এক্সপ্লোর

Microsoft outage CrowdStrike: থমকে গেল মাইক্রোসফট? CrowdStrike আসলে কী? কেন বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়ল পরিষেবা?

Windows Server Down: কেন সার্ভারে ধাক্কা লেগেছে? কী কারণে এত সমস্যা তৈরি হল? পিছনে রয়েছে প্রযুক্তির একটি জট, কী এই CrowdStrike

কলকাতা: প্রযুক্তিতে একটা ছোট্ট হোঁচট। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে গোটা বিশ্ব-অর্থনীতি। ধাক্কা খেয়েচে স্টক মার্কেট, হোঁচট খেয়েছে বিমান চলাচল ব্য়বস্থা। মূলত আমেরিকায় এই ধাক্কা দেখা গেলেও, ভারতেও সমস্যা দেখা গিয়েছে। এই গোটা সমস্যা তৈরি হয়েছে মাইক্রোসফটের সফটওয়ারের জন্য।

কী সমস্যা?
সাধারণত বারবার নীল রঙের স্ক্রিন হয়ে যাচ্ছে। নিজে থেকে মেশিন শাট ডাউন হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হয়ে যাচ্ছে। বলা হচ্ছে ক্রাউডস্ট্রাইক আপডেটের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এটি আসলে কী?

CrowdStrike কী?
ক্রাউডস্ট্রাইক একটি সাইবার নিরাপত্তা প্ল্য়াটফর্ম যেটি ব্যবহারকারী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সাইবার নিরাপত্তা দিয়ে থাকে। সিঙ্গল সেন্সর এবং ইউনিফায়েড থ্রেট ইন্টারফেসের মাধ্য়মে নানাবিধ উন্নত প্রযুক্তির সাহায্যে আইডেন্টিটি থ্রেট আটকানোর কাজ করে। মূলত কোনওরকম সাইবার অ্যাটাকের বিরুদ্ধে একটি নিরাপত্তা স্তর তৈরি করার কাজ করে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত রিপোর্টে বলা হচ্ছে, কোনও Bugg-বা ত্রুটির জন্য CrowdStrike-এর ফ্যালকন সেন্সর গন্ডগোল করেছে এবং উইন্ডোজ সিস্টেমের কাজে বাধা দিয়েছে। এই সমস্যার কথা স্বীকার করা হয়েছে ক্রাউডস্ট্রাইকের তরফে। সমস্যা মেটাতে প্রযুক্তিবিদরা কাজ করছেন বলে জানানো হয়েছে।

blue screen of death কী?
এই blue screen of death আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সফটঅয়্যারগত সমস্যা। এর ফলে বারবার ক্র্যাশ করে সিস্টেম।  এই সমস্যা হলে বারবার রিস্টার্ট করে কম্পিউটার। যাবতীয় Unsaved data নষ্ট হয়ে যায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বিভ্রাট আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারত সহ ইউরোপীয় দেশগুলিতে দেখা গেছে। সহজ উপায়ে বোঝার জন্য, সারা বিশ্বের কোম্পানি ক্রাউডস্ট্রাইক ব্যবহার করছে। রিপোর্ট অনুযায়ী, CrowdStrike-এর সার্ভার ক্র্যাশ হয়েছে। এ কারণে মাইক্রোসফটে এর ব্যাপক প্রভাব পড়েছে। বিপুল সংখ্যক মানুষ পিসি-ল্যাপটপ ব্যবহার করতে পারছেন না। লোকেরা রিকভারি মোডে পিসি ব্যবহার করছে যা BSOD এরর নামে পরিচিত। সার্ভার হল এক ধরনের সিস্টেম যা একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত কম্পিউটার এবং ডিভাইসগুলিতে পরিষেবা দেয়। এই পরিষেবাগুলি অনেক ধরনের হতে পারে। এতে ডাটাবেস, হোস্টিং, ইউজার এক্সেস কন্ট্রোল সহ অনেক কিছু রয়েছে। সার্ভারের কাজ হল ডেটা সংগ্রহ করা এবং এর সাথে সংযুক্ত ডিভাইসগুলিতে সুবিধা প্রদান করা। এমন সমস্যায় বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক লেনদেন, সামগ্রিক ব্য়বস্থাপনা প্রবল ধাক্কা খায়।

আরও পড়ুন: খাবার দিচ্ছে রোবট অনন্যা! তাক লাগাচ্ছে বাংলার এই রেস্তরাঁ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget