস্ক্রিন, সঙ্গে একটা নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে এই গাড়িতে। এটি ফাংশনাল SUV-র থেকে আরও কিছু ফিচার্স বেশি রয়েছে। এর দৈর্ঘ্য ৪৩৪৩ মিমি, সেলটোস আর ক্রেটার সঙ্গে পাল্লা দেবে এই গাড়ি (Renault Duster)। আবার স্করপিওর টাফার ভার্সনের সঙ্গেও প্রতিযোগিতায় নামবে এই গাড়িটি।

মূলত পেট্রোল ভার্সনেই পাওয়া যাবে রেনল্টের এই গাড়ি, তবে এর সঙ্গে একটি মাইল্ড হাইব্রিড ভার্সনও থাকবে। ভারতে এই অফার পাওয়া যাবে এবং ৪ × ৪ ভার্সনে মিলবে গাড়ি। বিশ্বের বাজারে যদিও এই মডেলটির ফুল হাইব্রিড ভার্সন (Renault Duster) পাওয়া যাচ্ছে যেখানে দুটি ইলেকট্রিক মোটর থাকছে যা কিনা ৮০ শতাংশ ইলেকট্রিক ড্রাইভিং নিশ্চিত করে। রেঞ্জ দেবে শহরের মধ্যে ৫৪৩ কিমি।

সম্প্রতি ভারতের জন্যেও রেনল্ট নিজের পরিকল্পনা জানিয়েছে। এর মধ্যে একটি নতুন SUV এবং একটি ৭-সিটার SUV রয়েছে। নতুন ডাস্টারই (Renault Duster) এই দুই ভার্সনে মিলবে ভারতের বাজারে। ভারতে এই ব্র্যান্ডের হাত ধরেই ডাস্টার মডেলটি ফিরে আসছে আর কম্প্যাক্ট SUV-র দুনিয়ায় পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতে চলেছে। আমাদের ধারণা সবার আগে মাইল্ড হাইব্রিড ডাস্টারই বাজারে আগে আসবে, পরে আসবে ফুল হাইব্রিড ভার্সনটি।    

আরও পড়ুন: Renault India: ২০২৬-এর মধ্যেই আসতে চলেছে Renault India-র EV ভার্সনের গাড়ি, আসবে কয়েকটি SUV'ও

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget