এক্সপ্লোর

Tata Curvv: আগামী মাসেই বাজারে আসবে টাটার এই নতুন ইভি, ফিচার্সেই চমকে দেবে গাড়িপ্রেমীদের

Tata Curvv Electric Vehicle Launch: জানা গিয়েছে গাড়িপ্রেমীরা এবার ICE ও ডিজেল এই দুটি ভার্সনেই একত্রে টাটা কার্ভকে দেখতে পাবে। ICE ভার্সনটি এখন শুধু ডিজেল ভার্সন হবে এবং এতে ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে।

সোমনাথ চট্টোপাধ্যায়: বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভারতের বাজারে এবার লঞ্চ করবে টাটা কার্ভের ইভি ভার্সন। টাটা কার্ভের সাধারণ পেট্রোল ভ্যারিয়ান্ট মডেল আগে থেকেই বাজারে ছিল। টাটা মোটরসের অন্যতম জনপ্রিয় গাড়িগুলির মধ্যে এটি একটি। এবারে জানা গেল যে আগামী ৭ অগস্ট ভারতের বাজারে প্রোডাকশন ফর্মে আসবে টাটা কার্ভের এই ইভি (Tata Curvv EV) সংস্করণটি। তবে এবারে ডিজেল এবং ইভি এই দুই ভার্সন বাজারে প্রদর্শনী হওয়ার পরেই সম্ভবত এর দাম জানা যাবে। এর আগে ভারত মোবিলিটি এক্সপোতে একটি প্রোডাকশন রেডি অবতারে প্রদর্শিত হয়েছিল টাটা কার্ভের (Tata Cars) এই মডেল, যদিও তা ছিল ডিজেল ভ্যারিয়ান্টে। এবারে ইভি এবং ডিজেল দুটি ভ্যারিয়ান্টেই দেখা যাবে এই গাড়িটিকে।

জানা গিয়েছে গাড়িপ্রেমীরা এবারে ICE এবং ডিজেল এই দুটি ভার্সনেই একত্রে এই গাড়িটিকে দেখতে পাবে। ICE ভার্সনটি এখন কেবল ডিজেল ভার্সন হবে এবং এতে ১.৫ লিটারের ইঞ্জিন থাকবে। অন্যদিকে পেট্রোল ভার্সনে থাকবে ১.২ লিটারের টার্বো পেট্রোল ভার্সন। শুরুর দিকে এই ইভি ভার্সনে ডিজেল ইঞ্জিনও থাকবে বলে জানা গিয়েছে। তবে টাটার নেক্সন ইভির থেকে এর ব্যাটারি প্যাক আকারে বড় হবে এমনটাই জানিয়েছে সংস্থা। Acti.ev আর্কিটেকচারের উপর তৈরি হয়েছে এই গাড়িটি। এর মানে এই গাড়িতে থাকবে একটি ফ্রাঙ্ক এবং একটি ফ্ল্যাট ফ্লোর।

টাটা কার্ভের ইভি ভার্সনের গাড়ির দৈর্ঘ্য হবে ৪৩০৮ মিমি, ফলে দৈর্ঘ্যের দিক থেকে টাটা নেক্সন ইভিকেও ছাড়িয়ে যাবে এই গাড়িটি। তবে আকারে হ্যারিয়ারের থেকে অল্প ছোটো এই টাটা কার্ভ ইভি। ভারতের বাজারে এটিই হতে চলেছে প্রথম কম্প্যাক্ট এসইউভি কুপ। এতে বুট স্পেস থাকবে ৪২২ লিটার।

এর ফিচার্সের মধ্যে থাকতে চলেছে একটা বড় টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ভেন্টিলেটেড সিট, পাওয়ারড ড্রাইভার সিট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যানোরমিক সানরুফ, লেভেল ২ এডিএএস সিস্টেম ইত্যাদি। ICE ভার্সনের থেকে এর ইভি ভার্সনে স্টাইলিং অনেকটাই আলাদা হবে। দামের দিক থেকেও নেক্সনের থেকে এর দাম খানিক বেশি হবে এবং হ্যারিয়ারের থেকে কম হবে। হুন্ডাই এবং মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারাকে জোর টক্কর দিতে চলেছে এই গাড়িটি।  

আরও পড়ুন: BYD Atto 3: চিনের সংস্থার গাড়ি চমকে দিল লুকে, কত দামে এল বাজারে ?

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget