এক্সপ্লোর

Tata Curvv: আসবে Curvv-এর নয়া অবতার, EV সংস্করণে টাটার চমক কী কী?

Tata Curvv EV: একের পর এক ইভি সংস্করণ আনছে টাটা মোটর্স। এবার এই মডেলে কী রয়েছে?

কলকাতা: একের পর এক EV বা বৈদ্যুতিক গাড়ি বের করছে টাটা মোটর্স। সেই তালিকায় এবার tata curvv. টাটার এই  কুপ ডিজাইন এসইউভি-এর যে নতুন সংস্করণ আসছে, তা শেষ পর্যায়ে- এবং ওই সংস্করণ বৈদ্যুতিন হতে চলেছে। তবে গ্রাহকদের কথা মাথায় রেখে ইভির পাশাপাশি পেট্রোল এবং ডিজেল ভার্সনও রাখছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি।

প্রথমেই দেখে নেওয়া যাক ev সংস্করণটি। কারণ এই বৈদ্যুতিন সংস্করণ নিয়ে উদ্দীপনা রয়েছে প্রথম থেকেই। tata curvv ev বাজারে লঞ্চ হতে চলেছে ৭ আগস্ট। নতুন এই সংস্করণে কী কী বদল হয়েছে? কোনও নতুন ফিচার কি আনা হয়েছে?  

যে কনসেপ্ট বা ভাবনার উপর দাঁড়িয়ে এই Curvv তৈরি হয়েছিল, সেই ভাবনার উপর থেকে খুব বেশি সরেনি  tata. তারই সঙ্গে ভারত মবিলিটি শো (Bharat Mobility Show)-তে যে সংস্করণ দেখা গিয়েছিল মোটের উপর সেটাই রয়েছে। অনেকটা কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। গাড়ির সামনের অংশটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তাতে প্রথমেই মনে পড়বে টাটার Nexon-এর ডিজাইনের কথা।                                    

Tata Curvv ev সংস্করণের সামনের দিকটি ICE ভার্সনের তুলনায় কিছুটা আলাদা। কারণ ইভি ভার্সনে সামনের দিকে চার্জিং ফ্ল্যাপ রয়েছে। এছাড়া সামনের দিকে গ্রিল প্যাটার্নও অনেকটাই আলাদা। EV সংস্করণে রয়েছে Flush Door Handle এবং বড় আকারের অ্যালয় হুইল। Ev গাড়ির ক্ষেত্রে মাইলেজ মাথায় রাখে প্রস্তুতকারকরা। এই কারণেই tata curvv ev-এর জন্য অন্যরকমের অ্যালয় এবং ইভি-র জন্য বিশেষ টায়ার ব্যবহার করা হয়েছে। গাড়ির পিছনের দিকেও কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। এর সঙ্গে ছোট্ট Spoiler এবং কানেক্টেড টেইলল্যাম্প ডিজাইন  রয়েছে। মনে করা হচ্ছে এর ইভি সংস্করণ অন্য়রকম রঙের হতে পারে। ইভি-নিয়ে এখনও ব্যাটারি প্যাকের চূড়ান্ত বিবরণ মেলেনি। কমপ্যাক্ট SUV সেগমেন্টে অনেক প্রতিযোগিতা রয়েছে এবং Curvv কে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: থমকে গেল মাইক্রোসফট? CrowdStrike আসলে কী? কেন বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল পরিষেবা?

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Humayun Kabir:
Ashim Sarkar: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা বিজেপি বিধায়ক অসীম সরকারের
SFI Protest: বিরাটিতে সিপিএমের কার্যালয় ভাঙচুর-সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে SFI-র মিছিল
Nandigram By Election:
Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget