এক্সপ্লোর

Renault India: ২০২৬-এর মধ্যেই আসতে চলেছে Renault India-র EV ভার্সনের গাড়ি, আসবে কয়েকটি SUV'ও

Renault India SUV: ট্রাইবার, কিগার এই দুয়ের মত আরও নতুন প্রজন্মের গাড়ির মডেলের সঙ্গে নতুন বছর থেকেই পরপর বেশ কিছু অভিনব SUV আনতে চলেছে Renault India। সঙ্গে নতুন আপডেট আসছে লোকালাইজড ইভিও।

সোমনাথ চট্টোপাধ্যায়: Renault Indiaআগামী কয়েক বছরের মধ্যে বেশ কিছু নতুন মডেলের গাড়ি আনতে চলেছে ভারতের বাজারে। নতুন ঘরানার গাড়ি তৈরির পাশাপাশি পুরনো বেশ কিছু মডেলে আমূল বদল আনবে এই সংস্থা। একেবারে নতুন প্রজন্মের গাড়ির মধ্যে ট্রাইবার (Triber) এবং কিগার (Kigar) এই দুটি মডেলের উপর কাজ করতে শুরু করেছে Renault India। এই দুই মডেলে যুক্ত হবে একটি অভিনব ওভারহাউল।

নতুন প্রজন্মের ট্রাইবার মডেলে ইন্টিরিয়র এবং এক্সটিরিয়র সম্পূর্ণ বদলে যেতে চলেছে। কিন্তু অন্যদিকে মাত্র দুই বছর আগেই বাজারে এসেছিল কিগার মডেলটি, এরও একটি নতুন প্রজন্মের ভার্সন আসতে চলেছে বাজারে। স্টাইল এবং প্রযুক্তি দুইই বদলে যাবে এই মডেলে।

আগামী দুই বছরের মধ্যেই এই আপডেটগুলি সেরে নেবে Renault India আর তার মাধ্যমেই কমপ্যাক্ট SUV-র দুনিয়ায় পা রাখবে এই সংস্থা। ফের শুরু হবে প্রতিদ্বন্দ্বিতা।

ফরাসি এই গাড়ি নির্মাতা সংস্থা জানিয়েছে যে তারা একটি বি প্লাস এসইউভি এবং একটি সি এসইউভি তৈরি করতে চলেছে। এগুলি পুরোটাই নতুন প্রজন্মের ডাস্টার দিয়ে তৈরি হবে। সারা বিশ্ব জুড়ে বেশ কিছুদিন আগে এই তথ্য জানিয়েছিল Renault কিন্তু ভারতের বাজারের জন্য শুধুমাত্র এর যে সেভেন সিটার ভার্সন তাতে প্রচুর আপডেত করবে এই সংস্থা।

রেনল্টের পরবর্তী প্রজেক্টগুলির মধ্যে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তা হল লোকালাইজড ইভি। বৈদ্যুতিন গাড়ি নির্মাণের জগতেও পা রাখতে চলেছে Renault India। এ প্রসঙ্গে উল্লেখ্য ভারতের অন্যান্য গাড়ি নির্মাতা সংস্থাগুলিও ইভি নির্মাণের দিকে জোর দিতে শুরু করেছে। মহিন্দ্রা হোক বা টাটা, ইভির দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। আর এবার ইভির একটি লোকালাইজড ভার্সন প্রথমে তৈরি করবে তারা। টিয়াগো ইভির মত এই Kwid EV মডেলটিও বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে যেখানে দামের দিক থেকেও নজর কাড়বে এই গাড়িটি।

আগামী তিন বছরের মধ্যেই এই প্রোডাক্টগুলি লঞ্চ হতে চলেছে বাজারে। কিন্তু সম্প্রতি এই সংস্থা তাদের রেঞ্জও আপডেট করেছে গাড়ির মডেলগুলিতে। শুধুমাত্র নতুন গাড়ির মডেল দিয়েই নয়, বরং রিটেইল নেটওয়ার্কে একেবারে নতুন ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে Renault India। গাড়ির শো-রুমও যাচ্ছে বদলে।

২০২৪-এর শুরুর দিক থেকেই Renault- এর নতুন প্রোডাক্ট বাজারে আসতে দেখা যাচ্ছে। বলা ভাল নতুন প্রজন্মের ট্রাইবারের হাত ধরেই এই যাত্রা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: XUV 400: এবার বাজারে মহিন্দ্রার এই চমকে দেওয়া EV ! কত দাম, কী ফিচার্স ?

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget